ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কক্সবাজারে ভারি বর্ষণ, নিরাপদ স্থানে সরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ


কক্সবাজারে ভারি বর্ষণ, নিরাপদ স্থানে সরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ

কক্সবাজার জেলায় টানা ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলার কার্যক্রমকে জোরদার করার জন্য জেলার প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে কাজ করছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক মো. আ. মান্নান। সভায় বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা চলমান পরিস্থিতি মোকাবিলায় নিজেদের মতামত ও করণীয় তুলে ধরেন। পাশাপাশি জেলার অনেক উপজেলায় উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জরুরি সভায় জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, 'গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আগামী তিন দিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আয়োজন করা হয়েছে।'

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

তিনি আরও বলেন, 'জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ ফায়ার সার্ভিসের নম্বর সম্পর্কে অবগত থাকলেও জেলা প্রশাসনের পক্ষ থেকেও খুব শিগগির একটি কন্ট্রোল রুমের জরুরি নম্বর প্রকাশ করা হবে। এছাড়া বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে শুকনো খাবার, পুষ্টিকর খাদ্য এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।'

জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে। জেলার যেকোনো প্রান্তে জরুরি পরিস্থিতির খবর পাওয়া গেলে এই কন্ট্রোল রুমের মাধ্যমে দ্রুত সমন্বয় করে সর্বনিম্ন সময়ে প্রয়োজনীয় সাড়া দেওয়া হবে।

এ পর্যন্ত জেলার কোথাও পানিবন্দি হওয়ার খবর পাওয়া যায়নি উল্লেখ করে জেলা প্রশাসক বলেছেন, 'প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া কক্সবাজার সদর পৌরসভায় একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে।'

তিনি আরও বলেন, 'আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়ার পর তিন দিন আগ থেকেই প্রশাসনের পক্ষ থেকে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নিয়মিত প্রচার ও অনুরোধ জানানো হচ্ছে।'

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমারের হারটা মানতে পারছি না’ স্ট্যাটাসের পর যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


নেইমারের হারটা মানতে পারছি না’ স্ট্যাটাসের পর যুবক নিহত

ফেসবুকে প্রিয় দলের হার নিয়ে আক্ষেপ করে একটি স্ট্যাটাস দেয়ার মাত্র কিছুক্ষণ পর, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক, যার নাম জুয়েল রানা। চলতি ঘটনাটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ঘটে, যেখানে দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ঘটনাটি ঘটেছে সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালীর দারोगা বাজার এলাকায়, ফায়ার সার্ভিসের সামনে। নিহত জুয়েল চরিত্যাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন, যিনি স্থানীয় উপজেলা সদরে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে বাড়ি থেকে উপজেলা সদরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেন জুয়েল। যখন তিনি দারোগা বাজার এলাকায় পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে জুয়েল সড়কে ছিটকে পড়েন এবং স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, রোববার (৫ জুলাই) রাতে বিশ্বকাপের ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিল পরাজিত হয়। এই পরাজয়ের কারণে মর্মাহত হয়ে সোমবার সকালে বেলা ১১টার দিকে জুয়েল নিজের ফেসবুক আইডিতে নেইমারের একটি ছবি পোস্ট করে লেখেন, 'দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।' এই আবেগঘন স্ট্যাটাসটি করার কিছুক্ষণের মধ্যে ঘটে যায় তার মৃত্যু।

যুবকের আকস্মিক মৃত্যু ঘটনার পর তার ফেসবুক পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এই বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার পর ময়নাতদন্ত ছাড়াই জুয়েলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত নেতাদের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত নেতাদের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এটি সোমবার (৬ জুলাই) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে সংগঠনটির নেতারা সুপ্রিম কোর্টে কর্মরত আইনজীবীদের জন্য যথেষ্ট বসার ব্যবস্থা নিশ্চিত করতে একটি আধুনিক নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি আইনমন্ত্রীর কাছে তুলে ধরেন।

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা জানান, সুপ্রিম কোর্টের বিদ্যমান অবকাঠামো ক্রমবর্ধমান সংখ্যক আইনজীবীর প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। এ কারণে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করতে নতুন ভবন নির্মাণ অত্যন্ত জরুরি।

এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আইনজীবীদের দাবির যৌক্তিকতার প্রতি একমত পোষণ করে বলেন, বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর অন্যতম। এ লক্ষ্যে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ ছাড়া বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, আইনজীবীদের পেশাগত পরিবেশের উন্নয়ন ও বিচারপ্রার্থীদের উন্নত সেবা নিশ্চিত করতে সরকার ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ.এম. মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি মো. মাগফুর রহমান শেখ এবং মো. শাহজাহান, সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদক মোহাম্মদ সামসুল ইসলাম (মুকুল) ও মাকসুদ উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্যরা এইচ.এম. সানজিদ সিদ্দিক, এ.কে.এম. আজাদ হোসেন, ওয়াহিদা আফরোজ চৌধুরী, মো. কবির হোসাইন, মো. জিয়া উদ্দিন মিয়া, মো. টিপু সুলতান ও আজিজ উদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুরের ওয়াবদা ক্যাম্পে নির্মম ধর্ষণের শিকার একটি শিশুর পরিবারের পাশে দাঁড়িয়ে আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।

সোমবার (৬ জুলাই) সকালে তিনি মিরপুর-১০ নম্বর ওয়াবদা ক্যাম্পে গিয়ে ভুক্তভোগী পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি তাদের সান্ত্বনা প্রদান করেন এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক পরিবারটিকে আশ্বস্ত করে বলেন, শিশুটির ওপর পাশবিক নির্যাতনকারী অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। প্রশাসন এ অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

এছাড়াও, চিকিৎসাধীন শিশুর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্বও তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুক পোস্ট, এরপরই প্রশাসনের পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


ফেসবুক পোস্ট, এরপরই প্রশাসনের পদক্ষেপ

ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার পর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল বালা বড়ি এলাকার একটি কালভার্ট, যা দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় ছিল, তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তারের উদ্যোগে সংস্কার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সংস্কার কাজটি পরিদর্শন করেন তিনি।

সম্প্রতি কালভার্টটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবকসহ দুই ওয়ার্ডের শত শত মানুষ চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছিলেন। স্থানীয়দের ফেসবুক পোস্ট ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

সংবাদ প্রকাশের মাত্র তিন দিনের মধ্যেই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে কালভার্টটি জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে তোলা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কালভার্টটি সংস্কারের ফলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে। তারা সেখানে দ্রুত একটি স্থায়ী আরসিসি কালভার্ট নির্মাণের দাবি জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর ইউএনওর নির্দেশনায় দ্রুত ১২ ফুট দৈর্ঘ্যের কালভার্টটি সংস্কার করা হয়েছে, যাতে এলাকাবাসীর চলাচলে আর কোনো সমস্যা সৃষ্টি না হয়।

ইউএনও আকলিমা আক্তার বলেন, স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত যাতায়াত স্বাভাবিক রাখতে কালভার্টটি সংস্কার করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে সেখানে একটি টেকসই আরসিসি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%