ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্রী ফায়ার খেলাকে কেন্দ্র করে যুবক ছুরিকাঘাতে আহত


ফ্রী ফায়ার খেলাকে কেন্দ্র করে যুবক ছুরিকাঘাতে আহত

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মোবাইলে ফ্রী ফায়ার গেম খেলার কারণে রাকিব কাজী (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে প্রেরণ করেছে কর্তব্যরত ডাক্তার। রাকিব কাজী ২ নম্বর পত্তাশী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চরনী পত্তাশী গ্রামের মৃত আকরাম কাজীর পুত্র।

স্থানীয় সূত্র মতে, মঙ্গলবার (২১ জুলাই) বিকালে পত্তাশীর কাজীপাড়া এলাকায় আকরাম কাজীর দোকানের সামনে রাকিব কাজী, অভিযুক্ত রাতুল মোল্লাসহ আরো পাঁচ থেকে সাত জন মিলে ফ্রী ফায়ার গেম খেলছিল। খেলার মধ্যে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।

এক প্রত্যক্ষদর্শী, রিফাত কাজী জানান, খেলার মাঝে যা ঝামেলা হয়েছিল তা আমরা সেদিনই মিলে সমাধান করে দিয়েছিলাম। তবে পরবর্তী ঘটনা খুবই দুঃখজনক। গুরুতর আহত রাকিব কাজী বলেন, আমরা বিকালে গেম খেলছিলাম, এ সময় রাতুলের সাথে আমার খুব খারাপ ব্যবহার হয় এবং সে আমার গায়ে হাত তোলে। এই ঘটনার সমাধান তখনই করা হয়েছিল। পরে রাতুলের বাবা, মাতা ও চাচাতো ভাই মিলে আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে আমাকে মারতে আসে। আমি কিছু বুঝে ওঠার আগেই রাতুল আমাকে লাথি মারতে শুরু করে। তখন তার বাবা মানিক মোল্লা আমার পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং হাতে পোজ দিয়ে কাটে। এ সময় রাতুলের মা আমাকে জাপটে ধরলে আমি অজ্ঞান হয়ে যাই। পরে যখন আমি চোখ খুলে দেখি, তখন আমি হাসপাতালে। জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আকাশ সাহা জানিয়েছেন, রোগীর পেটের আঘাতটি গুরুতর এবং স্টামিং ইনজুরি ডিপ হওয়ার কারণে তাকে খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত রাতুল মোল্লার ০১৯৭৫৬৯৩৩০২ নম্বরে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ফোনের অপর প্রান্ত থেকে তার চাচাতো ভাই পরিচয় দিয়ে জানান, রাতুল ফোনের কাছে নেই এবং এই কথা বলে তিনি ফোনটি কেটে দেন। জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহাব্বত খান বলেন, আমরা মারামারির ঘটনা সম্পর্কে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহত রাকিবের পক্ষ থেকে পুলিশকে মৌখিক অভিযোগ জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষকের সহায়তায় নতুন উদ্যোগ, শৈলকুপার ২ হাজার ৫০০ কৃষক পাবেন কার্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


কৃষকের সহায়তায় নতুন উদ্যোগ, শৈলকুপার ২ হাজার ৫০০ কৃষক পাবেন কার্ড

শৈলকুপার ২ হাজার ৫০০ জন কৃষক কৃষক কার্ড পাবেন। বিএনপির নির্বাচনি অঙ্গীকার হিসেবে ফ্যামিলি কার্ডের পর দেশের প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে চালু হয়েছে ‘কৃষক কার্ড’ কর্মসূচি। এই কর্মসূচির তালিকায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নামও রয়েছে। পাইলটিং প্রকল্প হিসেবে এবার দ্বিতীয় ধাপে দুধসর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ভাটই, কুলচারা, ত্রিপুরাকান্দি এবং মলমলী গ্রামকে প্রাধান্য দিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে এই বিষয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করার জন্য মাঠে কাজ করছেন উপজেলা কৃষি বিভাগ। কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, কৃষকদের তথ্য সংগ্রহের জন্য কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ করছে। খুব শিগগিরই তথ্য সংগ্রহ শেষ হবে। দ্বিতীয় ধাপে ২ হাজার ৫০০ জন কৃষক এই কৃষি কার্ড পাবেন। পর্যায়ক্রমে এই কার্ড কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে চাঞ্চল্যকর বরুণ হত্যা মামলার সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


ঝিনাইদহে চাঞ্চল্যকর বরুণ হত্যা মামলার সংবাদ সম্মেলন

ঝিনাইদহের চাঞ্চল্যকর বরুণ কুমার ঘোষ হত্যা মামলার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্থ করা, সাক্ষীকে হুমকি দেওয়া এবং নিহতের সম্পদ দখলের অভিযোগ উঠেছে নিহতেরই বড় ভাইয়ের বিরুদ্ধে। নিহত বরুণের স্ত্রী টুম্পা রানী ঘোষের অভিযোগ, তাঁর ভাসুর অরুণ কুমার ঘোষ ও তাঁর সহযোগীরা মামলার আসামীদের সঙ্গে যোগসাজশ করে হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার চক্রান্ত করছেন এবং নিহত বরুণের কয়েক কোটি টাকার সম্পদ দখলের চেষ্টা চালাচ্ছেন। বুধবার (২২ জুলাই) বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন টুম্পা রানী ঘোষ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টুম্পা রানী জানান, ২০২৪ সালের ৯ জানুয়ারি তাঁর স্বামী বরুণ কুমার ঘোষ নির্মমভাবে খুন হন। এ সংক্রান্ত মামলায় গত ২২ জুন আদালতে সাক্ষ্য গ্রহনের দিন ধার্য ছিল। ওইদিন তিনি ঢাকা হাইকোর্ট থেকে দুজন আইনজীবী নিয়ে সাক্ষ্য দিতে আদালতে গেলে তাঁর ভাসুর অরুণ কুমার ঘোষ, সহযোগী তনুপ ঘোষসহ কয়েকজন তাঁকে ও তাঁর ভাইকে জজ কোর্টের অভ্যন্তরেই প্রাণনাশের হুমকি দেয়। ফলে সেদিন তিনি আদালতে সাক্ষ্য দিতে পারেননি। বিচারালয়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই এই ঘটনার সত্যতা পাওয়া যাবে বলে তিনি দাবি করেন। টুম্পা রানী আরও অভিযোগ করেন, স্বামী হত্যার পর ৬ মাস পার হতে না হতেই আমার ভাসুর আমার নামে মিথ্যা দেওয়ানি মামলা ঠুকে দেন। সেখানে দাবি করা হয়, আমি জমি বিক্রি করে দিচ্ছি। অথচ বাস্তবতা হলো, আমার ভাসুর নিজেই ১৬টি দলিলের মাধ্যমে বরুণের ১৪৩.৫০ একর জমি বিক্রি করে দিয়েছেন। তিনি আইনজীবীদের চেম্বারে বসে হত্যা মামলার আসামীদের সঙ্গে গোপনে বৈঠক করেন। আসামীদের সাথে তাঁর কিসের বৈঠক? কেন আমাকে সাক্ষ্য দিতে বাধা দেওয়া হচ্ছে? এসব কারণে এখন আমার প্রবল সন্দেহ হচ্ছে আমার স্বামী বরুণ হত্যার পেছনে খোদ তাঁর ভাই অরুণ ঘোষের সরাসরি হাত বা সম্পৃক্ততা রয়েছে। রাজনৈতিক পরিচয় ব্যবহারের বিষয়ে টুম্পা বলেন, অরুণ কুমার ঘোষ দীর্ঘদিন আওয়ামী লীগের প্রার্থীর হয়ে নির্বাচনী কাজ করেছেন এবং দলকে অর্থ যোগান দিতেন। অথচ ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে তিনি নিজেকে চরমপন্থী ভাবধারার প্রভাব থেকে বেরিয়ে বিএনপির লোক পরিচয় দিচ্ছেন। জেলা বিএনপির সভাপতির নাম ভাঙিয়ে তিনি এখন আমাদের সমস্ত জমি, দোকান ও গাছপালা আত্মসাৎ করার পাঁয়তারা করছেন এবং আমাদের প্রাণনাশের পরিকল্পনা করছেন। তাঁর কাছে অবৈধ অস্ত্রও রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রাণভয় ও নিরাপত্তাহীনতার কারণে তিনি ভাসুর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১২৩৬, তারিখ: ১৯/০৭/২০২৬) দায়ের করেছেন। বর্তমানে তিনি তাঁর নাবালিকা কন্যা সন্তানকে নিয়ে হামদহ ঘোষপাড়ার ভিটা ছেড়ে যশোরে বাপের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সংবাদ সম্মেলন থেকে টুম্পা রানী ঘোষ স্বামীর সম্পদ ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনের সময় টুম্পা রানীর পিতা সুভাষ ঘোষ ও ভাই আকাশ ঘোষ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুর সীমান্তে ভারতীয় স্কাফ সিরাপ ও বিড়ি আটক করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


দৌলতপুর সীমান্তে ভারতীয় স্কাফ সিরাপ ও বিড়ি আটক করা হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের উদ্দেশ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রমের ধারাবাহিকতায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের মাধ্যমে ভারতীয় স্কাফ সিরাপ ও পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ জুলাই ২০২৬ বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানের সময়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দ্রব্যের আনুমানিক সিজার মূল্য চুয়ান্ন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, একই দিন প্রাগপুর বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩,৬২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দ্রব্যের আনুমানিক সিজার মূল্য এক লক্ষ নিরানব্বই হাজার একশত টাকা। উভয় অভিযানে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য দুই লক্ষ তিপ্পান্ন হাজার একশত টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সকল প্রকার সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় একসাথে স্কুলশিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনাটি ঘটেছে চৌগাছা যশোর সড়কের সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। আহতদেরকে চিকিৎসার জন্য চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কয়েকজন আহতকে যশোরে রেফার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদেরকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় পাঁচ শিক্ষার্থীসহ মোট ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জিমি খাতুন (১৩), সুরাইয়া রহমান (১২), চয়ন খাতুন (১৫), শরিফা খাতুন (১২) ও সিয়াম হোসেন (১৫) রয়েছেন। মোটরসাইকেল চালক উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামের দিপু হোসেন (৩২), তার স্ত্রী সুরাইয়া খাতুন (২০) এবং তাদের কন্যা সিনথিয়া (৩)ও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। জানা যায়, দুপুরে বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা রাস্তা পার হবার চেষ্টা করছিলেন, যে সময় যশোর থেকে চৌগাছাগামী একটি নীল রঙের অ্যাপাচি মোটরসাইকেল (নম্বর: যশোর-ল-১৬-৪৪৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং চালকসহ আরোহীরা আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত শিক্ষার্থী জিমি, চয়ন, শরিফা, সিয়াম এবং মোটরসাইকেল চালক দিপুকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। একটি সূত্র জানাচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে চয়নাকে ঢাকায় রেফার করা হয়েছে। চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ জানিয়েছেন, দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%