০৩:০৩ পি.এম
কক্সবাজারের দরিয়ানগর সমুদ্রসৈকতে প্যারাসেইলিং দুর্ঘটনায় এক পর্যটক নিহতের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মো. ফরিদকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫ ও র্যাব-৪।
শুক্রবার বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।
গ্রেফতার হওয়া মো. ফরিদ (৪৫) কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাই এর ছেলে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
র্যাব-১৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ ও র্যাব-৪ এর আভিযানিক দল যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন ১০২/১-ক, আজাদ মিনি মার্কেট, মধ্য পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মো. ফরিদকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ০১ আগস্ট দুপুরে কক্সবাজারের দরিয়ানগর ফরিদের প্যারাসেইলিং এলাকায় প্যারাসেইলিং করার সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে অক্ষর সৌভিক রায় (৩১) সমুদ্রে পড়ে যান। এতে তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন।
গ্রেফতার এড়াতে ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে গেলে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মামলার ১ নম্বর আসামি মো. ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপন করে রয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫ ও র্যাব-৪ এর সমন্বিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ফরিদ কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার বিষয়টি স্বীকার করেছেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন