ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান পুরস্কার জিতল বিকেএসপি


ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান পুরস্কার জিতল বিকেএসপি

ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ সম্মাননায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেছপির সূত্রে জানা যায়, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেশের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, কৃষি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ২৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, একটি স্বাধীন জুরি প্যানেল অত্যন্ত সুনির্দিষ্ট, কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব, জনকল্যাণে অবদান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জাতীয় উন্নয়নে দীর্ঘমেয়াদি ভূমিকা বিবেচনা করে সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচন করে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বিকেএসপি দেশের ক্রীড়া উন্নয়নে, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি, আধুনিক ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন করেছে।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা গ্রহণ করার পর বিকেএসপির মহাপরিচালক ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে দেশের ক্রীড়া উন্নয়নের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করায় ব্র্যাক ব্যাংকের প্রতি তাঁর আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ সময় বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং হকি বিভাগের প্রশিক্ষণার্থী আইরিন আক্তার রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীকে অপহরণের চেষ্টায় নাসিরনগরে তরুণী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


শিক্ষার্থীকে অপহরণের চেষ্টায় নাসিরনগরে তরুণী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি শিশু শ্রেণির ছাত্রীকে খালা পরিচয়ে অপহরণের চেষ্টার অভিযোগে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করেছে জনতা এবং তারা পুলিশে খবর দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অপহরণের যিনি চেষ্টা করেছিলেন, তার শিকার শিশু জান্নাত আক্তার (৫)। জান্নাত তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের কন্যা।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান, সকাল বেলার দিকে যখন ক্লাস চলছিল, তখন শিশু শিক্ষার্থী জান্নাত আক্তার শ্রেণিকক্ষে সুমাইয়া আক্তারকে দেখে খালা পরিচয় দিতে শুনে সম্মোহিত হলেন এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষকদের সন্দেহ হলে তারা জান্নাতের মাকে খবর দেন। জান্নাতের মা এসে জানান, সুমাইয়া তার বোন নয় এবং সে জান্নাতের খালা নয়। এরপর স্থানীয়রা সুমাইয়াকে আটক করে এবং পুলিশে খবর দিলে পুলিশ এসে সুমাইয়াকে থানায় নিয়ে যায়। আটককৃত সুমাইয়া আক্তার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলাবাসী। বর্তমানে সুমাইয়া পুলিশের হেফাজতে রয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, শিশু অপহরণের চেষ্টার ঘটনায় একজন তরুণী আটক করা হয়েছে। তিনি জানান, স্কুল কতৃপক্ষ যদি অভিযোগ করেন, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুটি এখন পরিবারের কাছে রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচিত বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইসির প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব (চ. দা.) এ এস এম ইকবাল হাসানের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯ চট্টগ্রাম-২ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর নাম-ঠিকানা সংবলিত প্রজ্ঞাপন আজ (৯ জুলাই) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। চিঠির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম) এবং চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শকসহ (ডিআইজি) ১৮টি গুরুত্বপূর্ণ দফতরে পাঠানো হয়েছে।

এর আগে আজ জাতীয় সংসদের চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির নির্বাচিত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। এখন তার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ ও সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন নির্ধারণ করেছিলেন।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

মামলা সূত্রে জানা যায়, ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন প্রথমে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করলে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। পরে হাইকোর্ট তার প্রার্থিতা পুনর্বহাল করে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেন।

এই আদেশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপিল বিভাগে লিভ টু আপিল করলে আপিল বিভাগ সারোয়ার আলমগীরকে নির্বাচন করার সুযোগ বহাল রাখলেও রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল ও গেজেট প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীর বিজয়ী হন। তবে আদালতের নির্দেশনার কারণে তার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং শপথ গ্রহণও স্থগিত ছিল। পরবর্তী সময়ে গত ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেন। সেই নির্দেশনার পর আজ হাইকোর্ট চূড়ান্ত রায়ে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

জানা গেছে, সারোয়ার আলমগীর আজই শপথ গ্রহণ করবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী

রাঙামাটির সাজেকে আটকা পড়া পর্যটকদের মধ্যে দেড়শ জনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার পর পর্যটকদের নিয়ে আসার কার্যক্রম শুরু করে বাঘাইহাট সেনা জোন।

সাজেক থেকে বাঘাইহাট পর্যন্ত তিনটি স্থানে পানি ওঠার কারণে সাজেকের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সেখানে সাড়ে পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়ে যান। বৃহস্পতিবার সেনাবাহিনীর স্কটের মাধ্যমে পর্যটকদের সাজেক থেকে বাঘাইহাট পর্যন্ত নিয়ে আসা হয়।

মাচালং, সীমানাছড়া ও বাঘাইহাট বাজারে পানি ওঠার ফলে পর্যটকরা সাজেকে আটকা পড়েন। সেনাবাহিনী মোটরবাইক, সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্রার সাহায্যে তাদের সাজেক থেকে নিয়ে আসে। পথে মাচালং, সীমানাছড়া ও বাঘাইহাট বাজার এলাকায় নৌকা ও ভেলায় করে তাদের পারাপার করা হয়। প্রতিটি স্থান পার হওয়ার পর আবার মোটরবাইক, সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্রায় করে তাদের নিয়ে আসা হয়। এভাবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দেড়শ জনকে সরিয়ে আনা সম্পন্ন হয়েছে বলে বাঘাইহাট জোনের সূত্রে জানা গেছে।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান কথা বলেন। তিনি জানান, সাজেকে আটকা পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে সেনাবাহিনীর স্কটের মাধ্যমে ১৫০ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পর্যটকদেরও নিরাপদে সরিয়ে আনা হবে।

টানা বৃষ্টিপাতের কারণে জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে প্রায় সাড়ে পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। খাগড়াছড়ি–সাজেক সড়কের একাধিক স্থানে বন্যার পানিতে যান চলাচল বন্ধ থাকায় তারা সেখানে আটকা পড়েছেন।

কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, আটকা পড়া পর্যটকদের বিনা ভাড়ায় থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে শুধুমাত্র পানির বিল নেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইটের সড়ক এনে দিয়েছে গ্রামের উন্নয়নের নতুন গতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


ইটের সড়ক এনে দিয়েছে গ্রামের উন্নয়নের নতুন গতি

ভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তার দুর্ভোগে থাকা শত শত গ্রামের মানুষ এখন ইটের সড়ক পেয়ে স্বস্তি প্রকাশ করছেন। এই পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র।

একসময় এসব এলাকার অধিকাংশ রাস্তা ছিল কাঁচা। বর্ষা মৌসুম এলেই হাঁটুসমান কাদা ও জমে থাকা পানির কারণে মানুষের চলাচল প্রায় অচল হয়ে পড়ত। প্রতিবছর সরকারি অর্থে মাটি ফেলে রাস্তা সংস্কার করা হলেও কয়েক মাসের মধ্যেই বৃষ্টির পানিতে সেই মাটি ধুয়ে যেত। ফলে পরবর্তী বছরে আবারও একই সমস্যার মুখোমুখি হতে হত স্থানীয় বাসিন্দাদের।

এবার সেই চিত্রে এসেছে বড় পরিবর্তন। কাঁচা রাস্তার পরিবর্তে ইটের সলিং নির্মাণ হওয়ায় গ্রামের মানুষ এখন বছরের সমস্ত সময় সহজেই চলাচল করতে পারছেন। বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত আগের তুলনায় অনেক সহজ হয়েছে।

স্থানীয়রা জানান, আগে সামান্য বৃষ্টি হলেই বাড়ি থেকে বের হওয়া ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বাজার, স্কুল, মসজিদ অথবা স্বাস্থ্যকেন্দ্রে যেতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন সেই ভোগান্তি অনেকটাই দূর হয়েছে।

অতীতে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়াই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাঁচা রাস্তার কারণে কোনো যানবাহন বাড়ির সামনে পর্যন্ত যেতে পারত না। বর্তমানে ইটের সড়ক নির্মাণ হওয়ায় অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন সরাসরি বাড়ির সামনে পৌঁছাতে পারছে। এটির ফলে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করাও অনেক সহজ হয়ে গেছে।

শুধু রোগী পরিবহন নয়, শিক্ষার্থীদের জন্যও এই উন্নয়ন বড় স্বস্তি নিয়ে এসেছে। আগে বর্ষাকালে কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হতো। অনেক সময় শিক্ষার্থীরা পিছলে পড়ে যেত। আবার অনেকে দুর্ভোগের কারণে নিয়মিত স্কুলেও যেতে পারত না। এখন ইটের সড়ক হওয়ায় তারা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে যাতায়াত করতে সক্ষম হচ্ছেন।

মাদ্রাজ ইউনিয়নের বাসিন্দা কালাম বলেন, আগে কৃষিপণ্য বাজারে নিতে অনেক কষ্ট হতো। দৈনন্দিন যাতায়াত এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনাও ছিল দুরূহ। এখন ইটের রাস্তা হওয়ায় সবকিছু সহজ হয়ে গেছে। এজন্য আমরা স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

জিন্নাগড় ইউনিয়নের বাসিন্দা কুলছুম বলেন, আগে কাঁচা রাস্তার কারণে চলাচলে খুব কষ্ট হতো। এখন ইট দিয়ে রাস্তা নির্মাণ করায় অনেক সুবিধা হয়েছে। ভবিষ্যতে এসব ইটের সড়ক স্থায়ীভাবে পাকাকরণের দাবি জানাই।

উপজেলা যুবদলের সদস্যসচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল বলেন, তিনটি প্রকল্পের আওতায় সাধারণত মাটির রাস্তা সংস্কারের কাজ করা হয়। তবে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের সুপারিশে চরফ্যাশনের ২১টি ইউনিয়নের তিন শতাধিক গ্রামীণ সড়কে ইটের সলিং নির্মাণ করা হয়েছে। এতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমেছে।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন বলেন, গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের বরাদ্দ অতীতে অনেক ক্ষেত্রেই নামমাত্র কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু নুরুল ইসলাম নয়নের উদ্যোগ ও পরামর্শে এবার সেই বরাদ্দ দিয়ে কাঁচা রাস্তার পরিবর্তে ইটের সলিং নির্মাণ করা হয়েছে। এতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. ওয়ালিউল ইসলাম বলেন, গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় তিন শতাধিক সড়কে ইটের সলিং নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির মাধ্যমে চরফ্যাশনে তিন শতাধিক সড়কের উন্নয়ন করা হয়েছে। কাঁচা রাস্তার পরিবর্তে ইটের সলিং নির্মাণ করায় স্থানীয় জনগণ ইতিবাচক সাড়া দিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%