০৩:১০ পি.এম
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩৬ হাজার ২১৩ দশমিক ২৪ মিলিয়ন বা ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ১১ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ২১৩ দশমিক ২৪ মিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪০৩ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি
এর আগে, গত ৮ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।
নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করার মাধ্যমে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন