প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আহ্বানের প্রেক্ষাপটে, চীন জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপ মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানে কোনরূপ সহায়তা করবে না।
সম্প্রতি তারা বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে যাতে ইরানের অর্থনীতির বিচ্ছিন্নতা অর্জনের চেষ্টা করা হয়।
শুক্রবার (২০ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকি সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বললেন, 'নিষেধাজ্ঞা এবং চাপ এই সমস্যার সমাধানে কোন সহায়তা করবে না।'
তিনি আরও মন্তব্য করেছেন যে, 'চীন সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে এবং রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায় এই সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করছে।'
যুক্তরাষ্ট্রের দাবি যে, তাদের অর্থনৈতিক অভিযান ‘ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে’ তা তেহরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে এবং এটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তারা মনে করে।
যুক্তরাষ্ট্র কি বেইজিংকে এই অভিযানে যোগ দিতে চাপ দেবে, তা জানতে চাইলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসান্ট সিএনবিসিকে বলেন, 'কিছু আলোচনা গোপনে করা ভালো হবে'। তবে তিনি বেইজিংকে এই 'কর্মসূচিতে যোগ দেয়ার' আহ্বান জানিয়েছেন।
স্কট বেসান্টের মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, 'চীন এমন অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে, যেটি আন্তর্জাতিক আইনে কোন ভিত্তি নেই এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত নয়।'
বৃহস্পতিবার (২০ আগস্ট) মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, 'আমরা ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। আর আমি আপনাদের বলছি, এটা কাজ করবে। ভেনেজুয়েলায় অবরোধ আরোপের পর এটা সফল হয়েছে। কিউবায় এখনো এটা কার্যকর। ইরানের ক্ষেত্রেও এ কার্যকর হবে।'
তিনি আরও দাবি করেন, 'ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপ দিয়ে দেশের সরকারের পতন ঘটাবে। এখন মিত্র ও বিশ্বশক্তির সিদ্ধান্তের সময় এসেছে।' তিনি সতর্ক করে বলেন, 'আপনি হয় আমাদের সঙ্গে, নয়তো আমাদের বিরুদ্ধে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন