প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁ, ১ জুলাই, ২০২৬ : জেলায় হারানো ১০১টি উদ্ধারকৃত মোবাইল ফোন মালিকদের হাতে জেলা পুলিশ তুলে দিয়েছে।
জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখা, ক্রাইম এবং গোয়েন্দা শাখার উদ্যোগে গত এক মাসে (জুন) হারিয়ে যাওয়া ১০১ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়।
আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যলায়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। উদ্ধার হওয়া মোবাইল ফোন গুলো তিনি মালিকদের হাতে তুলে দেন।
এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি, ক্রাইম এবং গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে বিভিন্ন থানা থেকে তদন্ত করে মোবাইল ফোন গুলো সনাক্ত ও উদ্ধার করে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। হারানো মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমি আনন্দিত।
জেলা পুলিশ হারানো সকল মোবাইল উদ্ধারের লক্ষ্যে সবসময় তৎপর রয়েছে এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন