ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জুন মাসের অতিরিক্ত বিদ্যুৎ বিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ


জুন মাসের অতিরিক্ত বিদ্যুৎ বিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ

সারা দেশের গ্রাহকদের জুন মাসের অতিরিক্ত বা অস্বাভাবিক বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। এটি জানিয়েছেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে গ্রাহকদের অতিরিক্ত বিলের অভিযোগ ও লোডশেডিং পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় ও পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন।

সভায় জুনের অতিরিক্ত বিলের অভিযোগ এবং লোডশেডিং নিয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও কারণ উদ্ঘাটন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, সারা দেশের জেলা প্রশাসক (ডিসি) এবং বিদ্যুৎ বিতরণী সংস্থা ও কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা যুক্ত ছিলেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সভায় বিদ্যুৎ সচিব জানান, বিল সংক্রান্ত গ্রাহকের অভিযোগসমূহ দ্রুত নিষ্পত্তি করতে হবে। তিনি এ ক্ষেত্রে কোনো ধরনের ‘করণিক ভুল’ হয়ে থাকলে সেগুলো অবিলম্বে সংশোধন করার নির্দেশ দেন। তবে, অতিরিক্ত বিলের পেছনে যদি বিতরণ সংস্থার কোনো কর্মকর্তা-কর্মচারীর অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন বিদ্যুৎ সচিব।

 

সভায় বিদ্যুৎগ্রাহকদের একটি উল্লেখযোগ্য অংশ জুন মাসে অতিরিক্ত বিল পেয়েছেন মর্মে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অভিযোগগুলোর বিষয়ে বিতরণ কোম্পানিগুলোর প্রধানদের বক্তব্য জানতে চাওয়া হয়।

একই সঙ্গে বিদ্যুৎ সচিব ডিসিদের কাছ থেকে জানতে চান যে অতিরিক্ত বিল সংক্রান্ত কোনো অভিযোগ আসছে কি না। তাঁরা জানান, মাঠপর্যায়ে এ বিষয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অভিযোগ তারা পাননি। জনদুর্ভোগ নিরসনে এবং গ্রাহকসেবার মানোন্নয়নে বিতরণ সংস্থাগুলোকে দ্রুত তদন্ত ও সমাধানের তাগিদ দেয়া হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

 

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যে কোনো অভিযোগের দ্রুত সমাধানের জন্য বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করার অথবা নির্দিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে। হটলাইন নম্বরসমূহ নিচে দেয়া হলো:

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত বিজ্ঞাপন বিদ্যুৎ বিল সংক্রান্ত যে কোনো অভিযোগ দ্রুত সমাধানের জন্য গ্রাহকরা সরাসরি সংশ্লিষ্ট বিতরণ সংস্থার সঙ্গে অথবা নির্দিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। গ্রাহকদের সুবিধার্থে হটলাইন নম্বরগুলো নিচে দেওয়া হলো:

বিদ্যুৎ বিভাগ কেন্দ্রীয় সেবা: ১৬৯৯৯

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

বিপিডিবি: ১৬২০০

পল্লী বিদ্যুৎ: ১৬৮৯৯

বিপিডিসি: ১৬১১৬

ডেসকো: ১৬১২০

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

নেসকো: ১৬৬০৩

ওজোপাডিকো: ১৬১১৭

পর্যালোচনা সভায় সারা দেশের জেলাগুলোতে রুফটপ (ছাদ) সৌর বিদ্যুৎ চালুর বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। এ বিষয়ে সরকারের কাছ থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে কাজ করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে সভায় জানানো হয়। বিদ্যুৎ সংকট ও জনদুর্ভোগ নিরসনে মাঠপর্যায়ের জেলা প্রশাসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ও আশ্বাস ব্যক্ত করেছেন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন-ক্যাডারের ৩৪ কর্মকর্তা হয়েছেন সহকারী সচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫০ এম


নন-ক্যাডারের ৩৪ কর্মকর্তা হয়েছেন সহকারী সচিব

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত এবং প্রশাসনিক কর্মকর্তাকে ক্যাডারবহির্ভূত সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

 

বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ১ জুলাই সুপারিশের পরিপ্রেক্ষিতে নির্বাচিত কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডের (২২,০০০–৫৩,০৬০ টাকা) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দেয়া হয়েছে।

রেওয়াজ অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

ক্যাডারবহির্ভূত পদে পদোন্নতিপ্রাপ্তরা উপসচিব (ক্যাডারবহির্ভূত) পর্যন্ত পদোন্নতি পান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমার থেকে বিস্ফোরণের শব্দ, সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ এম


মিয়ানমার থেকে বিস্ফোরণের শব্দ, সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে সংঘাতের পরিণামে কক্সবাজারের টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় আগের তুলনায় নজরদারি আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ জুলাই) রাতে সীমান্তের ওপার থেকে বিস্ফোরণ ও ভারী অস্ত্রের শব্দ ভেসে আসায়, স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা পর্যন্ত প্রশাসন এবং বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক ছিল।

 

এদিকে বৃহস্পতিবার বিকেলে টেকনাফের নাফ নদীর বিভিন্ন পয়েন্টে নৌ টহল আরও জোরদার করা হয়। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্তজুড়ে কঠোর নজরদারি চালানো হয়। প্রশাসন সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানায়।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বুধবার (১ জুলাই) রাত ৯টার দিকে, মিয়ানমার সীমান্তের ওপার থেকে বিগত সময়ের মধ্যে সবচেয়ে তীব্র বিস্ফোরণের শব্দ অন্যরকম অফিসিয়াল শব্দের সাথে ভেসে আসে। এতে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া, নাইট্যংপাড়া, নাজিরপাড়া, সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

শাহপরীর দ্বীপের বাসিন্দা নুরুল আলম বলেন, প্রায় আট মাস ধরে সীমান্তে এ ধরনের শব্দ শোনা যায়নি। বুধবার রাত ৯টার পর একের পর এক বিস্ফোরণের শব্দের সঙ্গে যুদ্ধবিমানের উড়াউড়ির শব্দও শোনা গিয়েছিল। এর কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা সামি জাবেদ জানান, বুধবার রাতে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও বৃহস্পতিবার সকাল থেকে আর কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। বিজিবি সতর্ক অবস্থানে থাকার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

জালিয়াপাড়ার আরেক বাসিন্দা দিল মোহাম্মদ বলেন, মিয়ানমারে সংঘাত শুরুর সাথে সাথেই সীমান্তবর্তী এলাকার মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।

এদিকে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে, টেকনাফ ২ বিজিবির সদস্যরা নাইট্যংপাড়া, বরইতলী ও জাদিমোড়াসহ বিভিন্ন সীমান্ত এলাকায় টহল পরিচালনা করেন। এইসাথে নাফ নদীতে নৌ টহল বৃদ্ধি এবং ড্রোনের মাধ্যমে নজরদারি অব্যাহত রাখা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্তের ওপারে বিস্ফোরণের কারণে কিছুটা উদ্বেগ সৃষ্টি হলেও সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবি সর্বদা সজাগ অবস্থানে রয়েছে। সীমান্তজুড়ে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, সীমান্ত পরিস্থিতি প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণের অধীনে রয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তেও বিজিবি টহল জোরদার করেছে। তুমরু সীমান্তের বাসিন্দা সরওয়ার কামাল, বাইশফাঁড়ির শামশুল আলম এবং চেরার মাঠ এলাকার ছৈয়দুল বশর জানান, মিয়ানমার অভ্যন্তরে যুদ্ধবিমানের শব্দ এবং বোমা নিক্ষেপের বিকট আওয়াজ তারা শুনেছেন।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, ওপারের সংঘর্ষ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী। তবে দেশের ভূখন্ড নিরাপদ রাখতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক এবং দিনরাত টহল অব্যাহত রয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে রাখাইনের মংডু এলাকায় বিমান হামলার একটি ভিডিও রোহিঙ্গাদের যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন গ্রুপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি কখন নির্মিত হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

স্থানীয়দের মতে, গত বছরের ১৭ ডিসেম্বর উখিয়া-টেকনাফ সীমান্তেও একই ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজান সম্প্রচার নিষিদ্ধ করে বিল পাস, ইসরায়েলের নিন্দা ওআইসির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৩ এম


আজান সম্প্রচার নিষিদ্ধ করে বিল পাস, ইসরায়েলের নিন্দা ওআইসির

ইসরাইলের পার্লামেন্ট নেসেটে পাস হওয়া একটি বিলের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।

সংস্থাটি এটাকে ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং ইসলামের পবিত্র স্থানগুলোর মর্যাদার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছে।

 

বিলটিতে ইসরাইলের মসজিদগুলোতে লাউডস্পিকারের মাধ্যমে আজান প্রচারে বিধিনিষেধ আরোপের প্রস্তাব রাখা হয়েছে। ওআইসি এক বিবৃতিতে বলেছে, এই বিল ‘অকার্যকর ও বাতিলযোগ্য একটি পদক্ষেপ’ এবং এটি ‘বৈষম্যমূলক ও বর্ণবাদী প্রকৃতির একটি আইনগত অপরাধ’ এভাবে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটির মতে, এ উদ্যোগ ধর্মীয় স্বাধীনতা, ইবাদতের অধিকার এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিশ্চিত সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

 

১২০ সদস্যের নেসেটে বিলটি ৫০-৩৬ ভোটে পাস হয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো মসজিদে শব্দবর্ধক যন্ত্র স্থাপন বা ব্যবহার করা যাবে না। তবে বিলটি এখনই আইনে পরিণত হচ্ছে না। কার্যকর আইন হতে হলে এটি আরও তিনটি পর্যালোচনা (রিডিং) পাস করতে হবে।

ওআইসি আরও বলেছে, এই বিল ফিলিস্তিনি উপস্থিতি সীমিত করা এবং আরব ও ইসলামি পরিচয়কে লক্ষ্যবস্তু বানানোর উদ্দেশ্যে নেওয়া ইসরাইলের ধারাবাহিক বৈষম্যমূলক সিদ্ধান্ত, আইন ও পদক্ষেপের একটি বিপজ্জনক সম্প্রসারণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লঘুচাপের শঙ্কা, ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৬ এম


লঘুচাপের শঙ্কা, ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা যেসব এলাকায়

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

 

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার সুত্র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে যে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য এলাকায় মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%