ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দেনমোহর নির্ধারণে স্ত্রীর পছন্দ-অপছন্দ, ইসলামের দৃষ্টিতে কী বলা হয়েছে?


দেনমোহর নির্ধারণে স্ত্রীর পছন্দ-অপছন্দ, ইসলামের দৃষ্টিতে কী বলা হয়েছে?

বিয়ের ক্ষেত্রে দেনমোহর একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি স্ত্রীর অধিকার। স্ত্রীর দেনমোহর পরিশোধ করা স্বামীর জন্য ইসলামের বিধান। এটা শুধু একটি সংখ্যা ধরে রাখার নাম নয়, বরং তা পরিশোধ করা স্বামীর জন্য ওয়াজিব।

দেনমোহর পুরোপুরি নারীর অধিকার। এই অধিকারকে খর্ব করা যাবে না। মহান আল্লাহ বলেন,

وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡهُنَّ اُجُوۡرَهُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَ لَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অর্থ: আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের মধ্যে সচ্চরিত্রা নারীদের তোমাদের জন্য বৈধ করা হলো। যদি তোমরা তাদের দেনমোহর দাও বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। (সুরা মায়েদা, আয়াত: ৫)

দেনমোহর পাত্রী ও পাত্রপক্ষের আলোচনা সাপেক্ষে নির্ধারিত হয়। বর্তমান সমাজে অনেক সময় দেখা যায়, দেনমোহর নির্ধারণে একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া হয়।

দেনমোহরের সর্বোচ্চ পরিমাণ নির্ধারিত হয়নি। তবে সর্বনিম্ন পরিমাণ নির্ধারিত হয়েছে। সর্বনিম্ন পরিমাণের কমে দেনমোহর ধার্য করা যাবে না। কেউ কেউ নিজেদের উদার প্রমাণ করার জন্য দেনমোহর ছাড়াই বিয়ে করেন। এটি অত্যন্ত খামখেয়ালিপনা। ইসলামি শরিয়তের বিধান হল বিয়েতে সর্বনিম্ন দেনমোহর ১০ দিরহাম, অর্থাৎ ৩০.৬১৮ গ্রাম রুপা। ১০ দিরহামের নিচে দেনমোহর নির্ধারণে স্ত্রীর সম্মতি থাকলেও তা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে না।

নবীজি সাল্লাহল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

‘১০ দিরহামের কম কোনো দেনমোহর নেই।’ (বায়হাকি শরীফ, ৭/২৪০)। বাজারের তারতম্যের ভিত্তিতে যখন যে হারে পৌনে তিন ভরি খাঁটি রুপার মূল্য হয়, তখন দেনমোহরের সর্বনিম্ন মূল্যও সেই সময়ে সেটাই হবে। স্ত্রীর বংশ এবং তার সমমানের নারীদের দেনমোহরের পরিমাণ নির্ধারণের বিষয়টিও মাথায় রাখতে হবে। (বাদায়েউস সানায়ে: ২য় খণ্ড, ২৭৫ পৃষ্ঠা)।

যদি কোনো বিয়েতে দেনমোহর উল্লেখ না করা হয় কিংবা দেনমোহর না দেওয়ার শর্ত করা হয়, তাহলে সেই শর্তটি বাতিল হবে এবং ওই বিয়েতে স্বামীর ওপর স্ত্রীর জন্য দেনমোহর আদায় করা আবশ্যক হবে। এই ক্ষেত্রে অবশ্য সর্বনিম্ন পরিমাণ দেনমোহর নয়; বরং ‘মোহরে মিছিল’ ওয়াজিব হবে। মোহরে মিছিল হল স্ত্রীর বাবার দিকের বিবাহিত নারীদের তথা বোন, ফুফু ও চাচাতো বোনদের মধ্যে যারা দীনের অনুসারী, বয়স, সৌন্দর্য, গুণাবলি ও জ্ঞান-গরিমার দিক থেকে তার মতো হয়, তাদের মোহরের অনুপাত অনুযায়ী সেই রকমের দেনমোহর নির্ধারণ করা। (হেদায়া: ৩৭)

দেনমোহর যে শুধু টাকা বা রুপা দিয়েও পরিশোধ করা হবে, তা নয়। স্ত্রীর পছন্দ অনুযায়ী যেকোনো ধরনের জিনিসও দিতে পারবেন, যেমন গয়না, গাড়ি, বাড়ি, জমি, বই-পুস্তক ইত্যাদির মাধ্যমে দেনমোহর আদায় করা যেতে পারে। কিন্তু যদি সেই জিনিসটি স্ত্রী মোহর হিসেবে গ্রহণ করতে না চান, তাহলে তিনি তা ফেরত দেওয়ার অধিকার রাখবেন। যেমন, কেউ তার স্ত্রীকে একটি দামি ঘড়ি মোহর হিসেবে দিতে চাইল; কিন্তু স্ত্রীর পছন্দ হয়নি অথবা এই মুহূর্তে তার প্রয়োজন নেই, তাই সে তা প্রত্যাখ্যান করার অধিকার রাখবে। (আহসানুল ফাতাওয়া: ৫/২৮)

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৭ এম


সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ল বিজিবি

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের রাত্রিকালীন টহল দেওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। রবিবার (১২ জুলাই) সকালে ভোর সাড়ে চারটায় সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ তলুইগাছা সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ অঞ্চলে এই ঘটনা ঘটে।

বিজিবির একটি সূত্র জানাচ্ছে, ভোররাতে তলুইগাছা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত মেইন পিলারের ১৩ নম্বর সংলগ্ন বাংলাদেশে কিছু মানুষের নড়াচড়া ও কথাবার্তার শব্দ দেখতে পায়। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা শব্দের উৎসের দিকে সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে থাকেন। একপর্যায়ে শূন্যরেখা (জিরো লাইন) থেকে বাংলাদেশের প্রায় ৫০ গজ ভেতরে 'চারাবাড়ি' নামক স্থানে দুজনকে অবস্থান করতে দেখা যায়।

টহল দলের উপস্থিতি তারা টের পেয়ে দ্রুত স্থান পরিবর্তনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করে। তখন টহল দল তাদের ধাওয়া করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে।

বিজিবি দাবি করেছে, এই অনমনীয় ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে চোরাকারবারিদের চোরাচালানের চেষ্টা ব্যর্থ হয়েছিল। তারা আতঙ্কিত হয়ে সীমান্তসংলগ্ন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেননি। তবে গুলিবর্ষণের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে বিজিবি নিশ্চিত করেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬২ দেশের জন্য বড় সুখবর ঘোষণা করল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৩ এম


৬২ দেশের জন্য বড় সুখবর ঘোষণা করল জার্মানি

২০২৬ সাল পর্যন্ত জার্মানি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং শেনজেন অঞ্চলের বাইরে থাকা ৬২টি দেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা বজায় রেখেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত সর্বশেষ তালিকার ভিত্তিতে, এসব দেশের নাগরিকরা পর্যটন, ব্যবসা কিংবা অন্যান্য স্বল্পমেয়াদি কাজে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবেন। তবে দুঃখজনকভাবে বাংলাদেশ এই তালিকায় অন্তর্ভুক্ত নেই। যাহাতে, বাংলাদেশের নাগরিকদের জন্য জার্মানিতে ভ্রমণের ক্ষেত্রে আগের মতোই ভিসা নিতে হবে।

জার্মানির পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে, তালিকায় উল্লেখিত ৬২টি দেশের নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত জার্মানিতে অবস্থান করার সুযোগ পাবেন। এই সময়ে তারা পর্যটন, ব্যবসায়িক বৈঠক, বা পরিবারের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে দেশটিতে আসতে পারবেন। তবে প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ভিসামুক্ত সুবিধা কোনও ধরনের চাকরি বা কর্মসংস্থানের অনুমতি দেয় না।

ভিসামুক্ত তালিকার অন্তর্ভুক্ত দেশের মধ্যে জার্মানির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড এবং ইসরায়েল।

ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশের জন্য যোগ্য দেশসমূহ নিচে উল্লেখ করা হলো:

আলবেনিয়া, অ্যান্ডোরা, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাহামাস, বার্বাডোস, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, ব্রুনাই, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকা, এল সালভাদর, জর্জিয়া, গ্রেনাডা, গুয়াতেমালা, হন্ডুরাস, হংকং, ইসরাইল, জাপান, কিরিবাতি, কসোভো, ম্যাকাও, মালয়েশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মেক্সিকো, মাইক্রোনেশিয়া, মলদোভা, মোনাকো, মন্টিনিগ্রো, নিউজিল্যান্ড, উত্তর ম্যাসিডোনিয়া, নিকারাগুয়া, পালাউ, পানামা, প্যারাগুয়ে, পেরু, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সামোয়া, সান মারিনো, সার্বিয়া, সেশেলস, সিঙ্গাপুর।

এছাড়া সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, তিমোর-লেস্তে, টোঙ্গা, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, ভানুয়াতু, ভ্যাটিকান সিটি, ভেনেজুয়েলার নাগরিকরা জার্মানিতে স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাট্যজন সম্মাননা পেলেন আবুল হায়াত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৪ এম


নাট্যজন সম্মাননা পেলেন আবুল হায়াত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে নাট্যজন আবুল হায়াতকে সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (১২ জুলাই) আয়োজিত সাত দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসবে তাকে দেওয়া হয়েছে এ সম্মাননা।

এর আগে নাট্যোৎসবের উদ্বোধন করেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইসমত আরা ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আরিফ হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীল বলেন, আবুল হায়াত আমাদের দেশের অভিনয়ের একজন বড় শিল্পী। এত বড় শিল্পী হওয়া সহজ নয় এবং এজন্য আধ্যাত্মিকতা ও সাধনা প্রয়োজন। আবুল হায়াত ভাই সেটা অর্জন করেছেন। আপনারা যারা আবুল হায়াত ভাইকে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে দেখেন, আমরা যারা নাট্যকলা বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক আছি, তাদের গবেষণা আবুল হায়াতকে নিয়ে করতে হবে। অভিনয় করতে পারলেই হবে না, চরিত্র এবং পরিস্থিতি বুঝতে হবে। ফুটবল খেলার সাথে তুলনা করলে আবুল হায়াত সেই খেলায় মেসি কিংবা রোনালদো। আসাদুজ্জামান নূর ও আবুল হায়াতের মতো প্রখ্যাত অভিনেতাদের কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে।

এ সময় নিজের অনুভূতি প্রকাশ করে আবুল হায়াত বলেন, আজকের এ সম্মাননার মানে হচ্ছে শুধু সম্মাননা নয়, সবার ভালোবাসার বহিঃপ্রকাশ। শিল্প মানে শিক্ষা, এবং আমি এখনো শিখি। আজ ত্রিশালের মাটিতে দাঁড়িয়ে বারবার আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ছি। তিনি ছিলেন বিদ্রোহী এবং সাহিত্যের স্মারক। আমি নাটককে ভালোবাসি। ১০ বছর বয়সে নাটক শুরু করেছিলাম এবং যা এখন আমার রক্তে মিশে গেছে। হয়ত পরিবার থেকেই এই ভালোবাসা এসেছে, কারণ আমার বাবা সংস্কৃতিমনা ছিলেন। ১৯৫৪ সালে আমি প্রথম মঞ্চে উঠি, আর এখন আমার অভিনয়ের বয়স ৭২ বছর ও আমার বয়স ৮১-এরও বেশি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবুল হায়াত বলেন, অভিনয় মানেই শুধু মঞ্চে দাঁড়িয়ে কথা বলা বা চেহারা দেখানো নয়। অভিনয় মানে শিল্প এবং বাস্তবতা তুলে ধরা। জীবনে সাফল্য আসবে, তবে সাফল্যের চেয়ে বড় হলো সততা ও নিষ্ঠা। নাটক মানুষকে মানুষ হতে শেখায়, অন্যের আনন্দ ও দুঃখ অনুভব করতে শেখায় এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়। মনে রাখবে, অভিনয় হলো মিথ্যা, কিন্তু অভিনেতা কিংবা নাট্যকলার শিক্ষার্থী হিসেবে সেই মিথ্যাটাকে বাস্তবিক করে তুলতে হবে। সত্য বানাতে হবে এবং বিশ্বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। এসব করতে পারলে একজন প্রকৃত অভিনেতা হওয়া সম্ভব।

বিশেষ উল্লেখ, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নির্দেশনা শাখার শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ১২ জুলাই থেকে শুরু হয়ে ১৮ জুলাই পর্যন্ত চলবে এ নাট্যোৎসব এবং সাত দিনব্যাপী এ নাট্যোৎসবে প্রতিদিন একটি করে নাটক মঞ্চস্থ হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবনের দায়ে চুয়েটের ৮ শিক্ষার্থী বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৯ এম


মাদক সেবনের দায়ে চুয়েটের ৮ শিক্ষার্থী বহিষ্কার

আবাসিক হলে মাদক (গাঁজা) সংরক্ষণ ও সেবনের দায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৮ শিক্ষার্থীকে দুই বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিজ নিজ আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৩০৬তম জরুরি সভায় এই সিদ্ধান্তের পাশাপাশি কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ হলের ৫২৯ নম্বর কক্ষে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে হলের সহকারী প্রভোস্টগণ অভিযান পরিচালনা করেন। অভিযানে কক্ষে ৮ শিক্ষার্থীকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তাছাড়া, কক্ষ তল্লাশি করার সময় গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের ২ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের পানিসম্পদ কৌশল বিভাগের ৪ জন, একই বর্ষের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ জন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের ১ জন শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে ৪ জন শহীদ আবু সাঈদ হলের, ২ জন মুক্তিযোদ্ধা হলের, ১ জন ড. কুদরাত-ই-খুদা হলের এবং ১ জন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী। ঘটনার বিষয়ে অভিযুক্ত সকলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারণ দর্শানোর বিজ্ঞপ্তির স্বহস্তে লিখিত জবাব এই ৮ শিক্ষার্থীকে আগামী রোববার (২৬ জুলাই) সকাল ১১টার মধ্যে ছাত্রকল্যাণ দফতরে সশরীরে হাজির হয়ে দাখিল করতে হবে। যদি কোনো শিক্ষার্থী চায়, তবে সে সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে স্বপক্ষে ব্যক্তিগত শুনানি দিতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘দোষীদের শাস্তি দেয়া হয়েছে। এছাড়াও নির্দিষ্ট দিনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে। পরবর্তীকালে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘চুয়েট প্রশাসন মাদক ও এ সংশ্লিষ্ট ব্যাপারে সর্বদা কঠোর অবস্থানে থাকবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%