১০:৩৫ এম
জুলাই গণ-অভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ঐতিহাসিক অবদান স্মরণ করার জন্য এবং নতুন প্রজন্মের সামনে সেই বীরত্বগাথা তুলে ধরার উদ্দেশ্যে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে গতকাল শনিবার (১১ জুলাই) জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারী ১৫টি কওমি মাদ্রাসা সংগঠন, দুটি অরাজনৈতিক সংগঠন এবং একটি মাদ্রাসা শহীদ পরিবারের প্রতিনিধিরা আলোচনা করেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন, এ তথ্য সভায় জানানো হয়েছে।
প্রস্তুতি সভায় বক্তাদের মধ্যে আলোচনা হয়, গত বছরের ধারাবাহিকতায় এ বছরও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ উদ্যাপন করা হবে। এর মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে কওমি মাদ্রাসার ছাত্রদের আত্মত্যাগ, দেশপ্রেম ও অনবদ্য লড়াইয়ের ইতিহাস জাতির সামনে অর্থপূর্ণভাবে তুলে ধরা হবে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আয়োজন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও জুলাই জোটের সাধারণ সম্পাদক মাওলানা জামিল সিদ্দিকী, তরুণ আলেম প্রজন্ম-২৪-এর সভাপতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক, সাধারণ আলেম সমাজের মুখপাত্র মাওলানা রিদওয়ান হাসান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন মাহদী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মো. রায়হান আলী, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা রিদওয়ান মাজহারী, বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাকছুদুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন (একাংশ)-এর সভাপতি মোহাম্মাদ আবু দারদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম আইনী, ইসলামী ছাত্র আন্দোলনের কওমী মাদ্রাসা সম্পাদক সাইদ আবরার, ইসলামী ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শাহীন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন (একাংশ)-এর সভাপতি মাওলানা জাকির বিল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ, ছাত্র জমিয়ত (একাংশ)-এর সাধারণ সম্পাদক ফেরদৌস রুম্মান, জুলাই ম্যাসাকার আর্কাইভের কো-ফাউন্ডার হাসান ইনাম, জুলাই মাদ্রাসা শহীদ পরিবারের প্রতিনিধি আকিফ আব্দুল্লাহ এবং ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের আহ্বায়ক রাকিবুল হাসান রিয়াদ।
সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে কওমি মাদ্রাসার ছাত্রদের গৌরবোজ্জ্বল অবদান সংরক্ষণ, শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সেই ঐতিহাসিক সত্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন