১০:০৭ পি.এম
ময়মনসিংহের ভালুকায় পৃথক দুটি ঘটনায় দুইজন আত্মহত্যা করে মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৯ জুলাই) উপজেলার কাচিনা ইউনিয়ন এবং রাজৈ ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট গ্রামের রফিকুল ইসলামের মেয়ে নবম শ্রেণির স্কুল ছাত্রী রাকিবা ইসলাম (১৪) এবং উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মো. রিফাত (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে কাচিনা ইউনিয়নের তামাট গ্রামের এক স্কুলছাত্রী রাকিবা ইসলাম ইঁদুর মরার ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার এসআই মোহাম্মদ ওয়াছিম উদ্দিন জানান, খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করি।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত স্কুলছাত্রী রাকিবা ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে, রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের এক যুবক রিফাত মঙ্গলবার রাতে নিজ ঘরে বিষ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে রিফাতের ছটফট করার শব্দ পেয়ে তার মা সেলিনা খাতুন ঘরে প্রবেশ করে তার ছেলের বিষক্রিয়া ছটফট করছেন। পরে সেলিনার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত বলে ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি মডেল থানায় বার্তা প্রেরণ করেন এবং ময়নাতদন্ত শেষে পরিবার নিকট মরদেহ হস্তান্তরের নির্দেশ দেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন