০৮:৩০ পি.এম
পটুয়াখালীর কলাপাড়ায় প্রকাশ্যে দিবালোকে শতশত মানুষের সামনে বৃদ্ধ হারিচ আহমেদকে (৭০) চাষের জমির কাঁদায় হাটু সমান পুতে হাত, পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন করেছে গ্রামবাসী।
শুক্রবার দুপুরে কলাপাড়ার ধুলাসার ইনিয়নের নয়াকাটা গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে শতশত নারী পুরুষ। মানববন্ধনে অংশ নেয়া নিহতের পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেছেন, গত ১৯ জুলাই বিরোধীয় জমিতে জোরপূর্বক চাষাবাদে বাধা দেয়ার ফলে স্থানীয় সন্ত্রাসী খলিল মিয়া, ছলেমান, রবিউল ইসলাম, মিজানুর, ফেরদৌসের নেতৃত্বে অন্তত ৪০-৫০ জনের একটি nhóm বৃদ্ধ হারিচ আহমেদের হাত, পা বেঁধে মারধর করে এবং পরে তাকে মাটিতে পুতে রাখে। এসময় তারে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা বাড়ির নারী সদস্যদের মারধর করে এবং তাদের গাছের সাথে বেঁধে রাখে। প্রায় দুই ঘন্টা পরে স্থানীয় চৌকিদারসহ অন্য এলাকার মানুষ এসে তাদের উদ্ধার করে।
এ সময় হারিচ আহমেদকে আশংকাজনক অবস্থায় প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে পরবর্তীতে তাকে আমতলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার জ্ঞান না ফেরায় পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল, এই ঘটনায় খলিল মিয়াকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনের বিরুদ্ধে ২১ জুলাই মহিপুর থানায় মামলা দায়ের করেছেন। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। নিহতের স্বজন ও এলাকাবাসী দাবি করেছেন, এই নৃশংস হত্যাকান্ডে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার জানিয়েছেন, এ বিষয়ে হত্যা মামলা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন