০৯:০৩ পি.এম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুড়ভুড়িয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে, একটি ভ্রাম্যমাণ আদালত একজনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে। শনিবার বিকেলে বালু উত্তোলনের সময় শহরের জালালিয়া সড়কের বাসিন্দা অলি মিয়াকে আটক করা হয়।
এ সময়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে শ্রীমঙ্গল থানা পুলিশ এবং ৪৬ বিজিবির সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, অভিযুক্ত ব্যাক্তি দোষ স্বীকার করায় তাকে এই সাজা প্রদান করা হয়েছে। তিনি জানান যে, এই অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন