ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যেভাবে গ্রেপ্তার হলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন


যেভাবে গ্রেপ্তার হলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চেক পোস্ট স্থাপন করে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ মোট পাঁচজনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়, যার ফলে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

এর আগে গত রোববার রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। তাদের মধ্যে আসিফ ছিল একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানিয়েছেন, আসিফকে গ্রেপ্তারের সময় তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই অভিযানে আরিফের প্যান্টের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি নিজেদের ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচয় দেন। তারা জানান, তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দুই সহযোগীর কাছ থেকে পাওয়া তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান সনাক্ত করা সম্ভব হয়। পরে বুধবার যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এমন তথ্য ছিল যশোর পুলিশের কাছে। সেই সূত্রে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। বুধবার ভোরে সন্দেহ হলে কালো রঙের একটি প্রাইভেটকারে তল্লাশি চালাতে গিয়ে ইমনকে শনাক্ত করে পুলিশ। ইমনের আলোচিত গোফ কেটে ফেলায় পুলিশের চিনতে সমস্যা হয়। পরে এক পর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। এ সময় গাড়ির ভিতরে থাকা তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

পুলিশের অপরাধ রেকর্ড অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে ডাবল মার্ডার (জোড়া খুন) এবং চট্টগ্রাম ও দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে কোটি টাকা চাঁদা দাবির হামলাসহ অন্তত সাতটি গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির চক্র সচল রাখার পেছনে তার মূল ভূমিকা ছিল, এমন তথ্য জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে ফের বিস্ফোরণ, এবার উড়ে গেল পানির ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


শরীয়তপুরে ফের বিস্ফোরণ, এবার উড়ে গেল পানির ট্যাংক

শরীয়তপুরের জাজিরায় একদিন পার না হতেই আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে টয়লেটের ছাদ ভেঙে পড়ে এবং পানির ট্যাংক উড়ে গিয়ে বাড়ির অন্য স্থানে পড়ে যায়।

বুধবার (২৯ জুলাই) সকালে ৯টার দিকে জাজিরা উপজেলার বি কে নগর ইউনিয়নের কদম আলি মাদবর কান্দি গ্রামের জব্বার মাদবরের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিমত জানিয়ে বলেছেন, একদিন আগে বিলাসপুর ইউনিয়নে মালয়েশিয়া প্রবাসী মো. আলী উজ্জামাল হাওলাদারের বাড়ির পেছনে সেপটিক ট্যাংকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার ফলে সেপটিক ট্যাংকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনাস্থল থেকে ককটেলের আলামত পুলিশ উদ্ধার করে। সেই ঘটনার একদিন পার না হতেই বিকেনগর ইউনিয়নে আবারও এক বিস্ফোরণের ঘটনায় জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তাদের দাবি, এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে না দেখে একই চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা গভীরভাবে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের অবস্থা দেখে মনে হয়েছে, আগে থেকেই বোমা রাখা ছিল এবং রোদের তাপে এটা বিস্ফোরিত হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং কীভাবে বিস্ফোরকটি সেখানে এলো এবং কারা এর সঙ্গে জড়িত, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে জাজিরার বিলাসপুর ইউনিয়নে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কবরস্থান থেকে বিপুলসংখ্যক তাজা ককটেল উদ্ধার করা হয়েছে, বিস্ফোরণে প্রাণহানি ঘটেছে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শতাধিক ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সর্বশেষ একদিনের ব্যবধানে দুটি পৃথক ইউনিয়নে বিস্ফোরণের ঘটনায় পুরো জাজিরায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাছ কাটার সময় বিদ্যুতের তারে স্পর্শ, দুইজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


গাছ কাটার সময় বিদ্যুতের তারে স্পর্শ, দুইজনের মৃত্যু

গাইবান্ধায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু ঘটে।

বুধবার (২৯ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়লগাছা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহত দুইজন হলেন উপজেলার ক্রোড়লগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম মওলা দীর্ঘদিন ধরে গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন। আজ সকালে গোলাম এবং আজিম উদ্দিন একটি গাছ কাটতে বের হন। গাছ কাটার একপর্যায়ে সেটি পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। পরে গাছটি সরানোর চেষ্টা করলে উভয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


মাদারীপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরে একটি যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরখোয়াজপুর এলাকায় এই অঘটনটি ঘটে।

নিহত হাসান ফকির (২৫) ওই এলাকার আলী ফকিরের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসানের পরিবারের সদস্যরা ভোর বেলায় তাকে দেখতে পান, যখন তিনি বাথরুমের টিনের ছাউনির কাঠের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষ করে মৃত ঘোষণা করেন।

হাসানের স্বজনদের দাবি, তিনি বিভিন্ন সংস্থা ও অনেক মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ঋণের চাপ এবং পারিবারিক সমস্যার কারণে তার মানসিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এই কারণে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের চাপের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফার সব টুর্নামেন্ট বয়কট করার পরিকল্পনা করছে উয়েফা!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ফিফার সব টুর্নামেন্ট বয়কট করার পরিকল্পনা করছে উয়েফা!

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনার কারণে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার সঙ্গে দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করেছে। যদি ফিফা তাদের প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বা অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা এগিয়ে নিয়ে যায়, তাহলে বিশ্বকাপসহ ফিফার নানা টুর্নামেন্ট বয়কটের বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে যে, বিষয়টি নিয়ে চলতি সপ্তাহের শেষ দিকে ৫৫টি সদস্য দেশকে নিয়ে একটি জরুরি ভার্চুয়াল বৈঠকে বসবে উয়েফা। বৈঠকে ফিফার প্রস্তাবের বিরুদ্ধে করণীয় এবং সম্ভাব্য কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

ফিফা বিশ্বকাপসহ নিজেদের বৃহৎ টুর্নামেন্টগুলোর পরিচালনার জন্য একটি নতুন বাণিজ্যিক অঙ্গপ্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) গঠনের পরিকল্পনা করছে। এই প্রতিষ্ঠানে বাইরের বেসরকারি বিনিয়োগকারীরা শেয়ার কেনার সুযোগ পাবেন। ফিফার দাবি হলো, এখান থেকে অর্জিত অর্থ বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন এবং সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর সহায়তায় ব্যয় করা হবে।

কিন্তু উয়েফার আশঙ্কা হচ্ছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ফুটবলের নিয়ন্ত্রণ কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ বেসরকারি স্বার্থের হাতে চলে যাবে। মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণার আগেই পরিকল্পনার খবর প্রকাশ্যে আসলে উয়েফা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সংস্থাটির মন্তব্য, ফিফা এবার "সীমা লঙ্ঘন করেছে"।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, জরুরি বৈঠকে ফিফার টুর্নামেন্ট বয়কটের সম্ভাবনাও আলোচনায় আসতে পারে। এরই মধ্যে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) অভিযোগ করেছে, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের মতামত নেওয়া হয়নি।

বিশ্ব ফুটবলে উয়েফার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিফার সদস্যসংখ্যার তুলনায় উয়েফার সদস্য দেশ সংখ্যা কম হলেও বিশ্বের শীর্ষস্থানীয় অধিকাংশ জাতীয় দলই ইউরোপের অন্তর্ভুক্ত। ফলে ইউরোপীয় দলগুলো অংশ না নিলে ফিফার বড় টুর্নামেন্টগুলোর প্রতিযোগিতামূলক মান ও বাণিজ্যিক মূল্য উভয়ই বড় ধাক্কা খেতে পারে।

এদিকে ফিফার দাবি হলো, বৈশ্বিক ফুটবলের উন্নয়ন নিশ্চিত করতেই নতুন অর্থায়নের পথ খোঁজা হচ্ছে। তবে সমালোচকদের মাঝে আশঙ্কা রয়েছে, অতিরিক্ত আয়ের লক্ষ্যে ভবিষ্যতে বিশ্বকাপ, নারী বিশ্বকাপ কিংবা ক্লাব বিশ্বকাপ আরও ঘন ঘন এবং বেশি দল নিয়ে আয়োজন করা হতে পারে। এতে বর্তমান সময়কে নিয়োগকৃত ফুটবলারদের ওপর চাপ আরও বাড়বে।

বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিশ ফুটবলের এক উচ্চপদস্থ কর্মকর্তা মন্তব্য করেছেন, ফিফার এই পরিকল্পনা ২০২১ সালের বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্পের মতো ফুটবলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যদিও সুপার লিগ ৪৮ ঘণ্টার মধ্যে ভেস্তে গেলেও ফিফা এত সহজে পিছু হটবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ সংস্থাটি উন্নয়ন তহবিল ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার পাশাপাশি ২১১টি সদস্য দেশের প্রতিটিকে সর্বোচ্চ ২০ মিলিয়ন ডলার পর্যন্ত এককালীন অনুদান দেওয়ার পরিকল্পনাও জানিয়েছে।

ফিফা ও উয়েফার সম্পর্কের টানাপোড়েন অবশ্য নতুন নয়। ২০২১ সালে প্রতি দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান ও আর্সেনালের সাবেক কোচ আর্সেন ভেঙ্গার। তখনও কড়া বিরোধিতা করেছিল উয়েফা। সাম্প্রতিক সময়েও দুই সংস্থার মধ্যে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ প্রকাশ্যে এসেছে, যা নতুন এই বিতর্কে আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%