০৫:৩০ পি.এম
আগামী পাঁচ বছরের মধ্যে সোনারগাঁও উপজেলা এবং সিদ্ধিরগঞ্জ থানার এলাকায় দুই লক্ষ বৃক্ষ রোপণের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে নোয়াগাঁও হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং 'One Student, One Tree' প্রজেক্টের সফল বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২৮ জুলাই) এ কার্যক্রমের আয়োজন করেছে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেছেন যে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং এলাকার সবুজায়নের জন্য এ ধরনের কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আয়োজকদের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অন্তত একটি করে চারা গাছ রোপণ ও তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, সোনারগাঁও থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নোয়াগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন জীবন সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন