০১:২৯ পি.এম
বলিউড অভিনেত্রী কাজলকে ঘিরে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি কলকাতা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আলোকচিত্রী ও ভক্তেরা তাকে ঘিরে ধরেন। সেই মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কাজল লাল রঙের পোশাকে হাসিমুখে বিমানবন্দর থেকে বের হচ্ছেন। পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশের মধ্যেও তিনি ছিলেন বেশ স্বাভাবিক ও প্রাণবন্ত। কিন্তু কলকাতায় আসার কারণ নিয়ে কোনো মন্তব্য না করে রহস্যময় হাসি দিয়ে তিনি গাড়িতে উঠে পড়েন।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) সকালে কাজল কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজা দেন। এ সময় নিরাপত্তাকর্মীদের ঘিরে মন্দিরে প্রবেশ করে এবং পূজা শেষে দ্রুত স্থান ত্যাগ করেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এরই মধ্যে ভারতের বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী রাইমা সেন ইনস্টাগ্রামে কাজলের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে জানান, তারা একসঙ্গে দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন। এরপর থেকেই নতুন জল্পনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, টলিউড ও বলিউডের যৌথ কোনো সিনেমা বা নতুন প্রকল্পের জন্য কাজল কলকাতায় এসেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, গত বছর মুক্তি পাওয়া কাজল অভিনীত চলচ্চিত্র ‘মা’-এর প্রচারের অংশ হিসেবেও তিনি কলকাতা সফর করেছিলেন। সে সময়ও তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজা দিয়েছিলেন।
কলকাতার সঙ্গে কাজলের সম্পর্ক বরাবরই গভীর। অভিনেত্রী তনুজা মুখার্জির কন্যা হওয়ায় বাঙালি সংস্কৃতির সঙ্গে ছোটবেলা থেকেই তার নিবিড় সম্পর্ক রয়েছে। দুর্গাপূজায় শাড়ি পরে বাঙালি সাজে অংশ নেওয়া এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করতেও তাকে দেখা যায়। তাই কলকাতা সফর কাজলের জন্য সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে।
তবে এবারের সফরের প্রকৃত উদ্দেশ্য কী তা এখনো রহস্যই রয়ে গেছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ও চলচ্চিত্র অঙ্গনে এই নিয়ে আলোচনা থামছেই না।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন