ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মৌলভীবাজারে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম


মৌলভীবাজারে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম

টানা ভারী বর্ষণের কারণে ও উজানের পাহাড়ি ঢলের ফলে মৌলভীবাজারের মনু, ধলাই, জুড়ী এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় মনু নদী কুলাউড়া মনু রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৫৫ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে এবং জেলা শহরের চাঁদনীঘাট পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে, কমলগঞ্জের ধলাই নদী ধলাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৩৩ সেন্টিমিটার বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ জানান, উজানে বৃষ্টিপাত কমে আসায় সন্ধ্যার দিকে জেলার সকল নদীর পানি দ্রুত কমতে শুরু করবে।

আবহাওয়া অফিস জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণের কারণে হাওড়ের নিম্নাঞ্চলে পানি জমে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবিরাম বৃষ্টিতে ধসে পড়ল চুয়েটের সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


অবিরাম বৃষ্টিতে ধসে পড়ল চুয়েটের সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীরা

টানা তিন দিনের ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অভ্যন্তরীণ সড়কের একটি অংশ প্রায় দেড় ফুট দেবে গেছে। এই অবস্থার কারণে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং শিক্ষার্থীদের মধ্যে ভোগান্তি বেড়ে গেছে।

সরেজমিনে গেলে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনের সড়কের একটি অংশে বড় ধরনের ধস নেমে গেছে। এই ধসে সড়কটি প্রায় দেড় ফুট নিচে বসে গেছে এবং সড়কের ওই অংশে ফাটলও সৃষ্টি হয়েছে। সড়কের নিচ দিয়ে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্টও রয়েছে। ঝুঁকি এড়াতে ধসে পড়া অংশটি বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং রাতে চলাচলকারীদের সতর্কতার জন্য সেখানে বৈদ্যুতিক বাতি লাগিয়ে দেয়া হয়েছে।

পানিসম্পদ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম জানান, ‘সড়কটি আমাদের হলসংলগ্ন হওয়ায় বের হতে বা ক্যাম্পাসের অন্যান্য স্থানে যেতে এটিই মূলপথ। বিকল্প সড়ক ব্যবহার করলে আমাদের অনেকটা ঘুরে যেতে হবে। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নেবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, এখানে আসলে বড় ধরনের কাজ করতে হবে। কিন্তু বর্তমানে বৃষ্টির কারণে এটা করা সম্ভব হবে না।’

অধ্যাপক সাইফুল ইসলাম আরও বলেন, ‘বৃষ্টি থামলে দেখতে হবে এটি কোন পর্যায়ে আছে। আগে নিশ্চিত হতে হবে ভিতরের পোলটি ঠিক আছে কিনা, যদি পোলটি ভেঙে না গিয়ে থাকে তবে কাজটি খুব দ্রুত সম্পন্ন করা যাবে। তবে যদি পোলটি ভেঙে যায়, তবে নতুন করে চিন্তা করতে হতে পারে। তবে প্রশাসন এই বিষয়টিতে চিন্তা করছে কীভাবে দ্রুত সংস্কার করা যায় যেহেতু এখান দিয়ে প্রায় ৩/৪টি ছাত্রাবাসের শিক্ষার্থীরা যাতায়াত করেন।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগে সবসময় মানুষের পাশে প্রধানমন্ত্রীর অবস্থান: দীপেন দেওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


দুর্যোগে সবসময় মানুষের পাশে প্রধানমন্ত্রীর অবস্থান: দীপেন দেওয়ান

পার্বত্য জেলা রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাড. দীপেন দেওয়ান এমপি বলেছেন, দেশের যেকোনো দুর্যোগে এবং মানুষের কল্যাণে, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় মানুষের পাশে ছিলেন, আছেন এবং তিনি ভবিষ্যতেও থাকবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বিএনপি’র পক্ষ থেকে পাহাড়ের দুর্গম ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি, যাতে কেউ অসহায় না থাকে।

গতকাল বুধবার, মধ্যরাতে, জেলায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং শহরের লোকনাথ মন্দিরের আশ্রয় কেন্দ্রে, ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এ বক্তব্য রাখেন দীপেন দেওয়ান এমপি।

পরিদর্শনকালে তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় তরুণ সমাজকে সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীকে হত্যা করলেন তৃতীয় স্বামী, আগের বিয়ের তথ্য লুকানোয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:১১ পি.এম


স্ত্রীকে হত্যা করলেন তৃতীয় স্বামী, আগের বিয়ের তথ্য লুকানোয়

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আছমা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে হত্যা করেছেন তার তৃতীয় স্বামী মো. মুহাসিন মাতুব্বর। মুহাসিন মাতুব্বর দুই বিয়ের তথ্য গোপন করে তৃতীয় বিয়ে করেছিলেন।

এই ঘটনাটি ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামি মুহাসিন মাতুব্বর (৩২) কে গ্রেপ্তার করাতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে। পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, টঙ্গীবাড়ী উপজেলার বলিয়াগাঁও ইউনিয়নের পূর্ব বলিয়াগাঁও এলাকায়, মুহাসিন মাতুব্বর স্ত্রী আছমা আক্তার ও চার বছর বয়সী মেয়েকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

কিছুদিন আগে তাদের ইসলামী শরীয়াহ অনুযায়ী বিয়ে হয়। তবে বিয়ের পূর্বের আছমার দুটি বিয়ের বিষয়টি মুহাসিনের কাছে গোপন ছিল, যা নিয়ে দাম্পত্য কলহ প্রায়ই হয়ে থাকে। পিবিআই আরো জানায়, হত্যার ঘটনাটি ঘটনার আগের দিন রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তীব্র আকার নিতে শুরু করে। পরদিন ৭ জুলাই সকালে, নাস্তা তৈরি না করা এবং মাথা ব্যথা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মুহাসিন আছমাকে মারধর করেন।

এক পর্যায়ে, মুহাসিন আছমার গলা চেপে ধরা ও ধাক্কা দেওয়ার ফলে আছমা ঘরের কাঠের পাটাতনে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর মুহাসিন তার স্ত্রীকে হত্যা করে ওড়না দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। তবে তিনি সেজন্য ব্যর্থ হন এবং মরদেহকে খাটের ওপর রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের ভাই শামীম তালুকদার টঙ্গীবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

পিবিআই মুন্সীগঞ্জ জেলার একটি দক্ষ দল গোপন তথ্যের ভিত্তিতে পরে ৮ জুলাই গোপালগঞ্জ জেলার মকসুদপুর এলাকা থেকে প্রধান আসামি মুহাসিন মাতুব্বরকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পিবিআই জানিয়েছে, পারিবারিক কলহ এবং পূর্বের বিয়ের তথ্য গোপন রাখার কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য তদন্ত কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে তিন অর্ধগলিত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে তিন অর্ধগলিত মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ এবং সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সাগর এলাকা থেকে তিনটি অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) দুপুর ও বিকেলের সময় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ এবং সদর ইউনিয়নের রাজারছড়া-সংলগ্ন সাগর এলাকা থেকে আলাদা আলাদাভাবে মরদেহগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহগুলো সাগরে দীর্ঘদিন ভাসমান থাকার কারণে অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহগুলো মিয়ানমারের চলমান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%