বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
০২:২৭ পি.এম
ঢাকার ধামরাই উপজেলার ১০টি ইউনিয়নের তিন লাখের বেশি মানুষ মাত্র ৩০০ মিটার সড়ক নিয়ে ৮ বছরের বেশি সময় ধরে দুর্ভোগ ভোগ করছেন। সড়কের কার্পেটিং উঠে যাওয়ার পর এক সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেখানে ইট সলিং করে দেয়। তবে কয়েক বছর পরে সেটিও উঁচুনীচু ও ইট ভেঙে বিভিন্ন স্থানে গর্তে পরিণত হয়ে গেছে। সত্ত্বেও সড়কটি মেরামতের কোনো উদ্যোগ এখনো গ্রহণ করা হয়নি।
ঢাকা-আরিচা মহাসড়কের বাইপাস ধামরাই বাজার থেকে কালামপুর বাজার সড়কের আইঙ্গন এলাকায় ওই ৩০০ মিটার ইটের রাস্তা অবস্থিত। সড়কটি গুরুত্বপূর্ণ ধামরাই উপজেলা পরিষদ, থানা, পৌর বাজার, ধামরাই সরকারি কলেজ, আফাজ উদ্দিন কলেজসহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য। ৮ বছর আগে ইট সলিং করে মেরামত করা এ সড়কে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার সোমভাগ, কুল্লা, সুতিপাড়া, সানোড়া, কুশুরা, গাংগুটিয়া, বালিয়া, আমতা, চৌহাটসহ ১০টি ইউনিয়নের মানুষের।
এ সড়কের আইঙ্গন মোড় থেকে পশ্চিম আইঙ্গন পর্যন্ত ৩০০ মিটারের কার্পেটিং উঠে যাওয়ার পর ২০১৮ সালে সড়ক ও জনপথ বিভাগ কার্পেটিংয়ের ওপর দিয়ে ইট সলিং করে রাস্তাটি মেরামত করেছিল। কিন্তু তারপর থেকে ধীরে ধীরে রাস্তার অবস্থাও খারাপ হতে থাকে। ইটের রাস্তায় পানি জমে গিয়ে উঁচুনীচু হয়ে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। প্রতিদিন কালামপুর বাজার থেকে ধামরাই পৌর বাজার সড়কটি আইঙ্গন হয়ে শত শত ইজিবাইক, প্রাইভেটকার, ট্রাকসহ গার্মেন্টসের শ্রমিকবাহী বাস যাতায়াত করে। এই কারণে আইঙ্গন ইটের রাস্তায় প্রবেশ করলেই যাত্রীদের ভোগান্তি শুরু হয়।
স্থানীয় লোকজনের অভিযোগ, বছরের পর বছর সংস্কার না করায় সলিং করা ইট ভাঙাচোরা ও খানাখন্দে পরিণত হয়েছে। এছাড়া, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ইজিবাইকচালক মোশারফ হোসেন বলেন, কালামপুর বাজার থেকে ধামরাই বাজার পর্যন্ত ছয় কিলোমিটার কার্পেটিং সড়কের মধ্যে আইঙ্গন এলাকায় ৩০০ মিটার ইট সলিং রাস্তা রয়েছে, এবং ৮ বছর ধরে রাস্তাটির অবস্থা খারাপ। এই ইটের রাস্তায় আসলেই যাত্রীরা অভিযোগ করতে শুরু করেন।
সানোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী জানান, আইঙ্গনের রাস্তা হয়ে প্রায়ই উপজেলা পরিষদ ও থানায় যাতায়াত করতে হয়। ইটের রাস্তায় আসলেই তারা ঝাঁকুনিতে পেটব্যথা অনুভব করেন। তিনি বলেন, সড়ক ও জনপথ বিভাগ ৩০০ মিটার এই ইটের সলিং তুলে কার্পেটিং করলেই লাখ লাখ মানুষের ভোগান্তি কমে যাবে।
আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, তাঁর কলেজের শিক্ষার্থীরা রিকশা-অটোরিকশা ও ইজিবাইকযোগে প্রতিদিন আইঙ্গন ইটের রাস্তার ওপর দিয়ে যাতায়াত করছেন। রাস্তাটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে গেছে। তাই দ্রুত রাস্তাটি কার্পেটিং করা উচিত।
ধামরাই পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন দুর্ভোগের বিষয়টি স্বীকার করে বলেন, আইঙ্গন রাস্তাটি পৌরসভার মধ্যে পড়ে, তবে তা সড়ক ও জনপথ বিভাগের অধীনে। তাই পৌরসভার পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। যদিও সংস্কার করতে মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলমের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে নয়ারহাট সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী নুরে আলম সিদ্দিক জানান, ধামরাইয়ের আইঙ্গন ৩০০ মিটার ইটের রাস্তা শিগগিরই টেন্ডারের মাধ্যমে কার্পেটিং করা হবে। এতে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলেও আশা করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সিএসির ফলাফল ঘোষণার পরপরই দেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন এবং চীনা দূতাবাস।
চীনা দূতাবাসের অভিনন্দন বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎমুখী চীন-বাংলাদেশ সম্প্রদায় যৌথভাবে গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং। এভাবে দুদেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও চীন এবং উভয় দেশের জনগণ আরও বেশি সুফল লাভ করবে।
অন্যদিকে, ব্রিটিশ হাইকমিশন জানিয়েছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।
এতে উল্লেখ করা হয়, দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।
এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এ ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।
এ সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা ছিল ৩৪৯টি। এর মধ্যে ব্যবহৃত ব্যালট পেপার ছিল ৩৪৩টি। ৬টি অব্যবহৃত ছিল। ৩৪৩টি বৈধ ব্যালট পেপারের মধ্যে কিছু ভুলত্রুটি হওয়ায় বিধি অনুযায়ী আমরা ৪টি ব্যালট পেপার রিপ্লেস করেছি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, বৈধ ব্যালট পেপারের মধ্যে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কায়সার কামাল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সব আনুষ্ঠানিকতা শেষ করার পর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনে মির্জা ফখরুলকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে অনুষ্ঠিত সংসদ কক্ষে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করার পরপরই প্রধানমন্ত্রীর পাশে বসে থাকা নতুন রাষ্ট্রপতির সাথে করমর্দন করেন এবং একটি লাল গোলাপের স্টিক দিয়ে অভিনন্দন জানান।
এ সময় সংসদ কক্ষের সকল সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। মির্জা ফখরুল তাদের উদ্দেশ্যে হাত তুলে সালাম ও অভিবাদন জানান।
বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ও উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ অন্যান্য সংসদ সদস্যরা টেজারি বেঞ্চের দিকে আসলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে ডা. শফিকুর রহমানের সাথে কোলাকুলি করেন।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ আসন থেকে উঠে এসে নতুন রাষ্ট্রপতির সাথে কোলাকুলি করেন। এসময় তিনি সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গেও কোলাকুলি হয়।
নতুন রাষ্ট্রপতি এ সময় রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে করমর্দন করেন এবং অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান। এসময় সংসদ কক্ষে আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর পরপরই বিকাল ৫টা ২ মিনিটে ভোট গণনা শুরু হয়।
ভোট গণনার সময়ে দুই প্রার্থীর এজেন্ট সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ হুইপ মিয়া নুরুউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরে গেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর, রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দীপু মনিকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে করে। সেখানে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।
পরে, বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে।
এই তথ্যটি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান এবং মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় প্রিজন ভ্যান।
দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ তার মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের সময় নির্ধারণ করা হয়।
প্যারোলে মুক্তির পর দীপু মনি স্বামীর জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত সময়ের মধ্যে আবার তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সংযুক্ত আরব আমিরাতের একটি কেমিক্যাল ও তেলবাহী ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি থেকে আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। বর্তমানে, জব্দকৃত জাহাজটিকে ইরানের বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
বুধবার (১৯ আগস্ট) ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, হরমুজের কেশম দ্বীপের কাছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি কোম্পানির পরিচালনাধীন জাহাজটিকে ইরানি বাহিনী আটক করে। পরে, এটির স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হয়।
যখন নৌযান চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়, তখন দেখা যায়, আটক হওয়া কেমিক্যাল ও তেল বহনকারী জাহাজটির নাম 'আমারা'। এই জাহাজটি প্রায় ৪৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার। গত ১৭ আগস্ট, হরমুজ প্রণালির পূর্ব দিক দিয়ে প্রবেশ করার সময় জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) সচল ছিল। ডাটা অনুযায়ী, জাহাজটি প্রণালিতে ইরানের নির্ধারিত রুট ধরেই চলছিল এবং আরব আমিরাতের জেবেল আলি বন্দরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
তবে, অন্য একটি আন্তর্জাতিক সূত্র ও নৌ-সংক্রান্ত সংবাদমাধ্যম ইরানওয়্যার জানায়, ক্রু ও ব্যবস্থাপনায় থাকা কোম্পানিটি আমিরাতের হলেও জাহাজটি মূলত লাইবেরিয়ার পতাকাবাহী এবং এর মালিক এক ভারতীয় প্রতিষ্ঠান।
এদিকে, কী কারণে বা কিসের অভিযোগে 'আমারা' নামের এই বিশাল আকারের ট্যাংকারটি আটক করা হয়েছে, সে বিষয়ে ইরানের আইআরজিসি বা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। এই ঘটনার পর সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ