০৮:০৬ পি.এম
চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় কিশোর গ্যাংবিরোধী একটি বিশেষ অভিযানে ৩৯০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) ২৪ ঘণ্টার মধ্যে এই অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী উল্লেখ করেন, আটককৃতদের মধ্যে চট্টগ্রামে ৫১, কক্সবাজারে ৩৯, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩, চাঁদপুরে ৯, নোয়াখালীতে ১৭৩, লক্ষ্মীপুরে ৯৯ এবং রাঙামাটিতে ৬ জন রয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
আটকদের মধ্যে ৩৩৩ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৫৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিশোর গ্যাংবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন