১২:৩২ পি.এম
দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল, এ কথা মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সূত্রে সাংবাদিকদের সামনে এসে তিনি এই মন্তব্য করেছেন।
আন্দালিব রহমান পার্থের বক্তব্য, গত কয়েক বছর ধরে দেশের সব বিভাগে দেখা গেছে নৈতিক অবক্ষয়। এর ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখান থেকে বেরুতে সময় লাগবে। তবে তিনি আশাবাদী, দেশকে নতুন একটি দিকে নিয়ে যাওয়ার যে স্বপ্ন রয়েছে, তা বাস্তবায়নে প্রয়োজন সবাইকে একসঙ্গে কাজ করার।
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে তিনি নিয়ন্ত্রণমূলক অবস্থানে না যাওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, আমাদের নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে রেগুলেট করার ওপর গুরুত্ব দিত হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করবো। কিন্তু কোনো দিকেই যেন আমরা কন্ট্রোলের দিকে না যাই, এ বিষয়টি স্পষ্ট রাখা উচিত।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যতার সঙ্গে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব অপরিহার্য।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে মাথায় রেখে কার্যক্রম পরিচালনা করা জরুরি। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও যোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংবাদমাধ্যমের ভূমিকা কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। দেশের পরিবর্তনের এই গুরুত্বপূর্ণ সময়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন