প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় একসাথে স্কুলশিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনাটি ঘটেছে চৌগাছা যশোর সড়কের সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। আহতদেরকে চিকিৎসার জন্য চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কয়েকজন আহতকে যশোরে রেফার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদেরকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় পাঁচ শিক্ষার্থীসহ মোট ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জিমি খাতুন (১৩), সুরাইয়া রহমান (১২), চয়ন খাতুন (১৫), শরিফা খাতুন (১২) ও সিয়াম হোসেন (১৫) রয়েছেন। মোটরসাইকেল চালক উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামের দিপু হোসেন (৩২), তার স্ত্রী সুরাইয়া খাতুন (২০) এবং তাদের কন্যা সিনথিয়া (৩)ও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। জানা যায়, দুপুরে বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা রাস্তা পার হবার চেষ্টা করছিলেন, যে সময় যশোর থেকে চৌগাছাগামী একটি নীল রঙের অ্যাপাচি মোটরসাইকেল (নম্বর: যশোর-ল-১৬-৪৪৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং চালকসহ আরোহীরা আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত শিক্ষার্থী জিমি, চয়ন, শরিফা, সিয়াম এবং মোটরসাইকেল চালক দিপুকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। একটি সূত্র জানাচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে চয়নাকে ঢাকায় রেফার করা হয়েছে। চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ জানিয়েছেন, দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন