ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাটক্ষেত থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার


পাটক্ষেত থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটক্ষেত থেকে সাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোর রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতের দিকে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা গোলাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাকিবুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের রহমত ওরফে টুলুর ছেলে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এ বিষয়ে নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নবগ্রাম কাশতা গোলাই এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তল্লাশি চালিয়ে পাশের একটি পাটক্ষেত থেকে সাকিবুলের মরদেহ উদ্ধার করে। নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

ওসি মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পূর্ব শত্রুতার কারণে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্বপন (২২) নামে এক ফার্নিচার ডিজাইনারকে থানায় নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব নিয়ে আলোচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব নিয়ে আলোচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চীনের তরফ থেকে পাওয়া ‘টু প্লাস টু’ (দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা) এবং অর্থনৈতিক করিডরের মতো প্রস্তাবগুলোর বিষয়ে সরকার পরীক্ষা-নিরীক্ষা ও গভীরভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি সাফ জানিয়েছেন, বাংলাদেশের জনগণের উপকারে যদি আসে, তাহলে বাংলাদেশ এ ধরনের যৌথ সহযোগিতায় অংশ নেবে।

বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমকর্মীদের জিজ্ঞাসার উত্তরে তিনি এসব মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও উন্নত পর্যায়ে নিয়ে গেছে। চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে। তাছাড়া, তিস্তা প্রকল্প এবং নদী ব্যবস্থাপনায় ‘ফিজিবিলিটি টেস্ট’ বা সম্ভাব্যতা যাচাইয়ে চীন কারিগরি সহায়তা দিতে রাজি হয়েছে বলেও জানান তিনি।

শামা ওবায়েদ ইসলাম সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ককে অনন্য উল্লেখ করে বলেন, ‘দেশের উপকারের বিষয়টি মাথায় রেখেই ঢাকা সকল দেশের সঙ্গে স্বার্থ হাসিল করবে।’

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ইরান আমন্ত্রণ জানিয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে স্পিকার সেখানে যাচ্ছেন। মুসলিম দেশের একটি গুরুত্বপূর্ণ নেতার শেষকৃত্যে অংশগ্রহণকে সৌহার্দপূর্ণ সম্পর্ক হিসেবেই দেখছে ঢাকা। তবে বিরোধী দল এবং অন্য যে কেউ ব্যক্তিগতভাবে সেখানে যাওয়ার সুযোগ রয়েছে।

বিদেশে অর্থ পাচার সংক্রান্ত বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ১০টি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার লক্ষ্যে চুক্তির মাধ্যমে এই প্রক্রিয়াটি আরও এগিয়ে যাবে।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত নিয়ে সাজার মুখোমুখি করার চেষ্টা চলছে এবং সরকার এ বিষয়টি নিয়ে জোরালো প্রয়াস চালিয়ে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

ভারতীয় সেনাবাহিনীর ৩১তম প্রধান (চিফ অব দ্য আর্মি স্টাফ) হিসেবে মঙ্গলবার (৩০ জুন) জেনারেল ধীরাজ শেঠ দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি একদিকে প্রযুক্তিনির্ভর ও ‘ভবিষ্যৎ-প্রস্তুত’ সেনাবাহিনী গড়ে তোলার অঙ্গীকার করেছেন। এই লক্ষ্যে পাঁচটি মূল উপাদান নিয়ে গঠিত ‘বিজয়’ (VIJAY) ভিশনের রূপরেখা তিনি তুলে ধরেন। সেনাপ্রধান হিসেবে তার প্রথম বক্তব্যে জেনারেল শেঠ বলেন, এই দায়িত্ব গ্রহণের মুহূর্তটি তার জন্য ‘অত্যন্ত গর্ব ও বিনয়ের’। তিনি ‘দায়িত্ব, সম্মান এবং সবার আগে দেশ’—এই আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরো বলেন, ‘আমি দায়িত্ব, সম্মান এবং সবার আগে দেশের আদর্শের প্রতি অটল প্রতিশ্রুতি নিয়ে এই দায়িত্ব গ্রহণ করছি।’ একই সঙ্গে, সেনাবাহিনীর নেতৃত্ব দেয়ার সুযোগ দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। দেশের সেবায় আত্মোৎসর্গকারী সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেনারেল শেঠ বলেন, তাদের সাহস ও নিঃস্বার্থ আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের সেনাসদস্যদের অনুপ্রাণিত করবে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধ ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে আধুনিকায়নের উদ্যোগ নিতে হবে। ভারতীয় সেনাবাহিনীকে ‘যুদ্ধপ্রস্তুত ও অভিজ্ঞ বাহিনী’ হিসেবে উল্লেখ করে জেনারেল ধীরাজ শেঠ বলেন, যুদ্ধের পরিবর্তিত বাস্তবতায় প্রযুক্তি, উদ্ভাবন এবং সমন্বিত সক্ষমতার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারানো ১০১ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করল নওগাঁ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


হারানো ১০১ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করল নওগাঁ পুলিশ

নওগাঁ, ১ জুলাই, ২০২৬ : জেলায় হারানো ১০১টি উদ্ধারকৃত মোবাইল ফোন মালিকদের হাতে জেলা পুলিশ তুলে দিয়েছে।

জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখা, ক্রাইম এবং গোয়েন্দা শাখার উদ্যোগে গত এক মাসে (জুন) হারিয়ে যাওয়া ১০১ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়।

আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যলায়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। উদ্ধার হওয়া মোবাইল ফোন গুলো তিনি মালিকদের হাতে তুলে দেন।

এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি, ক্রাইম এবং গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে বিভিন্ন থানা থেকে তদন্ত করে মোবাইল ফোন গুলো সনাক্ত ও উদ্ধার করে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। হারানো মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমি আনন্দিত।

জেলা পুলিশ হারানো সকল মোবাইল উদ্ধারের লক্ষ্যে সবসময় তৎপর রয়েছে এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে বদলে যাবে রংপুর অঞ্চলের চিত্র’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


‘তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে বদলে যাবে রংপুর অঞ্চলের চিত্র’

লালমনিরহাট প্রতিনিধির পাঠানো খবর অনুসারে, বুধবার (১ জুলাই) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, চলতি বাজেটেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করা হবে। মেগা প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তাপাড় তথা বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের দুঃখ লাঘব হবে।

উল্লেখ্য, বুধবার (১ জুলাই) দুপুরের এই অনুষ্ঠানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে রোকন উদ্দিন বাবুল এসব মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফর করেছেন। তার এই সফরের প্রধান এজেন্ডা ছিল তিস্তা মেগা প্রকল্প। দেশে ফিরে এসে সংসদে তিনি উল্লেখ করেছেন যে দ্রুত সময়ের মধ্যে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। সরকারের পক্ষ থেকে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রোকন উদ্দিন বাবুল মন্তব্য করেন, আমরা তিস্তা বাঁচাও আন্দোলন করেছি। এই আন্দোলনে ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচিতে বর্তমান প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই আন্দোলন থেকে তিনি ঘোষণা করেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিশ্রুতি রাখতে তিস্তা মেগা প্রকল্প নিয়ে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে একটি এক্সপার্ট টিম তিস্তাপাড় পরিদর্শন করেছেন। খুব শিগগিরই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%