ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা হয়েছে : ডিসি ফরিদা


প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা হয়েছে : ডিসি ফরিদা

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা হয়েছে, এ কথা জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

আজ রাজধানীর ভাষানটেক এলাকার ধামালকোট উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘আশ্রয়কেন্দ্রে খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা, স্যানিটেশন ও শিশু খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো দুর্গত পরিবার যাতে সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছে। বন্যা পরিস্থিতিতে কোনো মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি উল্লেখ করেন, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। কোনো এলাকায় ত্রাণের সংকট বা সহায়তা বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজন সম্পর্কে জানতে চান। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ, নিরাপদ সুপেয় পানি, স্যানিটেশন এবং শিশু, নারী ও বয়স্কদের বিশেষ প্রয়োজনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে।

এছাড়া, তিনি আরো বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে মানবিক সহায়তায় এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমানো সম্ভব।

তিনি এটাও বলেন, একটি মানুষকেও ক্ষুধার অভাবে মরতে দেওয়া যাবে না। সরকার বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে। যাদের প্রয়োজন, তাদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের সব কর্মকর্তা নিরলসভাবে কাজ করছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনজে ডায়মন্ডসের সোনার নেকলেস চুরির অভিযোগে ২ জন রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


এনজে ডায়মন্ডসের সোনার নেকলেস চুরির অভিযোগে ২ জন রিমান্ডে

 এনজে ডায়মন্ডসের তৈরি ডায়মন্ড ও সোনার নেকলেস চুরি এবং আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুই নারীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ৯ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার এসআই মো. ইয়াসির আরাফাত দুই আসামির জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন। শুনানির জন্য আদালত আজ দিন ধার্য করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এনজে ডায়মন্ডসের কর্মচারী দুই নারী অজ্ঞাতনামা অন্যান্য সহযোগীদের সঙ্গে যোগসাজশে প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় ২০২৪ সালের ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে ২০২৬ সালের ৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত পূর্বপরিকল্পিতভাবে প্রকৃত ডায়মন্ডের অলংকারের পরিবর্তে রেপ্লিকা (নকল) অলংকার প্রতিস্থাপন করে পর্যায়ক্রমে চুরি ও আত্মসাৎ করেছেন। এছাড়া মামলায় তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রকৃত ডায়মন্ডের অলংকার সরাসরি চুরির অভিযোগও আনা হয়েছে। রেপ্লিকা করে চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ডায়মন্ড ও সোনার সমন্বয়ে তৈরি চারটি নেকলেস, যার ওজন যথাক্রমে ২৬.১১ গ্রাম, ৫০.৪১ গ্রাম, ১৯.৮৪ গ্রাম এবং ৩১.৪৩ গ্রাম।

এ ঘটনায় ৮ জুলাই বনানী থানায় নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের অঙ্গপ্রতিষ্ঠান এনজে ডায়মন্ডস-এর পক্ষে মো. খায়েজ আহাম্মদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুর রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র পেল সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


দিনাজপুর রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র পেল সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্র

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের রক্তদান কর্মসূচির উদ্যোগে দিনাজপুরের তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে।

এসব যন্ত্রপাতির আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

সোমবার সকাল ১১টায় তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটি কেন্দ্রের কর্তৃপক্ষের কাছে যন্ত্রপাতিগুলো হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর।

এ সময় তিনি যন্ত্রপাতির সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সংক্ষিপ্ত দিকনির্দেশনা দেন।

হস্তান্তর করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে একটি রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ (সেল সেপারেটর), চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি রেফ্রিজারেটর, মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি ব্লাড ডিপ ফ্রিজ এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক যন্ত্রাংশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

তিনি জানান, তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে থ্যালাসেমিয়া রোগীদের জন্য শিগগিরই ১০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের অ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান এ কে এম আজাদ, সদস্য খালেকুজ্জামান বাবু, মো. মোকাররম হোসেন, মো. শাহিদুর ইসলাম শাহিন খান ও অ্যাডভোকেট মোল্লা সাখাওয়াত হোসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে, মালিককে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


কুড়িগ্রামে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে, মালিককে জরিমানা

কুড়িগ্রামের সদর উপজেলার কেতার মোড় এলাকায় একটি অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে। একইসাথে একটি গোডাউনের মালিককে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা।

সোমবার (১৩ জুলাই) বিকেল বেলা কুড়িগ্রাম জেলার উদ্যোগে পরিচালিত একটি মোবাইল কোর্টে এই ব্যবস্থা নেওয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে অভিযানের সময় কেতার মোড় সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালানো হয়।এসময় তারা প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে। সতর্কতামূলকভাবে গোডাউন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার এবং প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

অভিযানের শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ উপস্থিত সকলের কাছে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়। একই সময় পরিবেশ রক্ষায় আইন মেনে চলার আহ্বান জানান হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে মো. তাজুল ইসলাম (৩৩) নামে এক পাচারকারীকে আটক করার ঘটনা ঘটেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই আটকের কাজটি করেছে।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. তাজুল ইসলামকে আটক করে।

আটক তাজুল ইসলাম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আরম খান বাসসকে জানিয়েছেন, অভিযানের সময় তাজুল ইসলামের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এছাড়া, তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তাজুল ইসলাম স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোরের নাভারণ সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%