০৭:২৩ পি.এম
জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে সরাসরি ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান মিতুকে কাছে ডেকে নিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সাহস ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান আহত মিতুর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান এবং সরকার তার পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন। চব্বিশের গণ-অভ্যুত্থানে গুরুতর আহত হওয়া মিতু এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা চলা সত্ত্বেও বিশেষ আমন্ত্রণে হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে আসেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ওই মুহূর্তটি অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন