০৭:৪৯ পি.এম
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ করার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত ছিল।
খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, শিক্ষার্থীরা কিছু সময় সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। পরে তারা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন