ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, খাদ্যবাজারে স্বস্তি


মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, খাদ্যবাজারে স্বস্তি

গত জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। একইসঙ্গে খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতে অস্বস্তি কমেছে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের সবশেষ তথ্য জানাচ্ছে, জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ৯ দশমিক ১৬ শতাংশ হয়েছে, গত মে মাসে এটি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

খাদ্য মূল্যস্ফীতিতেও অস্বস্তি কমেছে। জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬০ শতাংশে। মে মাসে এটি ছিল ৯ দশমিক ০৬ শতাংশ।

এদিকে, মে মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭১ শতাংশ থাকলেও জুন মাসে সেটি কমে ৯ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে। এই কমায় হয়েছে শূন্য দশমিক ১০ শতাংশ।

এছাড়া জুন মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৩ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৫২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশ।

জুন মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ০১ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৭৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৬ শতাংশে অবস্থান করছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের নিরাপত্তার পাশাপাশি ভবিষ্যৎ গঠনের মাধ্যম দিবা পরিচর্যাকেন্দ্র: ডা. জুবাইদা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


শিশুদের নিরাপত্তার পাশাপাশি ভবিষ্যৎ গঠনের মাধ্যম দিবা পরিচর্যাকেন্দ্র: ডা. জুবাইদা

দিবা পরিচর্যা কেন্দ্র শুধু শিশুদের নিরাপদে থাকার স্থান নয় দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

সোমবার (০৬ জুলাই) সকালে পানি ভবনে আয়োজিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে 'শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ' শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

 

দিবা পরিচর্যা কেন্দ্র শুধু শিশুদের নিরাপদে থাকার স্থান নয় দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক এ কথা জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, কেয়ারগিভার আপনারা একই সঙ্গে দুটি কাজ করছেন আর তা হলো বাংলাদেশের ভিত্তিপ্রস্তুর স্থাপন করতে সহায়তা করছেন।  

 

তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার প্রেক্ষাপট ও বর্তমান বাস্তবতায় মোট জনসংখ্যার ৫০.৫৮ শতাংশ নারী (প্রায় ৯০.৪২ মিলিয়ন) এবং মোট জনসংখ্যার ২৮.৩৬ শতাংশের বয়স শূন্য থেকে ১৪ বছরের মধ্যে। বর্তমানে ১২৩টি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে ৭,৩৬০টি শিশু পরিচর্যা পাবে, যা মোট শিশু জনসংখ্যার মাত্র ০.০৩৪ শতাংশ। এমন প্রেক্ষাপটে দিবা পরিচর্যা কেন্দ্রবিহীন স্থানগুলোতে চাকরিরত মায়েরা তাদের সন্তানদের বাসায় একা রেখে কাজে যেতে বাধ্য হন, যা অত্যন্ত অমানবিক এক বাস্তবতা বলে তুলে ধরেন তিনি।

 

 

মানসম্মত দিবা পরিচর্যা কেন্দ্রের অভাবে মায়েরা যেমন নিশ্চিন্তে কাজে মনোযোগ দিতে পারেন না, তেমনি শিশুরাও আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় কার্যক্রম এবং সমবয়সীদের সাথে খেলাধুলা থেকে বঞ্চিত হয়। এর ফলে শিশুরা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে এবং তাদের সুস্বাস্থ্য বিঘ্নিত হয়। মানসম্মত সার্বজনীন প্রাক-প্রাথমিক শিক্ষার সুযোগ এবং শিশুর জ্ঞানভিত্তিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে এটি একটি শক্ত ভিত্তি গড়ে তোলা সম্ভব দিবা পরিচর্যা কেন্দ্রের মাধ্যমে।

 

ভবিষ্যৎ নির্মাণে দিবা পরিচর্যা কেন্দ্র ও কেয়ারগিভারদের ভূমিকা অপরিসীম এ কথা জানিয়ে তিনি বলেন, দিবা পরিচর্যা কেন্দ্রগুলো শুধু শিশুদের নিরাপদে থাকার স্থান নয় বরং দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক। কেয়ারগিভাররা শিশুদের পরম স্নেহ-যত্নে বড় করার মাধ্যমে একই সাথে দুটি গুরুত্বপূর্ণ কাজ করছেন।

 

তারা মায়েদের স্বাচ্ছন্দ্যে ও নিশ্চিন্তে চাকরি ক্ষেত্রে যোগদানের সুযোগ করে দিচ্ছেন, যা বিরাট নারী জনসংখ্যাকে বেকারত্বের বোঝা থেকে পরিত্রাণ দিচ্ছে।

 

অপরদিকে তারা আবার শিশুদের মাঝে সততা, নিষ্ঠা, শান্তি, শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা, সহনশীলতা, নিয়মানুবর্তিতা, কৌতুহল, অধ্যবসায়, পারস্পরিক সম্মান এবং দেশপ্রেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। পরিশেষে, শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের জন্য এ ধরণের সেবা যত্ন কেন্দ্র সারা দেশে ছড়িয়ে পড়া প্রয়োজন বলে জুবাইদা রহমান উল্লেখ করেন।

 

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু রক্তের উত্তরাধিকার নয়, আদর্শের উত্তরাধিকারও বহন করছেন। সাবেক প্রায়ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে আর বর্তমানে তার সুযোগ সন্তান তারেক রহমানের হাত ধরে সেটার আরও সম্প্রসারণ ও মানোন্নয়ন এর পথ সৃষ্টি হচ্ছে।

 

কর্মশালায় ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শিশু সমন্বয়) শবনম মোস্তারী। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন পানিসম্পদবিষয়ক মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহবধূকে ধর্ষণের মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


গৃহবধূকে ধর্ষণের মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

জামালপুরে এক গৃহবধূ (২৬) কে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামির বিরুদ্ধে এক লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাকি এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর ৩ টা ০০ মিনিটে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের ওই গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরের দিন বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর মামলার আসামি নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী ও জসিম উদ্দিনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, একই সঙ্গে প্রত্যেক আসামির বিরুদ্ধে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ইদ্রিস আলী নামে একজন আসামিকে খালাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়ের বিপক্ষে নাহিদের ইতিহাস গড়া সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


জিম্বাবুয়ের বিপক্ষে নাহিদের ইতিহাস গড়া সাফল্য

নাহিদ রানা ওয়ানডেতে ফাইফারের দেখা সময়ের মধ্যেই আগেও পেয়েছেন। আগের দুবারের ফাইফারের পারফরম্যান্সকে এবার শুধু ছাড়িয়ে গেছেন তিনি, বরং নতুন ইতিহাস গড়ে ফেলেছেন। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগারটি এখন তার নামের সঙ্গে যুক্ত হয়েছে।

সোমবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে, নাহিদ রানা ২১ রানে ৬ উইকেট নিয়েছেন। এর আগে এই রেকর্ডটি যৌথভাবে মাশরাফী বিন মোর্ত্তজা ও রুবেল হোসেনের হাতে ছিল, যাঁরা দুজনই ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন।

নাহিদের কৃতিত্বে জিম্বাবুয়ে অলআউট হয়েছে ১৪১ রানে। যদিও একশর আগেই তাঁদের গুড়িয়ে পড়ে যাওয়ার দুশ্চিন্তা তৈরি হয়েছিল। শুরুর দিকে ইনোসেট কাইয়ার প্রতিরোধের পর শেষদিকে নিউম্যান নিয়ামহুরি এবং রিচার্ড এনগারাভা তাঁদের ভেতরে আসার সেই শঙ্কা এড়াতে সক্ষম হন। ৯ নম্বরে নামা নিয়ামহুরি ৩৩ রান, এনগারাভা ২৭ রান এবং কাইয়া ২৬ রান করেন।

বাংলাদেশ প্রথম উইকেটটি পায় রানআউটের মাধ্যমে। তাসকিন আহমেদের ব্যক্তিগত চতুর্থ ওভারের পঞ্চম বলটি নো হয়েছিল। দৌড়ে রান নিতে চেয়েছিলেন বেন কুরান। রান নেবেন কি নেবেন না, এই দ্বিধায় পড়া ওপেনারকে রানআউট করেন মেহেদী হাসান মিরাজ। কুরান ১৯ বল খেলে ১৮ রান করে রানআউট হন। তাসকিন ওই ওভারের শেষ বলে আরেক ওপেনারের উইকেটও সংগ্রহ করেন।

বেনেত মাঠ ছাড়েন ২৪ বলে ১৭ রান করে। দলীয় অষ্টম ওভারের প্রথম বলে তাসকিন ফেরান ক্রেগ এরভিনকেও। এরপর নাহিদ রানার পালা শুরু হয়। সিকান্দার রাজা তার ওভারে উইকেটের পেছনে ক্যাচ দেন নুরুল হাসানকে। নাহিদের দ্বিতীয় শিকার হয়ে যান ওয়েসলে মেধেভেরে। জিম্বাবুইয়ান ব্যাটার দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন।

নাহিদের বলে ক্লাইভ মাদানদে হন মোসাদ্দেকের ক্যাচ। উইকেটের মিছিল চলাকালীন হাল ধরে রেখেছিলেন ইনোসেন কাইয়া। তৃতীয় সর্বোচ্চ ২৬ রান সংগ্রহ করতে পারেন তিনি। তাকে এজ করে সোহানের ক্যাচ বানান নাহিদ। ভেতরে ঢোকা বলে ব্রাড ইভান্সকে এলবিডব্লিউ করে নাহিদ পান দ্বিতীয় ফাইফারের দেখা।

এরপর নিয়ামহুরি ও এনগারাভা স্কোর শুধু একশর পারই করাননি, বোধহয় জিম্বাবুয়েকে লড়াইয়ের প্রয়োজনীয় রসদও এনে দিয়েছেন। তাঁদের ৬৩ রানের জুটির পর, নাহিদের ষষ্ঠ শিকার হয়ে বিদায় নেন ২৭ রান করা এনগারাভা। মিরাজের বলে তানজিদ হাসানকে ক্যাচ দেন নিয়ামহুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে দুই জেলায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে দুই জেলায়

গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের কারণে গাজীপুর ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় শিল্প, ক্যাপটিভ এবং সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে মঙ্গলবার (৭ জুলাই)।

সোমবার (৬ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

বার্তায় বলা হয়, ৭ জুলাই সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনে টাই-ইন কাজ পরিচালিত হবে। এ কারণে ওই সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এর ফলে, গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহকরা গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন। এছাড়া, তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%