১২:২১ পি.এম
। খোলা থাকা পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার অসহনীয় ভোগান্তির পরও মিলছে না সিএনজি। গ্যাস না পেয়ে রোজগারে টান পড়েছে অনেক যানবাহন চালকের। কোথাও বিশৃঙ্খলা দেখা দিয়েছে, আবার কোথাও সড়কে বিক্ষোভ করছেন ভুক্তভোগীরা।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা মাহবুব আলী। গ্যাস সংকট শুরুর পর থেকেই তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন। বাসার আশপাশে গ্যাস না পাওয়ায় তিনি বিভিন্ন এলাকার ফিলিং স্টেশন ঘুরে গ্যাস সংগ্রহ করছেন।
মাহবুব আলী বলেন, "আজ তিন সপ্তাহ ধরে খুব দুর্ভোগে আছি। কবে এই সমস্যার সমাধান হবে তা সঠিকভাবে জানাতে পারে না। ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলা হয়েছিল। কিন্তু আজ ৭২ ঘণ্টা হয়ে যাওয়ার কথা।"
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ছুটির দিনেও রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির একই দৃশ্য দেখা যাচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় অপেক্ষার পরেও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। ক্ষুব্ধ সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তুষ্টি রয়েছে।
প্রাইভেটকার চালকরা জানান, দিন ও রাত কয়েকবার পাম্পে সিরিয়াল দিয়েও গ্যাস পাচ্ছেন না। গ্যাসের দাম বাড়লেও ২৪ ঘণ্টা গ্যাস দেয়ার দাবি জানান তারা।
লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময়ের অপেক্ষায় মেজাজ হারাচ্ছেন চালকদের অনেকে। বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, একদিকে ব্যবসায়িক ক্ষতি, অন্যদিকে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেও তাঁরা হিমশিম খাচ্ছেন।
এক পাম্পের লাইনম্যান বলেন, "গ্যাসের সংকটের কারণে আমাদের কোম্পানি ক্ষতির সম্মুখীন। স্টাফদের ঠিকমতো বেতনও দিতে পারছি না।" তিনি আরও বলেন, "গ্রাহকরা এসে গ্যাস না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা যতটা সম্ভব তাঁদের বুঝিয়ে শুনিয়ে ম্যানেজ করি।"
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
এদিকে, চট্টগ্রাম, গাজীপুর ও ফেনীতেও তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে বাসাবাড়ি, শিল্পকারখানা ও সিএনজি স্টেশনে চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। উৎপাদন ব্যাহত হচ্ছে, গ্যাস না পেয়ে বিভিন্ন যানবাহন চালকদের আয় শূন্যের কোঠায় নেমে এসেছে। অন্যদিকে, গ্যাস সংকটের কারণে পাম্প বন্ধ থাকায় সিলেটের তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুদ্ধ শ্রমিকরা।
তারা বলেন, "পাম্প একেবারে বন্ধ করে দিক। আমরা হয়রানি থেকে রক্ষা পাই।"
যদি সংকট দীর্ঘায়িত হয়, তাহলে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হওয়ার শঙ্কায় কোটি কোটি মানুষ-বিরাজ করছে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন