০৪:০৭ পি.এম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক মৃত্যু বরণ করেছেন।
সোমবার (১৩ জুলাই) ভোরে কিশোরগঞ্জ-ঢাকা রেলপথে কটিয়াদী উপজেলার রেলস্টেশনের নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মাসুদ, তাঁর বয়স ৩৬ বছর। তিনি কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার চাঁন মিয়ার পুত্র।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাসুদ রাতে বাড়ির পাশে অবস্থিত বিলে মাছ ধরতে গিয়েছিলেন। সকালে গচিহাটা স্টেশন এলাকায় রেললাইনের উপর কাটা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।
গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আরিফ হক ভূঁইয়া এই তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা ধারণা করছেন, অসাবধানতাবশত রেললাইনের ওপর ঘুমিয়ে পড়ার কারণে তিনি ট্রেনের নিচে কাটা পড়েছেন। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন