ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বিআরটি প্রকল্প বাতিলের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান ধর্মঘট


বিআরটি প্রকল্প বাতিলের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান ধর্মঘট

গাজীপুরে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে সচেতন নাগরিক ঐক্য, গাজীপুর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় নগরীর ভোগড়া বাইপাস এলাকায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান।

আলী নাছের খান মন্তব্য করেন, বিআরটি প্রকল্পের মাত্র ৩ শতাংশ কাজ বাকি রয়েছে। এই কাজ সম্পন্ন করতে ১৮৭টি বাস কেনার জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় করলেই প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব। কিন্তু যাঁরা এখানে ১ হাজার কোটি টাকার ঠিকাদারি কাজ নিতে চান এবং কাজ না করেই ঠিকাদারকে আরও ১ হাজার ১০০ কোটি টাকা ফেরত দিতে চান, তাদের স্বার্থে প্রকল্পটি বাতিলের উদ্যোগ নেয়া হচ্ছে।

আরও পড়ুন: সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের বড় উদ্যোগ গ্রহণ

তিনি অভিযোগ করেন, ঠিকাদার সিন্ডিকেট, ‘মুড়ির টিন’ সিন্ডিকেট পরিবহন, স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির দুর্নীতিবাজ নেতারা আমলাতন্ত্রকে প্রভাবিত করে সচিবের একটি সিদ্ধান্তের মাধ্যমে কোনো ধরনের আলোচনা ছাড়াই বিআরটি প্রকল্প বাতিল করতে চাইছেন।

তিনি আরো বলেন, প্রকল্পটি নির্মাণ করতে ১৪ বছর সময় লেগেছে। এখন এটি ভাঙতে আরও পাঁচ বছর লাগবে। ভবিষ্যতে ছয় লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে তিন লেন দিয়ে যানবাহন চলবে, আর বাকি তিন লেনে চলবে ভাঙার কাজ। এতে গাজীপুরবাসীকে তীব্র যানজটের দুর্ভোগ পোহাতে হবে এবং অঞ্চলটি বিনিয়োগ থেকে বঞ্চিত হবে। নতুন করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালসহ কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনাও বাধাগ্রস্ত হবে। এতে গাজীপুরের উন্নয়নের সম্ভাবনা নষ্ট হবে।

আলী নাছের খান সরকারের কাছে দাবি জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী তিন থেকে চার মাসের মধ্যে বিআরটি প্রকল্প চালু করতে হবে। অন্যথায় তারা ধারাবাহিক প্রতিরোধ কর্মসূচি পালন করবেন।

আরও পড়ুন: এসএএফএনের সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য মো. দিদার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ এম


মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য মো. দিদার গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের বোটঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মো. দিদারকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার সময় আটক করা হয়।

মো. দিদার ঢাকার নবাবগঞ্জের ইউসুফ আলীর পুত্র। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে, এই তথ্য জানায় ডিএমপি। ‘মুখে ল’ গ্রুপটি পরিচালনা করছে জাওরা রাব্বি এবং ভান্ডারি ইমন। গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারানের বাজে বোলিংয়ে ৪২৯ রান করেও হারল ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৩ এম


কারানের বাজে বোলিংয়ে ৪২৯ রান করেও হারল ইংল্যান্ড

বাঁহাতি মিডিয়াম পেসার স্যাম কারানের বাজে রেকর্ডের কারণে কি ইংল্যান্ড হারল? এই প্রশ্নটি অনেকের মনে উঁকি দিচ্ছে।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ৪২৯ রান করেও ইংল্যান্ড জিততে পারেনি। এক দিনের ম্যাচে ৪০০+ রান করে ব্রিটিশদের অতীতে কখনো হারতে হয়নি।

তবে আজ বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যারি ব্রুকসের রেকর্ড ডাবল সেঞ্চুরির ম্যাচেও ইংল্যান্ড পরাজিত হয়।

এই পরাজয়ের মূল কারণ ছিল বাজে বোলিং। স্যাম কারানকে এজন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তিনি ৯ ওভার বল করে ১০৩ রান খরচ করে ২ উইকেট শিকার করেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান হিসেবে এটাই এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড।

এই রেকর্ড গড়ার পথে স্যাম কারান নিজেই নিজেকে ছাড়িয়ে যান। এর আগে ২০২৩ সালের ৫ ডিসেম্বর ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৯.৫ ওভারে ৯৮ রান খরচ করেছিলেন কারান। ইংলিশ বোলারদের মধ্যে সেটাই ছিল সর্বোচ্চ রান খরচের নজির।

আজ ৯ ওভারে স্যাম কারান ১০৩ রান খরচ করেন। ৪৩তম ওভারে তিনি ২০ রান, ৪৭তম ওভারে ১৯ রান এবং ৩৮তম ওভারে ১৮ রান খরচ করেন। মোট ৩ ওভারে তিনি ৫৭ রান খরচ করেন।

আজ প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকসের (২০২) ডাবল সেঞ্চুরি, উইল জ্যাকস (৬৬*), জো রুট (৫৯) এবং টম ব্যান্টনের (৫০) ফিফটির সুবাদে ইংল্যান্ড ২ উইকেটে ৪২৯ রানের পাহাড় গড়ে।

৩০০ বলে ৪৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে পবন রত্নায়েকের (১৩০) সেঞ্চুরি, আবিস্কা ফার্নান্দো (৯৭), দাসুন শানাকা (৯৭) ও জ্যানিথ লিয়ানাগের (৬১*) ফিফটির সুবাদে শ্রীলংকা দাপুটে জয় পায়। রান তাড়া করতে নেমে এদিন শ্রীলংকা রেকর্ড গড়ে। এর আগে ওয়ানডে ক্রিকেটে এত রান তাড়া করে জিততে পারেনি তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিএইচপির ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৩ এম


পিএইচপির ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

পিএইচপি প্রোগ্রামিং ভাষার একটি সাইবার নিরাপত্তা ত্রুটি বিশ্বজুড়ে ওয়েবসাইট ও অনলাইন সেবায় ব্যাপক বিঘ্ন সৃষ্টি করেছে। বিভিন্ন দেশের প্রতিষ্ঠান ঝুঁকি মোকাবিলায় সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ করে নিরাপত্তা হালনাগাদে নিয়োজিত রয়েছে। গবেষকদের আশঙ্কা, এখনও অনেক ওয়েবসাইট ও সার্ভার এই ত্রুটির কারণে ঝুঁকির মধ্যে রয়েছে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটে পিএইচপি ব্যবহৃত হয়। এই প্রোগ্রামিং ভাষা ওয়েবসাইটের সার্ভার থেকে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং ব্যবহারকারীর সামনে ওয়েবপেজ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি ত্রুটিটি কাজে লাগানো হয়, তাহলে অপরাধীরা ওয়েবসাইটের চেহারা পরিবর্তন, তথ্য চুরি এবং ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানোর চেষ্টা করতে পারে। তবে, প্রতিবেদনে বলা হয়েছে যে, এখন পর্যন্ত এ ত্রুটির সুযোগ নিয়ে সফলভাবে তথ্য চুরি বা সিস্টেমে অনুপ্রবেশের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে ব্যারোনেস লয়েড অব এফরা জানিয়েছেন, পিএইচপির নিরাপত্তা ত্রুটির কারণে দেশটির ৩২টি সরকারি সেবা বন্ধ ছিল এবং আরও চারটি সেবা আংশিকভাবে অকার্যকর হয়ে পড়ে। তবে, জনগণের জন্য গুরুত্বপূর্ণ বড় কোনো সেবা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়েছে।

যুক্তরাজ্যে নিরাপত্তা ত্রুটির ঝুঁকিতে থাকা সার্ভারের সংখ্যা কমতে শুরু করেছে। সাইবার নিরাপত্তা গবেষকদের তথ্য অনুযায়ী, দেশটিতে ত্রুটি সংশোধনের নিরাপত্তা প্যাচ প্রয়োগের হার স্থানীয় সময় সকাল ১০টায় ৩ দশমিক ১০ শতাংশ ছিল, যা বিকেল সাড়ে ৩টায় বেড়ে ৫ দশমিক ৩৪ শতাংশে পৌঁছেছে।

বিশ্বব্যাপী প্যাচ প্রয়োগের হার ছিল ৪ দশমিক ২১ শতাংশ। ফলে দ্রুত হালনাগাদের উদ্যোগ চললেও বিপুলসংখ্যক ওয়েবসাইট ও সার্ভার তখনো ঝুঁকিতে ছিল।

প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা ত্রুটির প্রভাব বিভিন্ন দেশের প্রতিষ্ঠান ও অনলাইন সেবায় পড়েছে। জাপানের বিমান সংস্থা এএনএ, আসাহি গ্রুপ হোল্ডিংস এবং টোকিও মেরিন হোল্ডিংস সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু ওয়েবসাইট ও সেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভ্যালটোরি কিছু ওয়েবসাইট বন্ধ করে নিরাপত্তা হালনাগাদের কাজ শুরু করেছে।

ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ নিরাপত্তা প্যাচ প্রয়োগের সময় বিশ্বব্যাপী কিছু সেবায় প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে।

চীনের ক্লাউড সেবা প্রদানকারী টেনসেন্ট ক্লাউড গ্রাহকদের পিএইচপির হালনাগাদ সংস্করণ ইনস্টল করার পরামর্শ দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি সব ওয়েবসাইট বন্ধ করার আহ্বান জানায়নি।

জার্মানির সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় প্রশাসনের কোনো আইটি ব্যবস্থা সফলভাবে আক্রান্ত হওয়ার খবর তারা পায়নি। সতর্কতামূলকভাবে বন্ধ রাখা সরকারি ওয়েবসাইটগুলোর অধিকাংশই পরে আবার সচল হয়েছে। তবে সফল সাইবার হামলার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হায়া শুলমান এই ঘটনাকে গত দুই বছরের অন্যতম গুরুতর নিরাপত্তা সমস্যা হিসেবে বর্ণনা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতির ফলে প্রযুক্তিগত দুর্বলতা কাজে লাগিয়ে হামলা চালানো আগের তুলনায় সহজ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

শুলমানের মতে, নিরাপত্তা ত্রুটি সংশোধনের প্যাচ তৈরির পাশাপাশি তা দ্রুত প্রয়োগের বিষয়েও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এদিকে বড় প্রতিষ্ঠানগুলো দ্রুত নিরাপত্তা হালনাগাদ করতে পারলেও ছোট ব্যবসা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাজটি তুলনামূলক কঠিন হয়ে উঠতে পারে। কারণ, অনেক ছোট প্রতিষ্ঠানের নিজস্ব তথ্যপ্রযুক্তি দল নেই। ফলে বাইরের আইটি সেবা প্রদানকারীদের সহায়তার জন্য তাদের অপেক্ষা করতে হচ্ছে।

অনলাইন শিক্ষাব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্ম এবং কম্পিউটার গেমের লগইন সেবায়ও নিরাপত্তা সমস্যার কারণে বিঘ্নের খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, অনলাইন কোর্স, পাঠ্যসামগ্রী ও অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পেরে তারা সমস্যায় পড়েছেন।

বিশেষজ্ঞদের মতে, ওয়েবসাইট ও অনলাইন সেবা সচল রাখার পাশাপাশি নিরাপত্তা ত্রুটি দ্রুত সংশোধন করাই এখন প্রধান চ্যালেঞ্জ। যদিও এখন পর্যন্ত বড় ধরনের তথ্য ফাঁসের নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি, তবু ঝুঁকি এড়াতে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নিরাপত্তা প্যাচ প্রয়োগ এবং নিজেদের সার্ভার পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের লিডার ফিরোজ গ্রেফতার, রয়েছে একাধিক মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৪ এম


মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের লিডার ফিরোজ গ্রেফতার, রয়েছে একাধিক মামলা

রাজধানীর মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউন এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কর্তৃক কিশোর গ্যাংয়ের লিডার ফিরোজ, যিনি কেন্তা ফিরোজ নামেও পরিচিত, গ্রেফতার করা হয়েছে। তিনি হত্যাসহ মোট ৭ মামলার আসামি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিউচার মডেল টাউনের ৫নং রোডের আলমের গ্যারেজের পাশে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্র থেকে জানা গেছে, গ্রেফতার হওয়া কেন্তা ফিরোজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি এবং মাদক সংক্রান্ত মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%