১২:৪৮ পি.এম
চব্বিশে জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননাকারী আওয়ামীপন্থি অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে জুতার বাড়ি মারলে ১ লাখ টাকা এবং জুতার আঘাতে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দিলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহ উদ্দীন আম্মার।
মঙ্গলবার (১ জুলাই) রাতের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে দেওয়া এক হুমকিস্বরূপ পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা প্রদান করেন।
আম্মার ফেসবুক পোস্টে লেখেন, "এই মহিলারে যে জুতার বাড়ি মারতে পারবে তারে ১ লাখ টাকা পুরস্কার দেব। জুতার বাড়ি মেরে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে ২ লাখ টাকা। এখন কেউ মব উস্কানি বলতে আসলে ওইডারে ভরা বাজারে পিটামু।"
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
পোস্টে তিনি যদিও কোনো নারীর নাম স্পষ্ট করে উল্লেখ করেননি, তথাপি নেটিজনদের মতে তিনি শাওনকেই উদ্দেশ্য করে এ পোস্ট দিয়েছেন।
এর আগে, মঙ্গলবার (১ জুলাই) চব্বিশের গণঅভ্যুত্থানকে যখন সর্বস্তরের মানুষ স্মরণ করছিল, ঠিক তখনই অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে জুলাইয়ের বিষয়ে পোস্ট করেন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ প্রেক্ষিতে রাকসু জিএস সালাহ উদ্দীন আম্মার এ ঘোষণা প্রদান করেন।
মোহের আফরোজ শাওন তার পোস্টে লিখেছিলেন, "গত ১ বছরে প্রায়ই ফেসবুকে একটা শব্দ চোখে পড়েছে- জুলাই CDI… আমার পরিচিত অনেকের লেখাতেই শব্দটা দেখেছি। আবার অপরিচিত অনেকেও লিখেছে। প্রথম প্রথম ভেবেছিলাম কোনো একটা ট্রেন্ড। শুধু জুলাই মাসেই হয়তো তারা এটি লেখে; তবে একটু খেয়াল করে দেখলাম, সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে শব্দটি।"
তিনি আরও লিখেছিলেন, "তখন বুঝতে পারলাম যে, শব্দটি শুধু জুলাই মাসে না, যেকোনো সময় লেখা যায়। মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায়, তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে তেমনি লেখা যায়, আবার কারও ওপর ভীষণ রেগে গেলেও লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখনও আপনি লিখতে পারেন। আমার বাবা এতকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম ...।"
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন