প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাঁহাতি মিডিয়াম পেসার স্যাম কারানের বাজে রেকর্ডের কারণে কি ইংল্যান্ড হারল? এই প্রশ্নটি অনেকের মনে উঁকি দিচ্ছে।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ৪২৯ রান করেও ইংল্যান্ড জিততে পারেনি। এক দিনের ম্যাচে ৪০০+ রান করে ব্রিটিশদের অতীতে কখনো হারতে হয়নি।
তবে আজ বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যারি ব্রুকসের রেকর্ড ডাবল সেঞ্চুরির ম্যাচেও ইংল্যান্ড পরাজিত হয়।
এই পরাজয়ের মূল কারণ ছিল বাজে বোলিং। স্যাম কারানকে এজন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তিনি ৯ ওভার বল করে ১০৩ রান খরচ করে ২ উইকেট শিকার করেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান হিসেবে এটাই এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড।
এই রেকর্ড গড়ার পথে স্যাম কারান নিজেই নিজেকে ছাড়িয়ে যান। এর আগে ২০২৩ সালের ৫ ডিসেম্বর ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৯.৫ ওভারে ৯৮ রান খরচ করেছিলেন কারান। ইংলিশ বোলারদের মধ্যে সেটাই ছিল সর্বোচ্চ রান খরচের নজির।
আজ ৯ ওভারে স্যাম কারান ১০৩ রান খরচ করেন। ৪৩তম ওভারে তিনি ২০ রান, ৪৭তম ওভারে ১৯ রান এবং ৩৮তম ওভারে ১৮ রান খরচ করেন। মোট ৩ ওভারে তিনি ৫৭ রান খরচ করেন।
আজ প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকসের (২০২) ডাবল সেঞ্চুরি, উইল জ্যাকস (৬৬*), জো রুট (৫৯) এবং টম ব্যান্টনের (৫০) ফিফটির সুবাদে ইংল্যান্ড ২ উইকেটে ৪২৯ রানের পাহাড় গড়ে।
৩০০ বলে ৪৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে পবন রত্নায়েকের (১৩০) সেঞ্চুরি, আবিস্কা ফার্নান্দো (৯৭), দাসুন শানাকা (৯৭) ও জ্যানিথ লিয়ানাগের (৬১*) ফিফটির সুবাদে শ্রীলংকা দাপুটে জয় পায়। রান তাড়া করতে নেমে এদিন শ্রীলংকা রেকর্ড গড়ে। এর আগে ওয়ানডে ক্রিকেটে এত রান তাড়া করে জিততে পারেনি তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন