ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ক্রিকেটার যশস্বীর সঙ্গে প্রেমের গুঞ্জন, ম্রুনালের ভিডিও ভাইরাল


ক্রিকেটার যশস্বীর সঙ্গে প্রেমের গুঞ্জন, ম্রুনালের ভিডিও ভাইরাল

দক্ষিণী সুপারস্টার ধানুশকে কেন্দ্র করে প্রেম ও বিয়ের গুঞ্জন এখনো থামেনি। এই পরিস্থিতিতে এবার নতুন একটি জল্পনা তৈরি হয়েছে বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে। একজন ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা চলছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে।

সম্প্রতি, ভারতের মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফেতে একসঙ্গে ম্রুনাল ঠাকুর ও যশস্বী জয়সওয়ালকে দেখা গেছে। সেখান থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে প্রেমের গুঞ্জন শুরু হয়।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, যশস্বী জয়সওয়াল, যিনি ২৪ বছর বয়সী, ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকে, ম্রুনাল তখনো ক্যাফের ভেতরে ছিলেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তবে ভিডিওটিতে কোথাও তাদের একসঙ্গে দেখা যায়নি। এমনকি তাদের মধ্যে কোনো কথোপকথন বা ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি। এরপরও বিভিন্ন ফ্যান পেজে দাবি করা হচ্ছে যে, তারা একসঙ্গে ডেটে গিয়েছিলেন।

এদিকে, এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ সামনে আসেনি। একইভাবে, ভাইরাল ভিডিও কিংবা সম্পর্কের গুঞ্জন নিয়ে ম্রুনাল ঠাকুর বা যশস্বী জয়সওয়াল প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, কাজের প্রসঙ্গে বলতে গেলে, ম্রুনাল ঠাকুর বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত সিনেমা 'পূজা মেরি জান' এর শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলমান। সিনেমাটির টিজারও প্রকাশ করা হয়েছে, তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি তিনি তেলুগু সিনেমা 'রাকার' নিয়েও ব্যস্ত রয়েছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যার পানিতে ফটিকছড়ির তিন নদীর ২৩ পয়েন্টে ভাঙন, আতঙ্কে হাজারো পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:০০ পি.এম


বন্যার পানিতে ফটিকছড়ির তিন নদীর ২৩ পয়েন্টে ভাঙন, আতঙ্কে হাজারো পরিবার

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা, ধুরুং ও সর্তা নদীর ২৩টি স্থানে নদীতীর ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে কয়েক হাজার বসতবাড়ি নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, হালদা নদীর পাঠিয়ালছড়ি, ফরহাদাবাদ ও উত্তর সুন্দরপুর, ধুরুং নদীর খয়রাতিপাড়া, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ও মানিকপুর এবং সর্তা নদীর হচ্চারঘাট, নুরনগরপাড়া, গোয়াজ মোহাম্মদ বাড়ি সংলগ্ন এলাকা ও প্রাচীন সমাধিখোলায় ভাঙন অব্যাহত রয়েছে। এতে প্রায় ১০ একর কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, বন্যায় উপজেলার মোট ২ হাজার ৪২০ মিটার নদীতীর ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হালদা নদীতে ১ হাজার ৯৫ মিটার, ধুরুং নদীতে ১ হাজার ২০৫ মিটার এবং সর্তা নদীতে ১২০ মিটার অংশ ভেঙেছে। এসব স্থায়ীভাবে সংস্কারে প্রাথমিকভাবে প্রায় ৯৮৩ কোটি ১৫ লাখ টাকা প্রয়োজন হবে।

পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. সোহাগ তালুকদার গণমাধ্যমকে বলেন, ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ মিটার এলাকায় জরুরি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি অংশ উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ১৭ বছর বয়সী কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:০২ পি.এম


গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ১৭ বছর বয়সী কিশোর নিহত

গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ফলে নসিমন চালকসহ আরও দুই জন আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) ভোরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরটি মারা যায়। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে, বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিংয়ের কাছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাজু শেখ (১৭) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে। আহতদের মধ্যে নসিমন চালক শাকিল বালি (৩০) এবং কাইয়ুম (২৫) রয়েছে।

ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামে যাচ্ছিল। এসময় নসিমনটি বেদগ্রাম রেলক্রসিংয়ের কাছে পৌঁছানোর পর বিপরীত দিক হতে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর নসিমনটি রাস্তার খাদে পড়ে যায় এবং রাজু শেখসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখ মারা যান।

তিনি আরো জানিয়েছেন, মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে গেজিল ওয়াল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে গেজিল ওয়াল গ্রেপ্তার

অশ্লীল কনটেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগের ভিত্তিতে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ জাম্বিয়ার বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর গেজিল ওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জাম্বিয়ার সংবাদমাধ্যম এমউইবান্টু জানাচ্ছে, গত ২৭ জুলাই গেজিল ওয়ালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২২ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে ২৩ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর অন্যদের সাথে মিলিত হয়ে একাধিক অশ্লীল ভিডিও তৈরি করেন এবং পরে সেগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন।

জাম্বিয়া পুলিশের মুখপাত্র গডফ্রে চিলবি বলেছেন, এই বিষয়টি ২৭ জুলাই পুলিশ সার্ভিসের অ্যান্টি-সাইবার ক্রাইম ইউনিটকে জানানো হলে সাইবার সিকিউরিটি এজেন্সির সহযোগিতায় তদন্ত কার্যক্রম শুরু হয়। প্রাথমিক তদন্তে গেজিল ওয়ালের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত আরো কয়েকজন এখন পলাতক রয়েছেন। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, গেজিল ওয়ালের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। আদালতে হাজির করা পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখা হবে।

পুলিশের মুখপাত্র গডফ্রে চিলবি সতর্কতা জানিয়ে বলেন, জাম্বিয়ার প্রচলিত আইন অনুযায়ী অশ্লীল কনটেন্ট তৈরি, সংরক্ষণ, প্রকাশ বা প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ। তাই তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যনগরে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আব্দুল মোছাব্বির মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:১০ পি.এম


মধ্যনগরে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১২ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন শাহীনের দিকনির্দেশনায় এসআই নবী হোসেন ও এএসআই নূরুল আমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মধ্যনগর-ধর্মপাশা সড়কে চেক পোস্ট বসিয়ে দেহ তল্লাশি করে হৃদয় মিয়া (২৯) পিতা শান্ত মিয়া, আসিক মিয়া (২১) পিতা ফারুক মিয়া, নামে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা চামড়দানি ইউনিয়নের বিছড়াকান্দা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা ও একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে। এ ঘটনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারা ৩৬, (১০ক)(১৯ক) ৩৮/৪১ এবং মামলা নং ০৩ রজু করে আদালতের মাধ্যমে আসামীদ্বয়কে জেলে প্রেরণ করা হয়েছে।

মধ্যনগর থানার পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে তারা কঠোর অবস্থানে রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%