১০:৪০ পি.এম
চাঁদপুরে ভরণ-পোষণের টাকার দাবি কেন্দ্র করে মাকে হত্যাচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) সকালে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের খলিল মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরে চাঁদপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানানো হয়েছে, বাদী রেহেনা বেগম স্বামীর মৃত্যু পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করে আসছেন। তিনি অভিযোগ করেছেন, বড় ছেলে সংসারের দায়িত্ব পালন করা সত্ত্বেও, ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তার ভরণ-পোষণের দায়িত্ব নেওয়ার ব্যাপারে যাবতীয় এড়িয়ে চলছেন। এই বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ ও সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ১৫ জুলাই সকালে সাড়ে ৯টার দিকে রেহেনা বেগম তার ছেলে সাইফুল ইসলামের কাছে ভরণ-পোষণের টাকা চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে সাইফুল ইসলাম মারধর করতে শুরু করেন এবং মায়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার অভিযোগও করা হয়েছে।
রেহেনা বেগমের চিৎকার শুনে স্বজনেরা তাঁকে উদ্ধার করেন এবং শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইন ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মামলার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন