ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দীর্ঘ ২২ বছরেও কাটেনি লালমাই কারিগরি স্কুলের সংকট


দীর্ঘ ২২ বছরেও কাটেনি লালমাই কারিগরি স্কুলের সংকট

মুক্তবাংলা কারিগরি উচ্চ বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান কুমিল্লার লালমাই উপজেলার সীমান্তবর্তী তাজের ভোমরা গ্রামে। ২২ বছর পরেও প্রতিষ্ঠানটিতে একটি পাকা ভবন নেই, হয়নি এমপিওভুক্তও। নানা সমস্যায় ধুঁকছে প্রতিষ্ঠানটি। এসব কারণে তিনশো শিক্ষার্থী থেকে কমে এখন এটি দেড়শতাধিক শিক্ষার্থী দাঁড়িয়ে রয়েছে।

স্থানীয় সূত্র ও স্কুল জানাচ্ছে, কুমিল্লার লালমাই, নাঙ্গলকোট ও লাকসামের সীমান্তবর্তী তাজের ভোমরা গ্রামে ২০০৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন গ্রামের তরুণ উদ্যোক্তা সৈয়দ খোরশেদ আলম। ৩৫ শতক জমি দান করেছেন গ্রামের দানবীর মাওলানা ওসমান গনি। আরেক দানবীর আবদুল হালিম মজুমদার পরবর্তীতে আরো ১৪ শতক জমি দান করেন। স্কুলটির আশপাশে চার কিলোমিটার অঞ্চলে কোন উচ্চ বিদ্যালয় না থাকায় সৈয়দ খোরশেদ আলম এই প্রতিষ্ঠানটি স্থাপন করেন। তবে, স্কুলটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা সংরক্ষণ করা যাচ্ছে না। প্রধান শিক্ষক বিনা বেতনে স্কুলটি ধরে রেখেছেন।মাত্র নামমাত্র বেতনে কয়েকজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ভবন না থাকার কারণে শিক্ষার্থী সংখ্যা কমে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুল মাঠে পানি জমে আছে। শিক্ষার্থীরা পানি মাড়িয়ে স্কুলে প্রবেশ করছেন। স্কুলটির টিনের দোচালা ভবন রয়েছে। ঘর ও বারান্দার চাল থেকে পানি পড়ছে। বারান্দাও পানিতে ডুবে রয়েছে। শিক্ষার্থীরা সেখানে ইটের ওপর দিয়ে হাঁটছেন। ক্লাসের ভেতরে পানি পড়ায় বই ও খাতা ভিজে যাচ্ছে। পর্যাপ্ত লাইট না থাকায় অন্ধকার কক্ষে শিক্ষার্থীরা ক্লাস করছেন। পানি পড়ে কক্ষের মেঝে যেন ধানের চাষের জমি হয়ে গেছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

প্রধান শিক্ষক সৈয়দ খোরশেদ আলম বলেন, টিনের ঘরে মোট ৫টি কক্ষ রয়েছে। একটি কক্ষে আমরা শিক্ষকরা বসি। বাকি চারটি কক্ষে ৫টি শ্রেণির ক্লাস হচ্ছে। এক কক্ষে দুইটি শ্রেণিকে একসাথে বসিয়ে ক্লাস নেওয়া হচ্ছে।

লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদুল্লাহ বলেন, আমাদের উপজেলায় আর কোনো কারিগরি স্কুল নেই। স্কুলটি এমপিওভুক্ত হলে এবং ভবন হলে শিক্ষার মান আরো উন্নত হবে। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের কর্মসংস্থান বাড়বে। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, একাধিক শহরে বিস্ফোরণের খবর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১১:২২ এম


ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, একাধিক শহরে বিস্ফোরণের খবর

মার্কিন বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে ইরানের হুমকি দেওয়ার সামরিক সক্ষমতা আরও দুর্বল করতে যুক্তরাষ্ট্র দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে। এই দাবির ফলস্বরূপ গভীর রাতে ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সোমবার (২০ জুলাই) ইরানের স্থানীয় সময় রাত আড়াইটা থেকে নতুন দফার এই হামলা শুরু হয়।

বার্তাসংস্থা আনাদোলু তাদের প্রতিবেদনে জানায়, টানা নবম রাতের মতো ইরানে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে সেন্টকম বলেছে, টানা নবম রাতের সামরিক অভিযানের অংশ হিসেবে ইরানে নতুন করে এই হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবী, হরমুজ প্রণালির মাধ্যমে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের লক্ষ্য করে ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করছে, সেটিকে আরও দুর্বল করাই এই হামলার উদ্দেশ্য।

এদিকে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পর সোমবার ভোরে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানাচ্ছে, নতুন মার্কিন সামরিক অভিযান শুরুর পর তাবরিজে এটিই প্রথম হামলার ঘটনা।

রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানাচ্ছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরেও কিছু বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের দাশতি এলাকায় বেশ কিছু বিস্ফোরণ ঘটেছে। এছাড়া হরমোজগান প্রদেশের জাস্কে অন্তত তিনটি এবং সিরিকে একাধিক বিস্ফোরণ ঘটার ঘটনা ঘটেছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলে একটি শত্রু ড্রোন ভূপাতিত করা হয়েছে, এবং সিস্তান ও বেলুচিস্তানের কোনারাক এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে, বুশেহর প্রদেশের খোরমোজ শহরে যুক্তরাষ্ট্রের হামলার ফলে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া খুজেস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনি শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, কোন উপর আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

এর মধ্যে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছিল। তবে, গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা আবারও বেড়ে যায়, এবং উভয় পক্ষ নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-ইয়ামালের পদক বিতরণের ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১১:২৮ এম


ট্রাম্প-ইয়ামালের পদক বিতরণের ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপের পদক পরিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই ভিডিওটির একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল দেখে অনেকেই দাবি করেছেন যে, ইয়ামাল ট্রাম্পের সঙ্গে করমর্দন না করেই চলে যান। তবে ভিন্ন অ্যাঙ্গেলের ভিডিওতে দেখা যায় যে, বাস্তবে এমনটি ঘটেনি।

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করেছে স্পেন। টানটান উত্তেজনায় ১২০ মিনিটের লড়াইয়ের মাঝে ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস।

শিরোপা জয়ের পরে পদক বিতরণ অনুষ্ঠান চলাকালীন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন। ওই সময় লামিন ইয়ামালের গলায় বিশ্বকাপজয়ীর পদক পরিয়ে দেন ট্রাম্প।

এদিকে ভাইরাল হওয়া এক ভিডিওর একটি অ্যাঙ্গেলে দেখা যায় যে, ইয়ামাল যেন ট্রাম্পকে উপেক্ষা করে ইনফান্তিনোর সঙ্গে কথা বলে এগিয়ে যাচ্ছেন। এই দৃশ্যটি সামাজিক মাধ্যমে প্রচুর মন্তব্য তুলে ধরেছে।

কিন্তু পরে প্রকাশিত অন্য একটি অ্যাঙ্গেলের ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে, পদক গ্রহণের সময় ইয়ামাল ও ট্রাম্প পরস্পরের সঙ্গে করমর্দন করেন। ওই মুহূর্তে ইয়ামাল ইনফান্তিনোর সঙ্গে কথোপকথনে ব্যস্ত থাকার কারণে প্রথম ভিডিওটি বিভ্রান্তিকর ধারণা তৈরি করেছিল।

এদিকে, মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ জিতে ইতিহাসের অন্যতম কনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নিজের নাম লেখান বার্সেলোনার এই উইঙ্গার। অভিষেক বিশ্বকাপেই শিরোপা জিতে ফুটবল বিশ্বের নতুন মাইলফলক গড়েছেন লামিন ইয়ামাল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলে বস্তাবন্দি মেয়ের লাশ, খুলনায় কিশোরী নির্জনা হত্যা মামলায় আদালতে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৫ এম


মোটরসাইকেলে বস্তাবন্দি মেয়ের লাশ,  খুলনায় কিশোরী নির্জনা হত্যা মামলায় আদালতে

খুলনায় কিশোরী নির্জনা হত্যা মামলায় আদালতে জবানবন্দি দিয়ে বাবা আকাশ নিজের মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন। রবিবার (১৯ জুলাই) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আসাদুর জামানের আদালতে তিনি স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেন। আদালত পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা এবং খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানিয়েছেন, শনিবার (১৮ জুলাই) দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার একটি দোকান থেকে র‍্যাব আকাশকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন এবং পরে আদালতে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দেন।

পুলিশ ও আদালতে দেওয়া জবানবন্দি সূত্রে জানা যায়, গত ৮ জুলাই সকালে নির্জনা স্বামীর সঙ্গে চলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে আনেন। বিকেলে মা আরিফা ইয়াসমিন সীমার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নির্জনা মায়ের ওপর শারীরিকভাবে আক্রমণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাবা আকাশ কাঠের একটি চলা দিয়ে আঘাত করেন। তার দাবি, আঘাতটি দুর্ঘটনাবশত নির্জনার মাথায় লাগে এবং পরে তাকে বাঁচানোর চেষ্টা করেও তিনি ব্যর্থ হন।

এরপর মরদেহ গোপন করতে নির্জনাকে কালো লুঙ্গি দিয়ে বেঁধে প্লাস্টিকের বস্তায় ভরে বাড়ির নিচে নামানো হয়। পরে মোটরসাইকেলে করে মরদেহ শহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর প্রান্তিকা আবাসিক এলাকার একটি নির্জন সড়কে ফেলে দেওয়া হয়। বাসায় ফিরে রক্তের দাগ মুছে ফেলেন আকাশ ও তার স্ত্রী। রাতের দিকে তারা কান্নাকাটি করেন এবং পরদিন সকালে এলাকা ছেড়ে পালিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বস্তাবন্দি রক্তাক্ত মরদেহ উদ্ধারের পর প্রথম দিকে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি পিবিআই ও সিআইডির মতো বিশেষায়িত সংস্থাও শুরুতে পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ছবি প্রকাশের পরদিন বিকেলে তার পরিচয় নিশ্চিত হয়।

ওসি আরও জানান, তদন্তের সময় নিহতের মা-বাবার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে প্রযুক্তির সহায়তায় প্রথমে মা আরিফা ইয়াসমিন সীমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। শুরুতে তিনি নীরব থাকলেও পরে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার ছয় দিন পর হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ১০ দিন পর ডুমুরিয়া থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১০ জুলাই নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমাও আদালতে জবানবন্দি দিয়ে মেয়ে হত্যার দায় স্বীকার করেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব পেলেন রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৫ এম


প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব পেলেন রাশেদ খান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় বিএনপি নেতা রাশেদ খাঁন নিয়োগ পেয়েছেন। শনিবার (১৯ জুলাই) জন প্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে তাকে নিয়োগ দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%