প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিরাজগঞ্জের শাহজাদপুরে সুমি খাতুন (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার শাশুড়ি এবং ননদকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ জুলাই) সকালে পৌর সদরের পুকুর পাড়ে আজিজের মোড়ে। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
নিহত সুমির পরিবার সকাল ৯টার দিকে খবর পায় যে সুমি খাতুন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেছে যে নিহত সুমির শরীরে একাধিক ক্ষত রয়েছে এবং ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় রক্তের দাগ বিদ্যমান।
স্থানীয়দের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, তিন বছর আগে নরীনা ইউনিয়নের কাল্লাকান্দি গ্রামের নূর মোহাম্মদের মেয়ে সুমি খাতুনের বিয়ে হয় পুকুরপাড়ের কাসেমের ছেলে মেরাজের সঙ্গে। বিয়ের পর থেকে মেরাজ মাঝে মাঝে সুমিকে নির্যাতন করতেন এবং মাদকসেবনের জন্য শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা দাবি করতেন।
এদিকে, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা সুমির বাড়িতে হামলা ও ভাঙচুর করে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন