০৭:৪২ পি.এম
নওগাঁ, ২০ জুলাই ২০২৬ : নওগাঁ জেলা প্রশাসন বিপুল পরিমাণ ফেন্সিডিল ধ্বংস করেছে। আজ দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোলার ব্যবহার করে এই মাদক দ্রব্য ধ্বংস করা হয়।
এই সময় নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কয়েক বছর ধরে জেলার বিভিন্ন এলাকার মাদককারবারিদের কাছ থেকে এই ফেন্সিডিলগুলো জব্দ করে রাখা হয়েছিল। মামলার পরে এসব বোতল মালখানায় সংরক্ষণ করা হয়েছিল। আজ জেলা ফায়ার সার্ভিস টিমের সহযোগিতায় এসব মাদক ধ্বংস করা হলো।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান বলেন, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত (৬ বছর) ১৫১টি মামলায় এই মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। মোট ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ছিল। আজ সবার উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন