০১:১৪ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন উদ্যোক্তাদের জন্য সরকারের পক্ষ থেকে ৫শ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। এই ফান্ড থেকে ৫লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও সরকার দেশের স্টার্টআপগুলোর আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য যে সকল নীতি সহায়তা প্রয়োজন, সেই সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ' শীর্ষক একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বললেন, আইসিটি বিভাগ থেকে গঠন করা হয়েছে ৫শ কোটি টাকার ফান্ড, যেখানে স্টার্টআপগুলোর জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল পাওয়া যাবে। এই যাচাই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা নেই। প্রথমবার যদি স্টার্টআপ ব্যর্থ হয়, তবে যদি এরপর সে ক্যাপেবল হয় তাহলে তাকে দ্বিতীয়বার ফান্ড দেয়ার ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
প্রধানমন্ত্রী আরো জানান, ব্রেইন ড্রেইন থেকে উত্তরণের জন্য যারা উদ্যোক্তা হতে পারে, তাদের সহযোগিতা দিয়ে দেশে রাখার প্রচেষ্টা করছে সরকার।
এ বিষয়ে দেশীয় স্টার্টআপগুলোর আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য যে নীতি সহায়তা প্রয়োজন, সেই দিকেও সরকার কাজ করছে এবং বিদেশে থাকা দেশীয় কার্যালয়গুলোকেও কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, "যা বলার বলা হয়ে গেছে, এখন কাজ করার পালা এবং স্টার্টআপ খুবই কঠিন কাজ, কিন্তু যদি চেষ্টা করা হয় তবে আগ্রহের মাধ্যমে তা সম্ভব। লক্ষ কোটি মানুষের দেশ হিসেবে উদ্যোক্তার প্রয়োজন।" তিনি আরো যোগ করেন, "দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর কিশোর-তরুণদের আত্মবিশ্বাস ও তাদের প্রত্যয় দেখে বিশ্বাস এসেছে যে, একটি প্রজন্মের কাছে দেশ তুলে দিতে পারবো।"
ডিসেন্ট লাইফের জন্য প্রয়োজনীয় ব্যবসা করে কিছু সময় রাজনীতিতে ব্যয় করেছি, নানা অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছি বলেও উল্লেখ করেন তারেক রহমান।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণ ও নারীর উদ্ভাবনী শক্তিকে অর্থনীতির মূল ধারায় যোগ করা এখন জাতীয় অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে গঠিত হয়েছে ৫শ কোটি টাকার স্টার্টআপ ফান্ড, যেখান থেকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল পাওয়া যাবে। দেশের উদ্ভাবনী সম্ভাবনা, উদ্যোক্তাবান্ধব সরকারী সহায়তা, বিনিয়োগের সুযোগ এবং উদ্যোক্তা উন্নয়নের জাতীয় অঙ্গীকারকে একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 'তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানে মূখ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সরকারি অনুদানপ্রাপ্ত ৬টি স্টার্টআপকে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন