ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকার বাতাসে আজ বড় চমক


ঢাকার বাতাসে আজ বড় চমক

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ দিন দিন বাড়ছে। বাংলাদেশের রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রয়েছে। তবে আজ বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ২৮তম। আর দূষণের মাত্রাও বর্তমানে একেবারেই কম।

শনিবার (৪ জুলাই) সকালে আইকিউএয়ারের সর্বশেষ সূচকে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ৬৯, যা সহনীয় বা মোটামুটি ভালো ধরা হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান কিছুটা ওঠানামা করতে পারে।

দূষিত শহরের তালিকায় শীর্ষে কঙ্গো রয়েছে। শহরটির বায়ুমানের স্কোর ১৯৫, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। একই সূচকে আরও রয়েছে- উগান্ডার কাম্পালা, পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, ভারতের দিল্লি ও কলকাতা এবং চিলির শান্তিয়াগো।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এদিকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর শহরের মধ্যে রয়েছে- ইরাকের বাগদাদ, ইথোপিয়ার এডিস আবাব, চীনের চেংডু, ইসরাইলের জেরুজালেম ও যুক্তরাষ্ট্রের ডেনভার।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষ বিদায়ে তেহরানের গ্র্যান্ড মোসাল্লার বাইরে হাজারো মানুষের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪০ এম


খামেনির শেষ বিদায়ে তেহরানের গ্র্যান্ড মোসাল্লার বাইরে হাজারো মানুষের ভিড়

আজ শনিবার ভোর থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শ্রদ্ধা জানাতে আসা মানুষই ছবিতে দেখা যাচ্ছে: রয়টার্স।

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে অংশ নিতে রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের বাইরে আজ শনিবার (৪ জুলাই) ভোর থেকেই হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে অপেক্ষা করে আছেন।

আন্তর্জাতিক ডেস্কের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টায় জনসাধারণের জন্য মোসাল্লা কমপ্লেক্স খুলে দেওয়ার আগেই শোকাহত মানুষের দীর্ঘ লাইন তৈরী হয়ে যায়। এই গ্র্যান্ড মোসাল্লাতেই গত শুক্রবার (৩ জুলাই) খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল।

শেষ শ্রদ্ধা জানাতে অপেক্ষমাণদের একজন সোমাইয়ে হামেদি এএফপিকে বলেন, ‘আমরা আমাদের নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছি। তাই এভাবে অপেক্ষা করা আমাদের কাছে কষ্টকর বা কঠিন মনে হচ্ছে না।’

খামেনির মৃত্যুতে ইরানজুড়ে কয়েকদিন ধরে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের বিভিন্ন শহর থেকে হাজারও মানুষ তেহরানে এসে শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

৩৭ বছরের নেতৃত্বের অবসান ঘটেছে, কিন্তু অশ্রু আর স্মৃতিতে এখনও অম্লান আয়াতুল্লাহ আলি খামেনি। তেহরান থেকে মাশহাদ, শেষ বিদায়ের প্রতিটি পথ পরিণত হচ্ছে শোক, শ্রদ্ধা আর বিশ্বাসের মহাসমুদ্রে।

আরও পড়ুন: খামেনির কফিনের ওপর লাল পতাকার অর্থ কী।

প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় এক কোটির বেশি মানুষ অংশ নেবেন বলে প্রশাসন আশা করছে। ১০০টির বেশি বিদেশি প্রতিনিধিদল শ্রদ্ধা জানালে, ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি তেহরান থেকে।

খামেনি ইরানের জনগণের কাছে শুধু একজন নেতা নয়, বরং গৌরব, সাহস আর শক্তির এক প্রতীক। প্রাণের অভিভাবকের জানাযা ও রাষ্ট্রীয় বিদায়ে কান্নায় ভেঙ্গে পড়েন হাজারো মানুষ।

শ্রদ্ধা জানাতে আসা একজন বলছিলেন, ‘আয়াতুল্লাহ আলি খামেনি আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়, আমাদের অস্তিত্বের গভীরে চিরকাল বেঁচে থাকবেন। তিনি আমাদের সবার সঙ্গে, আমাদের প্রিয় ইরান এবং সমগ্র উম্মাহর সঙ্গে চিরকাল থাকবেন। তাই আমরা কখনোই তাকে বিদায় জানাব না।’

আরেকজন বর্ণনা করেন, ‘আমাদের শহীদ নেতা ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান। শহীদ ইমাম ইরান এবং ইসলামের ভবিষ্যৎ নিয়ে যে দূরদর্শিতা রেখে গেছেন, তা বিবেচনায় নিয়ে আমরা অবশ্যই ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী।’

আরও পড়ুন: খামেনির লাশ এতদিন কোথায় ছিল।

ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন। একই হামলায় তার মেয়ে, নাতনি, জামাতা ও পুত্রবধূও নিহত হন। ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক সপ্তাহ ধরে সামরিক উত্তেজনা ও সংঘাত চলতে থাকায় খামেনির দাফন অনুষ্ঠান কয়েকবার পিছিয়ে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির অবকাশে প্রায় চার মাস পর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে খামেনির জানাজা ও দাফনের অনুষ্ঠান শুরু হচ্ছে। ইরানি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, খামেনির স্মরণে সাতদিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ইরান ও ইরাকের একাধিক শহরে অনুষ্ঠিত হবে। যা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতেই তেহরানের গ্রান্ড মোসাল্লায় খামেনির মরদেহ আনা হয়। শুক্রবার এক ঐতিহাসিক ও ভাবগম্ভীর অনুষ্ঠানে ইরানের তিনটি সরকারি শাখার প্রধানসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, সংসদীয় স্পিকার, বিশেষ দূত, ধর্মীয় ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী ও চিন্তাবিদরা শহীদ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে সেখানে হাজির হন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ শীর্ষ নেতারা। তারা নীরবে চোখের জলে দোয়া করেন প্রিয় নেতার জন্য। ইরানি কর্মকর্তা ও তাদের পরিবার, ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধি, প্রতিরোধ ফ্রন্টের শহীদ পরিবার এবং আরব উপজাতীয় নেতারাও এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেন।

আরও পড়ুন: খামেনির শেষ বিদায়ে সাতদিনের আনুষ্ঠানিকতায় কী কী থাকছে।

শুধু ইরানের নেতারাই নন, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং ইরানের মিত্রদের পরিবারও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। ভারতের শিখ ও হিন্দু ধর্মীয় নেতাদের একটি প্রতিনিধিদলও খামেনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করে।

লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রতিনিধি দল নিয়ে তিনি খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা জানান এবং পরে ইরানের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

তবে এবার ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি তেহরান থেকে। ইরানের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিয়েছে, তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণের প্রশ্নই ওঠে না। ফলে খামেনির শেষ বিদায়ের আয়োজন শোকানুষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইরানের রাজনৈতিক অবস্থান ও মিত্রতারও স্পষ্ট বার্তা হয়ে উঠেছে।

শোকযাত্রার প্রতিটি গন্তব্যই বহন করছে বিশেষ ধর্মীয় ও রাজনৈতিক তাৎপর্য। ক্ষমতার কেন্দ্র তেহরানের পর মরদেহ নেয়া হবে শিয়া ধর্মীয় শিক্ষার প্রাণকেন্দ্র কোমে, যেখানে অন্তত ২০ লক্ষ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

এরপর ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা হয়ে শেষ গন্তব্য হবে মাশহাদ। শিয়া ইসলামের অষ্টম ইমামের মাজার এবং খামেনির জন্মস্থান হওয়ায় সেখানে আরও প্রায় ৪০ লক্ষ মানুষের অংশগ্রহণের আশা করছে ইরান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বর্ণের দামে বড় লাফ, কত টাকায় ভরি বিক্রি হচ্ছে আজ (৪ জুলাই ২০২৬)

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৩ এম


স্বর্ণের দামে বড় লাফ, কত টাকায় ভরি বিক্রি হচ্ছে আজ (৪ জুলাই ২০২৬)

দেশের বাজারে সর্বশেষ সমন্বয়ের মাধ্যমে আবারও স্বর্ণ ও রুপার দাম বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (শনিবার, ৪ জুলাই) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত দামে।

 

সর্বশেষ গত ৩ জুলাই সকালে স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ৪ হাজার ৩৭৪ টাকা এবং ১১৭ টাকা বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। তদুপরি, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তাছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে ২ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন দ্বারা। সে দিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৪৩ দফা বৃদ্ধি পেয়েছে, ৪২ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের সঙ্গে দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। তদুপরি, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৩ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ২৭ দফা বাড়ানো হয়েছে; ২৬ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে দেশে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল-পাটা দিয়ে বাবাকে মাথা থেঁতলে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৯ এম


শিল-পাটা দিয়ে বাবাকে মাথা থেঁতলে হত্যার অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জে, শিল-পাটা দিয়ে মাথায় আঘাত করে ঘুমন্ত বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৪টার দিকে উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী (লঞ্চঘাট এলাকা) গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বাবা হলেন উত্তম দেবনাথ (৬০)। আর ছেলের নাম তাপস দেবনাথ (৩৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে উত্তম দেবনাথ এবং ছেলে তাপস দেবনাথ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। উত্তম দেবনাথের স্ত্রী কানন দেবনাথ তখন ঘরের পেছনে বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ৪টার দিকে তাপস দেবনাথ ঘুম থেকে উঠে ঘরে রাখা শিল-পাটা (মশলা বাটার কাজে ব্যবহৃত) দিয়ে উত্তম দেবনাথের কপালের ডান পাশের ভ্রুর ওপর আঘাত করে। এসময় উত্তম দেবনাথ ডাক-চিৎকার দিলে স্ত্রী কানন দেবনাথ ঘরে গিয়ে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখেন। প্রতিবেশীরাও ছুটে এসে উত্তম দেবনাথকে কপালের ডান পার্শ্বের ভ্রুর ওপর রক্তাক্ত জখম অবস্থায় মৃত অবস্থায় দেখতে পান।

স্থানীয় ইউপি সদস্য মো. মোশারেফ হোসেন থানা পুলিশে ঘটনার খবর দিলে সকাল ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তম দেবনাথের মরদেহ উদ্ধার করে। এসময় ছেলে তাপসকে আটক করা হয়।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে তাপসকে আটক করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে তীব্র তাপপ্রবাহে ৩,৭০০ জনের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:০৫ এম


ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে তীব্র তাপপ্রবাহে ৩,৭০০ জনের বেশি মৃত্যু

জুন মাসের মাত্র আটদিনের তীব্র তাপপ্রবাহের ফলে ইউরোপের তিনটি দেশে- ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু ঘটেছে।

এই ভয়াবহ চিত্রটি তিন দেশের সরকারি তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত আটদিন ধরে ইউরোপজুড়ে এই নজিরবিহীন তাপপ্রবাহ বয়ে চলে। ইউরোপের জলবায়ুর ধরণের দিক থেকে এই গরম ছিল সহ্যের অতীত।

তীব্র গরমের ফলে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়, যা বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটিয়েছে। পাশাপাশি এটি অবকাঠামোর ক্ষতি করার সঙ্গে পুরো স্বাস্থ্যব্যবস্থাকেও বিপর্যস্ত করে তুলেছে।

বিশেষজ্ঞরা জানান, আটদিন স্থায়ী এই তাপপ্রবাহটি ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ। ইউরোপের আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই চরম আবহাওয়ার সৃষ্টি হয়েছে।

চিকিৎসকরা জানান, তীব্র গরমে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা প্রায় সবাই পূর্বে কোনো না কোনো শারীরিক অসুস্থতা বা জটিলতায় ভুগছিলেন। ওই তাপপ্রবাহের ধকল নিতে না পারার কারণেই তাঁদের মৃত্যু ত্বরান্বিত হয়েছে।

নিহত ৩ হাজার ৭০০ জনের মধ্যে অর্ধেকেরও বেশি ঘটনা ঘটে ফ্রান্সে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট গত শুক্রবার টেলিভিশনে এক ভাষণে জানান, জুন মাসের ওই আট দিনের তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, এবারের তাপপ্রবাহে ৪৫ বছরের বেশি বয়সী মানুষের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমাদের ধারণা, সরকারিভাবে আমাদের হাতে যে সংখ্যা আছে, মৃতের প্রকৃত সংখ্যা আসলে এর চেয়েও বেশি।

অন্যদিকে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে দেশটিতে ১ হাজার ২০০টি অতিরিক্ত মৃত্যু ঘটেছে। মৃতদের মধ্যে ৫৩০ জনের বয়স ৮৫ বছর বা তার বেশি, ১৮০ জনের বয়স ৬৫ বছরের কম এবং বাকিরা ৬৫ বছরের ঊর্ধ্বে। বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই মাত্রার অতিরিক্ত মৃত্যু আমাদের দেশে অভূতপূর্ব ঘটনা। গ্রীষ্মকালে এর আগে এত বেশি মৃত্যু ঘটেনি।

অন্যদিকে, নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুন মাসের ওই আট দিনের তাপপ্রবাহে সেখানে ৪৮০টি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের অধিকাংশের বয়স ৮০ বছরের ঊর্ধ্বে।

সূত্র রাইটার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%