ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাসপোর্ট অফিসের সামনে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা


পাসপোর্ট অফিসের সামনে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. রাব্বী (২৭) বেসরকারি পলিটেকনিক কলেজে লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার দোকান চালাতেন। তিনি মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাব্বী দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিল, এ সময় কয়েকজন হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। রাব্বী দৌড়ে দোকানের ভেতর আশ্রয় নিলে হামলাকারীরা দোকানে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বীর চাচা হোসেন আলী বলেন, আমার ভাতিজা সকালে বাসা থেকে বের হয়ে পাসপোর্ট অফিসের সামনে দোকানে আসে। এ সময় একদল যুবক তার ওপর প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করেছে। এখানে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছে কেউ প্রতিবাদ করে নাই। এখন আবার কেউ কিছু ভয়ে বলতেছে না। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, জমিজমার বিরোধ নিয়ে রাব্বিকে হত্যা করা হয়েছে। তার প্রতিবেশী সাব্বিরের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে, তিনি আমেরিকান বিনিয়োগকারীদের সরকারি সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আশ্বাসও দিয়েছেন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে, তিনি এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছয় মাসের এই দূরদর্শী সরকার চায় মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করুক এবং তারা যেন ব্যবসা সম্প্রসারণের দিকে অগ্রসর হয়। আমরা আপনাদের পুঁজি, প্রযুক্তি, দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতাকে সর্বদা স্বাগত জানাই। তিনি বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার নিয়ন্ত্রণব্যবস্থা সহজীকরণ, ব্যবসাবান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতি যথাযথ প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসাবান্ধব অর্থনীতি গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর হবার বিষয়টিও উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো বেসরকারি খাতনির্ভর একটি নিয়মভিত্তিক ও বৈশ্বিকভাবে সংযুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। আমরা চাই, এই রূপান্তরে মার্কিন ব্যবসাগুলো আমাদের অংশীদার হোক। অলিভার সিম্পসন, অ্যাক্সেলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার এবং রাষ্ট্রদূত (অব.) অতুল কেশাপ, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তারেক রহমান বলেন, জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, অর্থ, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন ও লজিস্টিকস খাতে মার্কিন ব্যবসার জন্য বাংলাদেশে রয়েছে উল্লেখযোগ্য সুযোগ। তিনি আরও বলেন, সরকার বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, বিধিবিধান সহজীকরণ, কর ও ভ্যাট প্রশাসনের উন্নতি, মুনাফা প্রত্যাবসন সহজ করার বিষয়গুলোতে কাজ করছে। পাশাপাশি, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবার ডিজিটালাইজেশনে কাজ করা হচ্ছে। আমরা অবকাঠামো, বন্দর, লজিস্টিকস ও জ্বালানি নিরাপত্তার উন্নয়নে সচেষ্ট। একইসঙ্গে, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগকে উৎসাহিত করাও সরকারের উদ্দেশ্য। সরাসরি বিনিয়োগ, যৌথ উদ্যোগ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং পরামর্শক সেবার মাধ্যমে বাংলাদেশে মার্কিন বিনিয়োগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন, সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী ও পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। তিনি উল্লেখ করেন, সরকার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের রপ্তানি-আমদানি সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। একইসঙ্গে, দুই দেশের অভিন্ন বৃহত্তর কৌশলগত স্বার্থের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বকে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগও নেওয়া হয়েছে। সরকার ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে উল্লেখ করে, প্রধানমন্ত্রী বলেন, অগ্রাধিকার খাতে লক্ষ্যভিত্তিক প্রণোদনা এবং দক্ষতা ও প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য শুধু বিদেশি সরাসরি বিনিয়োগ আকর্ষণ করা নয়, বরং একটি দীর্ঘস্থায়ী ও পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা। প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনীতিতে আসার আগে তিনি নিজেও একজন ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ফলে, ব্যবসা সম্প্রসারণের জন্য সঠিক নীতি ও অনুকূল পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি বোঝেন। সফররত ব্যবসায়ী নেতাদের উদ্দেশে তিনি বলেন, আজ আমার বার্তা খুবই সহজ। সরকার বাংলাদেশে তাদের ব্যবসায়িক স্বার্থের বিষয়ে শুনতে, সাড়া দিতে এবং সহযোগিতা করার জন্য প্রস্তুত। তিনি বলেন, আপনারা পুরো সরকারকেই আপনাদের অংশীদার হিসেবে বিবেচনা করুন। আমরা আপনাদের কথা শুনতে, সাড়া দিতে এবং সহযোগিতা করতে সর্বদা এখানে আছি। মার্কিন কোম্পানিগুলোকে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী ব্যবসা গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য হলো, এ ধরনের বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে সহায়তা করবে। তিনি আরও বলেন, আসুন আমরা একসঙ্গে প্রবৃদ্ধি অর্জন করি এবং একটি সমৃদ্ধ, প্রতিযোগিতামূলক ও বৈশ্বিকভাবে সংযুক্ত বাংলাদেশ গড়ে তুলি। প্রতিনিধিদলটি এর আগে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ নিয়ে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছে। তিনি বলেন, এসব বৈঠক বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ও বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে সফররত ব্যবসায়ী নেতাদের আরও স্পষ্ট ধারণা দিয়েছে বলে আমি আশা করছি। আমি আপনাদের সবার সফল সফর কামনা করছি। আর এ জন্য, আমার সরকার সব ধরনের সম্ভাব্য সহযোগিতা দিতে প্রস্তুত। সূত্র : বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমে যাওয়ার খবরের ফলস্বরূপ আন্তর্জাতিক বাজারে সম্প্রতি দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল স্বর্ণের দাম। কিন্তু রেকর্ড সেই দরবৃদ্ধির পর পরই বাজার থেকে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেয়ার (প্রফিট টেকিং) তাড়নায় বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দামে বড় পতন ঘটেছে। এক দিনেই স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ কমে গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৮ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়ে রয়েছে ৪,৩৭৩.২৯ ডলারে। অন্যদিকে আগামী ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৩০.২০ ডলারে নেমে গেছে।

বাজারের গতিপ্রকৃতি নিয়ে মূল্যবান ধাতুবিষয়ক প্রখ্যাত বিশ্লেষক রস নরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর বিনিয়োগকারীরা মুনাফা উঠিয়ে নিতে শুরু করায় স্বর্ণের দামে এই পতন দেখা দিয়েছে।’

নরম্যান আরও যোগ করেন, এই দরপতনকে সাময়িক উল্লেখ করে বলেন, সাময়িকভাবে দাম কমলেও স্বর্ণের বাজার আবারও চাঙা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা বর্তমানে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চেয়ে মার্কিন ডলারকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে স্বর্ণের ঊর্ধ্বমুখী দৌড়ে সাময়িক ভাটা পড়েছে।

এর আগে গতকাল বুধবার প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে জুলাই মাসে বার্ষিক মূল্যস্ফীতি টানা দ্বিতীয় মাসের মতো কমেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) আগামী নীতি নির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর তেমন কোনো তাড়া থাকছে না–এমন ধারণাই বাজারে তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বাজারে শুধু স্বর্ণই নয়, অন্যান্য মূল্যবান ধাতুতেও দর হারিয়েছে। বিশ্ববাজারে আজ রুপার দাম ১.৩৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪.৪১ ডলারে নেমে এসেছে। এ ছাড়াও প্লাটিনামের দাম ১.৯৩ শতাংশ কমে ১,৭২২.৬৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২.১৬ শতাংশ কমে প্রতি আউন্স ১,৩৩৯.৮৭ ডলারে লেনদেন হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামাজিক আধিপত্য নিয়ে তুমুল মারামারি, আ/হ/ত ১০

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


সামাজিক আধিপত্য নিয়ে তুমুল মারামারি, আ/হ/ত ১০

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনা বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঘটে।

স্থানীয়রা জানাচ্ছে, সামাজিক আধিপত্য বিস্তার বিষয়ে ওই গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে, বৃহস্পতিবার সকালে ধনঞ্জয়পুর গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই সংঘর্ষে আহত হয় ১০ জনেরও বেশি ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান বলেন, কিছুদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজমান ছিল। সকালে খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানজিন তিশা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


তানজিন তিশা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন

তানজিন তিশা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন শাড়ি নিয়ে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায়। জামিন পাওয়ার পর তিনি সংবাদমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে যে, প্রতিষ্ঠানটি থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন করে তিনি শাড়িটির মূল্য পরিশোধ করেননি।

এ ঘটনা নিয়ে দায়ের করা মামলার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন আদালত। এরপর ডিবি কর্তৃক প্রদত্ত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণের পর জামিন পান অভিনেত্রী। আদালতে যখন অভিনেত্রীর পক্ষের আইনজীবী শাড়ি প্রচারণার প্রমাণ উপস্থাপন করেন, তখন আদালত সে প্রমাণে সন্তুষ্ট হয়ে তানজিন তিশাকে জামিন প্রদান করেন।

জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমে তানজিন তিশা বলেন, "আমার অনেক সম্মান হানি হয়েছে। আমি একটা কথা বলতে চাই আজকে যিনি আমার নামে এ কাজটা করেছে আমাকে হ্যারেস করার জন্য তিনি একজন নারী। তার স্বামীর ক্ষমতা দেখিয়ে তিনি এটা করেছে, আমাকে হুমকিও দিয়েছে। সেগুলো আমি পরে আপনাদের জানাবো।"

তানজিন তিশা আরো বলেন, "আমি একটা কতাই বলবো, তারও কিন্তু একটা মেয়ে আছে। আজকে আমি ২৭ হাজার টাকার একটা শাড়ি আত্মসাৎ করেছি। ১৫ বছরের ক্যারিয়ারে এটা কাম্য নয়, একটা শাড়ির জন্য আমি আদালতে আসবো। তাই আমি চাই, কেই যেন কাউকে এভাবে ভবিষ্যতে হ্যারেস না করে। আমি যেন আইনে একটা ন্যায়বিচার পাই।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%