ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের মার্কিন নিষেধাজ্ঞা সমস্যা সমাধানে সহায়তা করবে না চীন


ইরানের মার্কিন নিষেধাজ্ঞা সমস্যা সমাধানে সহায়তা করবে না চীন

ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আহ্বানের প্রেক্ষাপটে, চীন জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপ মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানে কোনরূপ সহায়তা করবে না।

সম্প্রতি তারা বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে যাতে ইরানের অর্থনীতির বিচ্ছিন্নতা অর্জনের চেষ্টা করা হয়।

শুক্রবার (২০ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকি সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বললেন, 'নিষেধাজ্ঞা এবং চাপ এই সমস্যার সমাধানে কোন সহায়তা করবে না।'

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

তিনি আরও মন্তব্য করেছেন যে, 'চীন সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে এবং রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায় এই সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করছে।'

যুক্তরাষ্ট্রের দাবি যে, তাদের অর্থনৈতিক অভিযান ‘ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে’ তা তেহরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে এবং এটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তারা মনে করে।

যুক্তরাষ্ট্র কি বেইজিংকে এই অভিযানে যোগ দিতে চাপ দেবে, তা জানতে চাইলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসান্ট সিএনবিসিকে বলেন, 'কিছু আলোচনা গোপনে করা ভালো হবে'। তবে তিনি বেইজিংকে এই 'কর্মসূচিতে যোগ দেয়ার' আহ্বান জানিয়েছেন।

স্কট বেসান্টের মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, 'চীন এমন অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে, যেটি আন্তর্জাতিক আইনে কোন ভিত্তি নেই এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত নয়।'

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

বৃহস্পতিবার (২০ আগস্ট) মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, 'আমরা ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। আর আমি আপনাদের বলছি, এটা কাজ করবে। ভেনেজুয়েলায় অবরোধ আরোপের পর এটা সফল হয়েছে। কিউবায় এখনো এটা কার্যকর। ইরানের ক্ষেত্রেও এ কার্যকর হবে।'

তিনি আরও দাবি করেন, 'ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপ দিয়ে দেশের সরকারের পতন ঘটাবে। এখন মিত্র ও বিশ্বশক্তির সিদ্ধান্তের সময় এসেছে।' তিনি সতর্ক করে বলেন, 'আপনি হয় আমাদের সঙ্গে, নয়তো আমাদের বিরুদ্ধে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনবিআর-এ গুরুত্বপূর্ণ পরিবর্তন, প্রথম নারী হিসেবে সিআইসি প্রধান সেলিনা সুলতানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


এনবিআর-এ গুরুত্বপূর্ণ পরিবর্তন, প্রথম নারী হিসেবে সিআইসি প্রধান সেলিনা সুলতানা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ইউনিটের প্রধানসহ কমিশনার পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব গ্রহণ করার পরে এনবিআরের কর প্রশাসনে এটিই সবচেয়ে বড় রদবদলের ঘটনা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এনবিআরের পৃথক আদেশ ও প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ২২ জন কর কমিশনার পদে পরিবর্তন আনা হয়েছে। এর আগে পৃথক আদেশে ১২ জন অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল, যাদেরকে পরবর্তী সময়ে নতুন পদে পদায়ন করা হয়েছে।

এ রদবদলের সবচেয়ে বড় চমক হলো এনবিআরের সিআইসির মহাপরিচালক হিসেবে সেলিনা সুলতানাকে দায়িত্ব দেওয়া। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা সিআইসির ডিজি হিসেবে পদায়ন পেলেন। তিনি এর আগে ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার পদে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে সিআইসির বিদায়ী মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮-এর কমিশনার পদে বদলি করা হয়েছে। পাশাপাশি আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নতুন ডিজি হিসেবে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এতদিন কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর সেপ্টেম্বরে ৪০ জন কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছিল। সে সময় সিআইসির ডিজি আহসান হাবিবকে পরবর্তীতে এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। নতুন সরকার ক্ষমতায় আসার পর এনবিআরের প্রশাসনিক কাঠামোর এই পরিবর্তনকে কর আদায় ও গোয়েন্দা নজরদারিতে গতি ফেরানোর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু ঘটে। এ ঘটনায় বাবা গুরুতর আহত অবস্থায় আছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন, গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী মোছা. সম্পা বেগম (৩৫) এবং তার মেয়ে নুসাইফা আক্তার (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মা, মেয়ে এবং বাবা ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাওয়ার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। যখন তারা জমিলাপুর এলাকায় পৌঁছান, তখন পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এই ঘটনায় তিনজনই সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু ঘটে। এ সময় বাবা গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। তিনি আরও বলেন, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। ঘটনা সম্পর্কে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত জামাল মুসিয়ালা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


মাঠে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত জামাল মুসিয়ালা

উদ্বেগ তৈরি হলেও পরপর দুই ম্যাচে মাঠের মধ্যে হঠাৎ লুটিয়ে পড়ার ঘটনায় বায়ার্ন মিউনিখ জামাল মুসিয়ালাকে নিয়ে আশাবাদী। ক্লাবের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি জানিয়েছেন যে, চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তনের কারণে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে মাঠে ফিরতে মানসিকভাবে প্রস্তুত মুসিয়ালা।

২৩ বছর বয়সী এই জার্মান আন্তর্জাতিক গত মঙ্গলবার হাইডেনহাইমের বিপক্ষে ৪-২ গোলের জয়ের ম্যাচে বেঞ্চ থেকে মাঠে নামার মাত্র ছয় মিনিট পর হঠাৎ করে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে সাপোর্ট নিয়ে মাঠের বাইরে যেতে হয়।

এর আগে গত শনিবার আরবি লাইপজিগের বিপক্ষে ৩-১ গোলের প্রীতি ম্যাচেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন মুসিয়ালা।

চলতি সপ্তাহে মুসিয়ালা নিজেই জানান যে, তিনি একটি শারীরিক সমস্যায় ভুগছেন এবং এ ধরনের ঘটনা এখন তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। তবে এ সময়ে ক্লাব ও কোচিং স্টাফের কাছ থেকে তিনি পূর্ণ সমর্থন পাচ্ছেন।

বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের আগে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, জামালের চিকিৎসা প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেই এমন ঘটনা ঘটেছে। নতুন ধরনের চিকিৎসা শুরু হলে এ ধরনের প্রতিক্রিয়া হওয়া অস্বাভাবিক নয়। আমি ওর সঙ্গে কথা বলেছি, সে নিজেই আমাকে বিষয়টি পরিষ্কার করতে বলেছে।

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্লও জানিয়েছেন যে, ক্লাব কর্তৃপক্ষ গত পুরো মৌসুম ধরেই মুসিয়ালার শারীরিক অবস্থার বিষয়ে অবগত ছিল। দলের অন্য খেলোয়াড়রাও বিষয়টি জানতেন।

তবে মুসিয়ালার মানসিক দৃঢ়তা নিয়ে সন্তুষ্ট কোম্পানি। তিনি বলেন, আমি পুরোপুরি শান্ত এবং আশাবাদী। আমার মনে হচ্ছে, জামাল এবার মাঠে ফিরে এর জোরালো জবাব দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত।

তবে শারীরিক পুনর্বাসন ও মানসিক সুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে শনিবারের সুপার কাপ ম্যাচে মুসিয়ালাকে দলে রাখা হচ্ছে না বলে নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ। ফলে আপাতত মাঠের বাইরে থাকলেও দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে মুসিয়ালার ফেরার অপেক্ষায় বায়ার্ন সমর্থকরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬

চট্টগ্রাম, ২১ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম নগরীর একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫টি স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া চুড়িগুলোর ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি, যা মোট ১ হাজার ১৫৮ দশমিক ৩৩ গ্রাম। এ ঘটনায় দোকানের সেলসম্যানসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বিকেলে নগরীর পাঁচলাইশ থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য উল্লেখ করেন জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল। এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং পরিদর্শক (তদন্ত) আবিদ।

পুলিশ জানায়, নগরের প্রবর্তক মোড় সংলগ্ন মিমি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘নিউ কনক বাহার জুয়েলার্স’ নামে একটি প্রতিষ্ঠানে প্রায় ১২ থেকে ১৩ বছর ধরে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন রোমেন দে (৩৬)।

গত ১৪ আগস্ট দোকানের স্বর্ণের মজুত হিসাব করার সময় দেখা যায় বেশ কয়েটি চুড়ি কম পাওয়া যাচ্ছে। পরে দেখা গেল স্বর্ণের চুড়িগুলোর পরিবর্তে সাতটি বাক্সে ইমিটেশনের চুড়ি রাখা হয়েছে। এই ঘটনায় দোকানের মালিক বিপ্লব বসাক পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন।

পুলিশ জানায়, আত্মসাৎ করা ৫৩টি স্বর্ণের চুড়ির ওজন প্রায় ৯২৭ দশমিক ৫০০ গ্রাম বা ৭৯ দশমিক ৫১ ভরি। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ৯০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ আগস্ট রাত ২টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট মহাসড়ক এলাকা থেকে রোমেন দে’কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রোমেন দে জানান, আত্মসাৎ করা স্বর্ণের চুড়িগুলো বিভিন্ন জুয়েলারি দোকানে বন্ধক রাখা হয়েছে। এর মধ্যে ৪৬টি চুড়ি বাকলিয়ার মিয়াখান নগর রোডের ‘মর্ডাণ ইরানী জুয়েলার্স’-এর মালিক শ্যামল সিংহের কাছে বন্ধক রাখা হয়।

পরে ১৯ আগস্ট বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকা থেকে শ্যামল সিংহকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিয়াখান নগর রোডের মডার্ন ইরানী জুয়েলার্স থেকে সাতটি স্বর্ণের চুড়ি উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে শ্যামল সিংহ জানায়, আরও ৩৯টি চুড়ি বিভিন্ন জুয়েলারি দোকান ও বন্ধকী ব্যবসায়ীর কাছে রয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি, বাকলিয়া এবং চকবাজার এলাকার বিভিন্ন দোকান ও বন্ধকী ব্যবসায়ীর কাছ থেকে এসব চুড়ি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সব মিলিয়ে ৫৫টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে। এগুলোর মোট ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি বা ১ হাজার ১৫৮ দশমিক ৩৩ গ্রাম। এ ঘটনায় রোমেন দে, শ্যামল সিংহ, জয় দে ওরফে বাবু (২২), রনি দে (২৮), স্বপ্না দে (৫৫) এবং ইমন দে (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং স্বর্ণ আত্মসাৎ ও পরে বিভিন্ন স্থানে বন্ধক রাখার ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%