ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মাছ ধরার জালে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা


মাছ ধরার জালে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

ফরিদপুরের চরভদ্রাসনে, জেলের মাছ ধরার জালে (চায়না দুয়ারি) ধরা পড়েছে একটি মেছো বাঘের বাচ্চা। এই বিরল বন্যপ্রাণীটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাণীটি একনজর দেখতে অনেক মানুষ ভিড় জমিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের সার্ভিস ঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সার্ভিস ঘাট এলাকার জেলে একলাস বেপারী নদীতে পেতে রাখা চায়না দুয়ারি তুলতে যান। এ সময় তিনি জালের ভেতর থেকে একটি জোরে গর্জনের শব্দ শুনতে পান। কাছে গিয়ে দেখতে পান, একটি পাখি খেতে গিয়ে, বাঘের বাচ্চার মতো দেখতে একটি প্রাণী জালের ভেতরে আটকা পড়েছে। প্রথমে তিনি ভয় পেলেও পরে স্থানীয়দের খবর দেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

খবর পেয়ে স্থানীয়রা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন। তবে উদ্ধারের সময় প্রাণীটির থাবার আঁচড়ে দুজন ব্যক্তি আহত হন। পরে তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ করেন।

প্রথমদিকে অনেকেই প্রাণীটিকে বন্য বিড়াল বলে মনে করেছিলেন। কিন্তু পরে অভিজ্ঞ ব্যক্তিরা এটিকে মেছো বাঘের বাচ্চা হিসেবে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা প্রাণীটিকে দেখতে ভিড় জমাতে থাকে। স্থানীয় সচেতন ব্যক্তিরা প্রাণীটিকে বিরক্ত না করে নিরাপদে রাখার আহ্বান জানান এবং বিষয়টি বন বিভাগের কাছে অবহিত করেন।

খবর পেয়ে চরভদ্রাসন বন বিভাগের কর্মকর্তা ফজলে করিম ঘটনাস্থলে পৌঁছান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি মেছো বাঘের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে ওই বন কর্মকর্তা জানান, প্রাণীটিকে প্রথমে চরভদ্রাসন প্রাণিসম্পদ অধিদফতরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে। এরপর জেলা বন বিভাগের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক সময়ে নদী ও জলাভূমি এলাকায় খাদ্যের সন্ধানে এসে অসাবধানতাবশত প্রাণীটি জেলের জালে আটকা পড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে কুকুরের কামড়ে শিশুসহ ২৯ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


শেরপুরে কুকুরের কামড়ে শিশুসহ ২৯ জন আহত

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২৯ জন আহত হয়েছেন। এ সময় ৬টি গবাদিপশুকেও কামড় দেয় ওই কুকুরটি।

বুধবার (১৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতদের মধ্যে উপস্থিত রয়েছেন: উপজেলার বাজারদি এলাকার বাসিন্দা ফিরোজ আলীর ছেলে রিয়াজ আহম্মেদ (২০), আব্দুর রহমানের ছেলে রায়ান (৫), খলিলুল রহমানের মেয়ে মীম (৫), কায়দা এলাকার আব্দুর রহিমের মেয়ে ঝিনুক (৯), লুৎফর রহমানের ছেলে সজিব (১৩), কুর্শা এলাকার মিরাজ উদ্দিনের ছেলে জিহাদসহ (৯) ২৯ জন।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকেই একটি পাগলা কুকুর পৌর শহরের গ্রিনরোড, দড়িপাড়া, উত্তর কায়দাসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে এদিক-সেদিক দৌড়াতে থাকে। কুকুরটি যাদের সামনে পেয়েছে তাদের কামড়িয়েছে। শুধু তাই নয়, মাঠে চরতে থাকা গবাদিপশুকেও কামড়িয়েছে পাগলা কুকুরটি। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

এরমধ্যে ১৫ জন পৌর শহরের গ্রিনরোড ও দড়িপাড়া এলাকার এবং উত্তর কায়দা গ্রামের ১৪ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ছাড়া যাদের ক্ষত বেশি ছিল তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, এই ঘটনার পর বিকেলেই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী।

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আহতদের হাসপাতাল থেকে সাপ্লাইকৃত ভ্যাক্সিন ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এর আগে একদিনে কুকুরের কামড়ে এতো রোগী হাসপাতালে আসেনি।'

তিনি আরও জানান, কুকুরের কামড়ের পর ক্ষতস্থান কমপক্ষে ১৫ মিনিট প্রবাহমান পানি ও সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালে আসতে হবে।

এ বিষয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, 'নকলা পৌরসভা থেকে সরবরাহ করা এআরভি (অ্যান্টি-রেবিস) ভ্যাকসিন হাসপাতালে সংরক্ষিত রয়েছে এবং আহত ব্যক্তিকে তা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়েছে। এ ছাড়া চিকিৎসার প্রয়োজনে বাইরে থেকে কোনো ওষুধ কিনতে হলে সেক্ষেত্রেও নকলা পৌরসভায় প্রয়োজনীয় সহযোগিতা করছে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুল প্রশ্নের বিষয়ে সমাধানের আশ্বাস, যা বললেন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


ভুল প্রশ্নের বিষয়ে সমাধানের আশ্বাস, যা বললেন শিক্ষামন্ত্রী

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়টির জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ কথা উল্লেখ করেন।

এছাড়া, বৈরী আবহাওয়ার কারণে দেশের যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ দেয়ার ঘোষণাও দেন তিনি।

শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘আমি আবারও আশ্বাস্ত করছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে।’ এই সময় তিনি জানান, এই ভুলের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে এরইমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংসদে দেয়া বিবৃতিতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ নিয়ে মন্ত্রী আরও জানান, সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। কিন্তু সম্প্রতি ভারি বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই বোর্ডের বাইরেও দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও নানা অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।

এসব শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে শিক্ষামন্ত্রী জানান, প্রতিকূল আবহাওয়া কিংবা অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত একই তারিখ ও সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হওয়ায় বিশেষ বিবেচনায় এই সুযোগ দেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ সচিবালয় অভিমুখী সড়ক বন্ধ করে দিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


পুলিশ সচিবালয় অভিমুখী সড়ক বন্ধ করে দিল

শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী সড়কটি বন্ধ করে দিয়েছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সড়কে ব্যারিকেড বসিয়ে সচিবালয় অভিমুখী সড়কটি বন্ধ করে দেয় পুলিশ।

সায়েন্সল্যাব থেকে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে আসার খবর পেয়ে পুলিশ এই সড়কটি বন্ধ করে দেয়। এ সময় প্রত্যেকটি ভেরি গেটের সঙ্গে শিকলসহ তালা লাগাতে দেখা যায়। সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা রাজধানীর উত্তরা, সায়েন্স ল্যাব মোড় এবং মিরপুরসহ বিভিন্ন সড়কে দ্বিতীয় দিনের জন্য আন্দোলন শুরু করেছে। এর ফলে ওইসব এলাকায় প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, সোমবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ রাজধানী ও দেশের অন্যান্য স্থানে একই দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার লং মার্চের ডাক দেয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক শাশুড়ি-ননদ আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক শাশুড়ি-ননদ আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে সুমি খাতুন (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার শাশুড়ি এবং ননদকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ জুলাই) সকালে পৌর সদরের পুকুর পাড়ে আজিজের মোড়ে। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

নিহত সুমির পরিবার সকাল ৯টার দিকে খবর পায় যে সুমি খাতুন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেছে যে নিহত সুমির শরীরে একাধিক ক্ষত রয়েছে এবং ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় রক্তের দাগ বিদ্যমান।

স্থানীয়দের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, তিন বছর আগে নরীনা ইউনিয়নের কাল্লাকান্দি গ্রামের নূর মোহাম্মদের মেয়ে সুমি খাতুনের বিয়ে হয় পুকুরপাড়ের কাসেমের ছেলে মেরাজের সঙ্গে। বিয়ের পর থেকে মেরাজ মাঝে মাঝে সুমিকে নির্যাতন করতেন এবং মাদকসেবনের জন্য শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা দাবি করতেন।

এদিকে, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা সুমির বাড়িতে হামলা ও ভাঙচুর করে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%