ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

কাবিননামা হাতে স্বামীর বাড়িতে সাদিয়া আক্তার মীমের অনশন


কাবিননামা হাতে স্বামীর বাড়িতে সাদিয়া আক্তার মীমের অনশন

কুড়িগ্রামের রাজারহাটে স্বামী হিসেবে স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিয়ের কাবিননামা হাতে নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামের এক তরুণী। তার অভিযোগ, অনশনের খবর পেয়ে স্বামী ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে চলে গেছেন।

এটি ঘটেছে বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে ইউসুফ আলীর বাড়ির সামনে।

অনশনরত সাদিয়া আক্তার মীম উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ফারাজীপাড়া গ্রামের আবু সাইদ মিয়ার কন্যা। অভিযুক্ত স্বামী মো. ইমদাদুল হক রিয়াদ (২৪) একই উপজেলার পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর পুত্র।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাদিয়ার দাবি, ২০২০ সালে রিয়াদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ফলস্বরূপ ২০২৩ সালে দুজনের বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা বিয়ে করেন। কিন্তু রিয়াদের পরিবার ওই বিয়েকে স্বীকৃতি দেয়নি। পরে চলতি বছরের ১০ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাজি মো. ফয়জার রহমানের বাড়িতে ১৩ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে পুনরায় বিয়ের অঙ্গীকারনামা সম্পাদন করেন তারা।

সাদিয়ার অভিযোগ, গত এক মাস ধরে রিয়াদ তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। একপর্যায়ে বাধ্য হয়ে কাবিননামা হাতে নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশনে বসতে বাধ্য হন তিনি। স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকিও দেন ওই তরুণী।

স্থানীয় বাসিন্দা হায়দার আলী জানান, দুপুরে মেয়েটি ছেলের বাড়িতে উপস্থিত হন। পরে তাকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে ছেলের মা-বাবা ঘরে তালা ঝুলিয়ে চলে যান। রাত হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

একই গ্রামের আব্দুস সালাম জানান, মেয়েটির কাছে কাবিননামা রয়েছে। তিনি ছেলের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগের প্রমাণও নিয়ে এসেছেন। তার ধারণা, ছেলেটি মেয়েটিকে চাইলেও পরিবারের চাপে বাড়ি ছেড়ে চলে গেছেন।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের দাবিতে দুই পোশাক কারখানা বন্ধ

স্থানীয়দের দাবি, দুজনই প্রাপ্তবয়স্ক। তাই তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে বিষয়টি সমাধান করা প্রয়োজন, যাতে তরুণীটির জীবন অনিশ্চয়তার মুখে না পড়ে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রিয়াদ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ জানান, অনশনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


মেহেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

মেহেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয় থেকে এই মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। এতে সদর উপজেলা ও পৌর বিএনপি, জেলা যুবদল এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলের পর আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, “আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মাঠে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র রক্ষায় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিটা সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এহান উদ্দিন মনা।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, যুবদলের সহসভাপতি এস এ খান শিল্টু, সদর উপজেলা আহ্বায়ক লিয়াকত আলী, পিরোজপুর ইউনিয়ন সহসভাপতি রাজিব হোসেন ফিট্রু, সাধারণ সম্পাদক মিয়ারুল ইসলাম, জেলা জাসাসের সদস্যসচিব বাকা বিল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাহিদ মাহবুব সানি সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে সীসা কারখানায় অভিযান, পরিবেশ ছাড়পত্র না থাকায় জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


টাঙ্গাইলে সীসা কারখানায় অভিযান, পরিবেশ ছাড়পত্র না থাকায় জরিমানা

টাঙ্গাইলে একটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না থাকার কারণে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিসিক শিল্প নগরী এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের সূত্রে জানা যায়, টাঙ্গাইল বিসিক শিল্প নগরীতে অবস্থিত ‘এইচ আর পি মেটাল’ (পূর্বনাম: ব্রাদার্স মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড) দীর্ঘ সময় ধরে নবায়নকৃত পরিবেশগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরিবেশ সুরক্ষা এবং আইন অনুসরণের উদ্দেশ্যে বুধবার সেখানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে পরিবেশগত নিয়ম লঙ্ঘনের জন্য প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক মো. নুরুল আমিন প্রধান।

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল এবং সংশ্লিষ্ট কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইল জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ আইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান টাঙ্গাইল জেলাজুড়ে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজানে বাকি ৮৯-৯০ দিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজানে বাকি ৮৯-৯০ দিন

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। আনুষ্ঠানিকভাবে এই মাসের গণনা শুরু হবে বুধবার (১১ নভেম্বর) থেকে।

জাতীয় চাঁদ দেখা কমিটি মঙ্গলবার (১০ নভেম্বর) জানায়, দেশের আকাশে জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। তারা আরও উল্লেখ করে, বুধবার (১১ নভেম্বর) জমাদিউস সানির চাঁদ দেখা যাবে। ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানি মাস হচ্ছে বছরের ষষ্ঠ মাস। এর পরবর্তী মাস হলো ‘রজব’ এবং এরপর ‘শাবান’। এই দুই মাসের পর নবম মাস হিসেবে পবিত্র রমজান আসে, যা রহমত, মাগফিরাত ও নাজাতের মাস।

চন্দ্রবর্ষের গণনার হিসাব অনুযায়ী, প্রতিটি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সেই অনুযায়ী, জমাদিউস সানি মাসের শুরু (১২ নভেম্বর) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে আনুমানিক ৮৯ থেকে ৯০ দিন বাকি রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে যে, মধ্যপ্রাচ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে (বাংলাদেশ, ভারত ও পাকিস্তান) সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায়। সেই অনুযায়ী, বাংলাদেশে আগামী ১ বা ২ মার্চ পবিত্র মাহে রমজান শুরু হতে পারে।

তবে চূড়ান্ত তারিখ সবসময় চাঁদ দেখার ওপর নির্ভর করবে এবং এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে গার্মেন্টসে চলছে উৎপাদন, আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থা মাঠে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে গার্মেন্টসে চলছে উৎপাদন, আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থা মাঠে

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের পর, বেতন ভাতা বৃদ্ধির দাবিতে এবং মজুরি বোর্ডের ঘোষণার প্রেক্ষিতে শ্রমিকরা শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগদান করে উৎপাদন অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থা মাঠে সক্রিয় রয়েছে।

অপ্রত্যাশিত কোনো ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে কাজ চলাকালীন, মঙ্গলবার গাজীপুর মহানগরীর নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস কাশিমপুর, জরুন এবং গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও মেম্বারবাড়ী এলাকায় শ্রমিকদের বিক্ষোভ দেখা যায়। এই পরিস্থিতি মোকাবেলায় ১৮টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।

বুধবার সকাল থেকে ছুটি দেওয়া কারখানাগুলোসহ প্রায় সকল কারখানায় শ্রমিকরা কাজে যোগদান করেছে এবং উৎপাদন অব্যাহত রেখেছে, এমন তথ্য একাধিক কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। পুলিশ জানায়, বর্তমানে শান্তিপূর্ণভাবে কারখানাগুলোতে উৎপাদন চলছে।

পরিস্থিতি সম্পূর্ণরূপে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের অপ্রিয় ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%