ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভূরুঙ্গামারীর তেতুলতলা এলাকায় নসিমন দুর্ঘটনা, প্রাণ গেল চালকের


ভূরুঙ্গামারীর তেতুলতলা এলাকায় নসিমন দুর্ঘটনা, প্রাণ গেল চালকের

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়কে নসিমন উল্টে নিহত হয়েছেন এর চালক। চালকের নাম আকবর আলী (৫০)।

শনিবার (২৫ জুলাই) বিকেলে শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আকবর আলী শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকার একজন বাসিন্দা ছিলেন। এই ঘটনার ফলে এক অপর ব্যক্তি আহত হয়েছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নসিমনটি সড়কের নিচে পড়ে গেলে চালক আকবর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মুক্তি (৫৮) নামের অন্য একজন আহত হন।

স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, শিলখুড়ির শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তাবোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। তবে সড়কের খানাখন্দের কারণে তেতুলতলা এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে গিয়ে পড়ে যায়। এর ফলে চালক আকবর আলী নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

. জনগণের আস্থা অর্জনই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


. জনগণের আস্থা অর্জনই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, "যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে।"

শনিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা মহানগরের দলের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে ধারাবাহিক বৈঠক করে যাচ্ছেন।

তিনি নির্দেশ দেন, "যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে।"

তারেক রহমান আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন হবে ফ্রি ফেয়ার, এবং কোনো রকমের ভায়াস হওয়ার সুযোগ নেই।

জাতীয় নির্বাচনে কোথায় কোথায় ভুল হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আগামীর জন্য প্রস্তুতি নিতে বলেন বিএনপি চেয়ারম্যান।

এছাড়া, স্থানীয়ভাবে ঐক্যবদ্ধভাবে বিএনপি নেতারা যাতে একক প্রার্থী বাছাই করে, সেই নির্দেশনাও দিয়েছেন।

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক সভা করছেন বিএনপি চেয়ারম্যান। প্রায় প্রতি সপ্তাহে ছুটির দিন গুলশানে রাজনৈতিক কার্যালয়ে সাংগঠনিক সভা চলমান রয়েছে। দলের দ্রুত সাংগঠনিক পুনর্বিন্যাসে প্রয়োজনীয় দিক-নির্দেশনার পাশাপাশি সরকার পরিচালনার ক্ষেত্রে দেশের মানুষের জন্য নেতাকর্মীদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন বিএনপি প্রধান।

দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, দলের জাতীয় কাউন্সিলের আগে চেয়ারম্যান তৃণমূলের নেতাদের কাছ থেকে সাংগঠনিক অবস্থা জানার চেষ্টা করছেন। স্থানীয় নির্বাচনের আগে দলের সুসংগঠিত করার লক্ষ্যে মতবিনিময়সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। সরকারের বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতাদের নিয়োগের ক্ষেত্রে দেশ ও দলের জন্য ত্যাগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রাজনীতির মাঠে চ্যালেঞ্জ মোকাবিলা করতে তরুণদের মূল্যায়ন করা হচ্ছে।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু,সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, শামীম কায়সার লিংকন এমপি, বিএনপি নেতা আমিনুল ইসলামসহ জেলার নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এটি একটি ধারাবাহিক বৈঠক।

দলীয় চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী রাখার জন্য এই মতবিনিময় সভা করছেন।

সভায় অংশ নেওয়া গাইবান্ধা-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন বলেন, "এটা মূলত সাংগঠনিক সভা। এখানে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে।"

তিনি আরও জানান, তৃণমূলে বিএনপির নেতাদের আলোচনা করে একক প্রার্থী ঠিক করতে বলা হয়েছে। অতীতে যে ভুল হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে প্রার্থী বাছাই করার বিষয়ে আলোচনা হয়েছে। কোনোভাবেই যেন একাধিক প্রার্থী না থাকে।

এর আগে গত ১৯ জুলাই রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, ও দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় দলীয় কোন্দল নিরসনের মাধ্যমে দলকে শক্তিশালী করতে মূল দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে পুনর্গঠনেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী ও গতিশীল করতে দল পুনর্গঠন, মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্তি এবং জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠনেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী চান, স্থানীয় সরকার নির্বাচনের আগে দলের পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করতে। চলতি মাসের শুরুতে ৪ জুলাই শনিবার গুলশান কার্যালয়ে ঢাকা জেলা ও মহানগর দক্ষিণ বিএনপি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সর্বশেষ চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:০৪ এম


সর্বশেষ চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের সাক্ষাৎ

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ : সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও করপোরেশনের নবনিযক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ (শনিবার) রাতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ বিষয়ে তথ্য জানিয়েছেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাপ্রধান দেশে ফিরেছেন তুরস্ক সফর শেষে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩২ এম


সেনাপ্রধান দেশে ফিরেছেন তুরস্ক সফর শেষে

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরে এসেছেন। শনিবার (২৫ জুলাই), তিনি দেশে ফেরার কথা জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্তৃপক্ষ।

আইএসপিআর জানায়, তুরস্কে পৌঁছে সেনাবাহিনী প্রধান সেদেশের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির-এ শ্রদ্ধা নিবেদন করেন।

সফরকালে, সেনাপ্রধান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, তুর্কি সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ সেলচুক বায়রাকতারোগলু, তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনক ইয়েতকিন-এর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়াও, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএবি)-এর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। তুর্কি স্থল বাহিনীর সদরদপ্তর পরিদর্শনকালে, সেনাপ্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

সফরকালে, জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এএসআইএসগার্ড, তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (তুসাস), এমকেই, সারসিলমাজ, এসটিএম, রকেটসান আসিলসান এবং বায়কার টেকনোলজি।

এসব প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন, অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী কার্যক্রম, প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা বিষয়ে অবহিত হন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেছেন।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের নতুন শিক্ষামন্ত্রী কে প্রহ্লাদ জোশী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৪ এম


ভারতের নতুন শিক্ষামন্ত্রী কে প্রহ্লাদ জোশী

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের সম্মুখীন হচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। প্রবল আন্দোলনের পর দেশের কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর পরই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র জমা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নতুন দায়িত্বের কথা ঘোষণা করা হয়।

বর্তমানে প্রহ্লাদ ভেঙ্কটেশ জোশী ভারতে কেন্দ্রীয় ভোক্তা অধিকার, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার এই দুটি মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি এখন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের তদারকিও করবেন। ২০২৪ সালের নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় ফিরে আসা পাঁচবারের এই আইনপ্রণেতাকে বিজেপির শীর্ষ নেতৃত্বের অন্যতম আস্থাভাজন নেতা হিসেবে বিবেচনা করা হয়।

১৯৬২ সালের নভেম্বরে উত্তর কর্ণাটকের এক পরিবারে জন্মগ্রহণ করেন প্রহ্লাদ জোশী। তিনি অল্প বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে যুক্ত হয়ে সামাজিক জীবনের সূচনা করেন। পরে ১৯৯৬ সালে কর্ণাটক বিধানসভায় নির্বাচিত হয়ে মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন।

এর পর ২০০৪ সালে ধারওয়াদ-হুব্বালী লোকসভা আসন থেকে বিজয়ী হয়ে তিনি ভারতের জাতীয় রাজনীতিতে আসেন। প্রত্যেক সাধারণ নির্বাচনে জয়ী হয়ে তিনি নিজের অবস্থান ধরে রেখেছেন। ২০১৯ সালে নরেন্দ্র মোদির দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি প্রথমবার সংসদীয় বিষয়কমন্ত্রী এবং কয়লা ও খনি মন্ত্রীর দায়িত্ব পান।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কর্ণাটকের প্রভাবশালী লিঙ্গায়েত সম্প্রদায়ের একটি অংশের বিরোধিতার সম্মুখীন হয়েছেন এই নেতা। তবে বিজেপির সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাসহ জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে সেই সংকট কাটিয়ে ওঠেন। সমস্ত রাজনৈতিক চ্যালেঞ্জ পার করে প্রহ্লাদ জোশী কর্ণাটক রাজ্য শাখা ও জাতীয় পর্যায়ে বিজেপির অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে নিজের অবস্থান অটুট রেখেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%