ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আওয়ামী লীগ নেত্রীর আ ত্ম হ ত্যা


আওয়ামী লীগ নেত্রীর আ ত্ম হ ত্যা

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ হওয়া মহিলা আওয়ামী লীগের একজন নেত্রী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে যখন তাকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিলা ইসলাম (৩৫) ছিলেন আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তার স্বামী শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। এটি উল্লেখযোগ্য যে, শিলা ছিলেন তার দ্বিতীয় স্ত্রী।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

শিলা ইসলামের বাবার নাম আব্দুস সালাম হাওলাদার, যিনি সেরাল গ্রামের বাসিন্দা। তিনি জানান, কারণে-অকারণে শিলার স্বামী মারুফ সেরনিয়াবাত প্রায়ই তার মেয়ে শিলাকে মারধর করতেন। শুক্রবার বিকেল তিনটার সময় সেরাল গ্রামের ভাড়া করা বাসায় মারুফ তার মেয়ে শিলাকে অমানুষিক নির্যাতন করেন।

নির্যাতন সহ্য করতে পরUnable msg, শিলা ইসলাম ভাড়াটিয়া বাসার দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরবর্তীতে প্রতিবেশীরা দরজা ভেঙে শিলা ইসলামকে উদ্ধার করেন এবং প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে, পরে আশঙ্কাজনক অবস্থায় রাতের বেলা বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ লাখ টাকার বিনিময়ে মাদক কারবারিকে ছাড়, প্রত্যাহার ৪ পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪০ এম


১০ লাখ টাকার বিনিময়ে মাদক কারবারিকে ছাড়, প্রত্যাহার ৪ পুলিশ কর্মকর্তা

অভিযান চালিয়ে মাদকের বড় চালান জব্দ করার পর ১০ লাখ টাকা ঘুষের বিনিময়ে তা ধামাচাপা দেয়ার গুরুতর অভিযোগে, লালমনিরহাটের হাতীবান্ধা থানার চার পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়ার পর প্রাথমিক তদন্তে তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের নাম হলো, উপপরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির বাড়িতে ওই চার কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি সাদা রঙের প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল।

তবে জব্দকৃত আলামত ও আসামিকে থানায় না নিয়ে, কৌশল পরিবর্তন করে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যান তারা। সেখানে দরকষাকষির একপর্যায়ে ১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালানসহ আসামিকে ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ চত্বরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে পুলিশ কর্মকর্তাদের এই বৈঠকের দৃশ্য ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এই চার কর্মকর্তার দলটি গত ১৮ জুলাই উপজেলার ভবানীপুর গ্রামে একইভাবে অপর একটি বিতর্কিত অভিযানে গেলে সেখানে স্থানীয় গ্রামবাসীর তোপের মুখে তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরপর দুটি অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিললে, চার কর্মকর্তাকে হাতীবান্ধা থানা থেকে প্রত্যাহার করে লালমনিরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এছাড়া, ঘটনাটির বিস্তারিত অনুসন্ধানে জেলা পুলিশের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘চার পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে, এটা সত্য। জেলা পুলিশের গঠন করা তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর সত্যতা মিললে কর্তৃপক্ষ বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৩ এম


৩২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানের সময় একটি অটোরিকশাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) কসবা থানার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এসআই মো. মিনহাজুল ইসলামের নেতৃত্বে শাহপুর দক্ষিণ-পূর্বপাড়া কবরস্থানের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে এবং অভিযান চলাকালে ইসমাইল (৩২), মো. ইকবাল (২৭) এবং মো. মাহফুজ মিয়া (২৮) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এরপর, একই দিন ভোর ৫টা ১৫ মিনিটে এসআই মো. নিজাম উদ্দিনের নির্দেশনায় বায়েক ইউনিয়নের বায়েক চৌমুহনী এলাকায় অভিযান শুরু করা হয়। সেখানে জামাল মিয়া (৪২) নামে একজনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারপর জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, এই পৃথক দুটি ঘটনায় উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ৩২ কেজি। গ্রেপ্তারকৃত চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে দাবানলে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:০২ এম


স্পেনে দাবানলে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে

ইউরোপজুড়ে ছড়ানো দাবানলের জেরে তীব্র তাপপ্রবাহের ফলে গতকাল শুক্রবার ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা জারি করেছে স্পেন। অন্যদিকে, আটলান্টিক উপকূলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে সহায়তা চেয়েছে ফ্রান্স। বহু এলাকায় আগুনের শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

ধোঁয়া ও আগুনের শিখা ঘরবাড়ির কাছাকাছি চলে আসার কারণে গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমের অন্যতম ব্যস্ত স্থান ক্যাপ ফেরে উপদ্বীপ সম্পূর্ণ খালি করার নির্দেশ দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, এই এলাকা থেকে প্রায় ৬৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের অনেকের জন্য নৌকায় করে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, ক্যাপ ফেরের উত্তরাঞ্চলের সামোসে শুরু হওয়া দাবানলটি এ মৌসুমে ফ্রান্সের সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। এটি উপদ্বীপ থেকে বের হওয়ার একমাত্র সড়কটিকে বিচ্ছিন্ন করার উপক্রম করেছে।

লরেন্ট নুনিয়েজ বলেন, আগুন ইতিমধ্যে ১০ হাজার হেক্টর জমি পুড়িয়ে দিয়েছে এবং ৮০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫০টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানিয়েছেন, রাজধানী মাদ্রিদের পশ্চিমে অবস্থিত পার্বত্য শহরের ১০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিনির্বাপককর্মীরা চেষ্টা করছেন যেন ওই অঞ্চলের তিনটি আগুন এবং প্রতিবেশী আভিলা প্রদেশের আগুন একসঙ্গে মিশে না যায়।

রাজধানীর অনেক বাসিন্দার দ্বিতীয় বাড়ি হওয়ায় এ অঞ্চলটি বেশ ঘনবসতিপূর্ণ। এ বিষয়টি জাতীয় জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান মারলাস্কা। তিনি আরও যোগ করেন, সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় সহজ করা। দাবানলের তীব্রতা এবং উত্তপ্ত ও বাতাসপূর্ণ আবহাওয়াই মূলত এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

স্পেনে দাবানলের কারণে এমন উচ্চমাত্রার জরুরি সতর্কতা জারির ঘটনা এটাই প্রথম। এর আগে গত বছর দেশব্যাপী বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের সময় সর্বশেষ এ মাত্রার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইইউর কাছে সহায়তা চেয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি প্রতিনিধিদলের বৈঠক ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:১১ এম


বিএনপি প্রতিনিধিদলের বৈঠক ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সঙ্গে

শুক্রবার (২৪ জুলাই) ক্ষমতাসীন বিএনপির একটি প্রতিনিধিদল ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) সঙ্গে বৈঠক করেছে। সংস্থাটি বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দিয়ে আসছে।

বিএনপির মিডিয়া সেল জানায়, বৈঠকে দলের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার লক্ষ্যে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

একই সঙ্গে এ বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

প্রতিনিধিদলে আরও ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

বৈঠকে অংশ নেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রধান আমিনুল এহসান, সিনিয়র পরিচালক লিপিকা বিশ্বাস এবং সিনিয়র ম্যানেজার মো. রাবিউল ইসলাম।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা প্রদান করছে।

সংস্থাটি আন্তর্জাতিক উন্নয়নের চারটি মূল ক্ষেত্র-রাজনীতি, সুশাসন, শান্তি ও সহনশীলতা এবং শিক্ষণ বিষয়ে কাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%