ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়


শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

নাটোরের কিছু এলাকায় নতুন ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২২ আগস্ট) সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৯ আগস্ট) একটি বিজ্ঞপ্তিতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তার করণ ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নং এবং ৮ নং (আংশিক) ফিডারের আওতাধীন বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলা কান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা, বড়বড়িয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এদিন এই সকল এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এছাড়া, বাস্তব কাজে বিদ্যুৎ বন্ধের সময়কাল কিছু কম-বেশি হতে পারে বলেও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঠিনতম সমালোচনাও যুক্তি দিয়ে করা যায়, গলা উঁচু করে নয়: ড. চৌধুরী সায়মা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


কঠিনতম সমালোচনাও যুক্তি দিয়ে করা যায়, গলা উঁচু করে নয়: ড. চৌধুরী সায়মা

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, "পৃথিবীর কঠিনতম সমালোচনাও যুক্তি দিয়ে করা যায়, গলা উঁচু করে নয়।" অনেক সময় দেখা যায়, আমাদের গলার স্বর উঁচু হলেও যুক্তি খুবই দুর্বল থাকে। বিতর্কের মূল উদ্দেশ্য হলো গঠনমূলক যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করা।

শুক্রবার (২১ আগস্ট) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিতর্ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, বর্তমান যুগে ঘরে বসেই বিশ্বের বিভিন্ন জ্ঞান ও তথ্য অর্জন করা সম্ভব। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা প্রযুক্তির কারণে এ ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। চাইলেই বিভিন্ন তথ্য সংগ্রহ করে শক্তিশালী যুক্তি দাঁড় করানো সম্ভব। মানুষের প্রধান শক্তির জায়গা হলো তার চিন্তাশক্তি।

তিনি বলেন, বিতর্কের ক্ষেত্রে ছেলে ও মেয়েদের সমানভাবে অংশগ্রহণ করা প্রয়োজন। ছেলে কিংবা মেয়ে- যার যুক্তি যত শক্তিশালী, তাকে এগিয়ে যেতে কোনো অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় না। যুক্তিকে শাণিত করে বহুদূর এগিয়ে যেতে হবে। শক্তিশালী যুক্তির সামনে কোনো বাধাই টিকতে পারে না।

বিতর্ক শুরু করার আগে শিক্ষার্থীদের নিজেদের পরিবর্তনের বিষয়েও ভাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেষ কবে নিজেকে ইতিবাচকভাবে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়েও চিন্তা করা জরুরি।

সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুস সাদি প্রমুখ।

কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির একটি দল উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের একটি করে দলকে পাঁচ দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ দেবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাম্বিয়ার বিরোধীদলীয় নেতাকে পুলিশের তলব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


জাম্বিয়ার বিরোধীদলীয় নেতাকে পুলিশের তলব

ঢাকা, ২১ আগস্ট, ২০২৬ : জাম্বিয়ার নির্বাচনে ভিন্নমত দমনের অভিযোগ ওঠার কয়েক দিন পর দেশটিতে জাতীয় নিরাপত্তার জন্য কথিত হুমকির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বৃহস্পতিবার রাতে তলব করেছে বিরোধীদলীয় নেতা ব্রায়ান মুন্ডুবিলেকে।

১৩ আগস্টের নির্বাচনে মুন্ডুবিলে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা দ্বিতীয় মেয়াদে জয়ী হয়েছেন। মুন্ডুবিলে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি যৌথ দল গত কয়েক বছর ধরে ‘গুরুতর জাতীয় নিরাপত্তা হুমকির বিষয়ে’ তদন্ত চালিয়ে আসছে। তবে কী ধরণের হুমকির বিষয়ে তদন্ত চলছে, তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।

এতে আরও বলা হয়েছে, দলটি মুন্ডুবিলে ও তার রানিংমেট মেকেবি জুলুকে জিজ্ঞাসাবাদ করতে চায়। ঐ দুজনের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে পারে এমন ‘উদ্বেগজনক কর্মকাণ্ড’ ঘটেছে।

পুলিশের অভিযোগ, তাদের জোট বিদ্রোহ বা মিলিশিয়া কর্মকাণ্ডে জড়িত ছিল। তবে মুন্ডুবিলে ও জুলু পুলিশের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। রাজধানী লুসাকায় পুলিশের অভিযান চালানোর পর গত সপ্তাহে মুন্ডুবিলে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সঙ্গে আত্মগোপনে চলে যান। পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।

১৪ আগস্টের ওই অভিযানে সাবেক মন্ত্রিসভা সদস্য মুততওয়ে কাফওয়ায়া গুলিতে নিহত হন। সেই সময় গুরুত্বপূর্ণ বিরোধীদলীয় নেতা সহ ১১ জনকে রাষ্ট্রদ্রোহ-সংক্রান্ত অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার অভিবাসন কর্মকর্তারা উল্লেখ করেছেন, বিরোধী জোটের মহাসচিবকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতাকে আশ্রয় দেওয়া সংগঠনটিকে সরকার জানিয়েছে যে, ‘কোনোভাবেই তাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্য নেই।’

গত সপ্তাহের নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন, বিরোধীদের ভয় দেখানো, গ্রেফতার, অপহরণ ও সহিংসতার অভিযোগে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার জানায়, শান্তিপূর্ণ ভিন্নমত দমনে ক্রমবর্ধমান অভিযান নিয়ে তারা সতর্ক হয়েছে। তারা বিরোধী দলের সদস্যদের নির্বিচারে গ্রেফতার ও আটক অবিলম্বে বন্ধ করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

পূর্ব ও দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক পরিচালক টাইগেরে চাগুতাহ বলেছেন, ‘মুততওয়ে কাফওয়ায়াকে হত্যার খবর গভীর উদ্বেগজনক।’ তাদের দাবি, আটক সব ব্যক্তির আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে অবিলম্বে যোগাযোগের সুযোগ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষের উচিত।

জাম্বিয়া, একসময় আফ্রিকার অন্যতম স্থিতিশীল গণতন্ত্র হিসেবে পরিচিত ছিল, কাঠামোগত তামা উৎপাদনকারী দেশ। ১৯৯১ সালে বহুদলীয় রাজনীতিতে ফিরে আসার পর থেকে দেশটিতে প্রেসিডেন্টের পরিবর্তন হয়েছে প্রতিবারই ব্যালটের মাধ্যমে। ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ একটি শান্তিপূর্ণ ঐতিহ্য রয়েছে জাম্বিয়ায়।

তবে ২০২১ সালে হিচিলেমা ক্ষমতায় আসার পর সেই সুনাম চাপে পড়েছে। ভিন্নমতের জন্য রাজনৈতিক পরিসর সংকুচিত হয়েছে এবং বিরোধীদের ওপর চাপ বেড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনাল ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়সহ চারজনকে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


বিশ্বকাপ ফাইনাল ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়সহ চারজনকে নিষেধাজ্ঞা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় ফিফা আর্জেন্টিনার তিন খেলোয়াড় এবং একজন টিম কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে। একই ঘটনায় স্পেনের মিডফিল্ডার গাভিকেও এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছেন।

ফিফা ডিসিপ্লিনারি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ, থিয়াগো আলমাদাকে দুই ম্যাচ এবং আর্জেন্টিনা কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। স্পেনের গাভির নিষেধাজ্ঞা এক ম্যাচের।

ফলে, আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের মোট নিষেধাজ্ঞা দাঁড়িয়েছে ১৯ ম্যাচে।

নিউ জার্সিতে অনুষ্ঠিত অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্পেনের বদলি খেলোয়াড়েরা উদযাপন করার জন্য মাঠে প্রবেশ করলে, দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ওই সময় পারেদেস দ্বারা গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়।

ঘটনার পর পারেদেসের বিরুদ্ধে তিনটি অসদাচরণ এবং শারীরিক আক্রমণের অভিযোগ আনা হয়। মোলিনার বিরুদ্ধে দুটি অভিযোগ ছিল। অন্যদিকে, আলমাদা, আয়ালা এবং গাভির বিরুদ্ধে একটি করে অসদাচরণের অভিযোগ তুলে ধরা হয়েছিল। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর, শুক্রবার শুনানির শেষে ফিফা চূড়ান্ত সিদ্ধান্ত জানায়।

নিষেধাজ্ঞার পাশাপাশি অভিযুক্তদের আর্থিক জরিমানা করা হয়েছে। পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানা আরোপ করা হয়েছে। এছাড়া, আলমাদা, আয়ালা এবং গাভিকে ৩০ হাজার মার্কিন ডলার করে জরিমানার কথা জানানো হয়েছে।

তবে স্বস্তির বিষয় হলো, এই নিষেধাজ্ঞা শুধু আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফলে, পারেদেস, মোলিনা, আলমাদা এবং গাভি নিজেদের ক্লাবের হয়ে খেলতে পারবেন।

শুধুমাত্র ফাইনালের সংঘর্ষ নয়, পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিরুদ্ধে একাধিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত করে ফিফা। অভিযোগগুলোর মধ্যে ছিল বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচ শুরুর সময় বিলম্ব, নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন, বস্তু নিক্ষেপ এবং অনুপযুক্ত বার্তা প্রদর্শন।

বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘মালভিনাস আর্জেন্টাইনস’ ব্যানার প্রদর্শন এবং বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের দায়ে এএফএকে প্রায় আড়াই লাখ ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি, আর্জেন্টিনাকে তাদের পরবর্তী দুটি হোম ম্যাচ ৫০ শতাংশ দর্শক ধারণক্ষমতায় আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

মোট জরিমানার অর্থের মধ্যে ১ লাখ মার্কিন ডলার বৈষম্যবিরোধী একটি পরিকল্পনায় বিনিয়োগ করতে হবে বলে জানায় ফিফা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাধুলার মাধ্যমে সমাজে আমূল পরিবর্তন আনা সম্ভব: প্রতিমন্ত্রী আমিনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


খেলাধুলার মাধ্যমে সমাজে আমূল পরিবর্তন আনা সম্ভব: প্রতিমন্ত্রী আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক মন্তব্য করেছেন যে, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, অসামাজিক কর্মকাণ্ড ও মোবাইল ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে সমাজে গুণগত পরিবর্তন আনা সম্ভব।

তিনি জানান, সরকার সমাজব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে খেলাধুলা, সাংস্কৃতিক ও শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর রূপনগরের আরামবাগ মাঠে অনুষ্ঠিত ‘জুলাই যোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্বে ছিল রূপনগর যুব উন্নয়ন ক্রীড়া সংগঠন।

আমিনুল হক বলেন, ‘আমাদের সমাজে মাদক থেকে দূরে থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার চর্চা আমাদের যুব ও তরুণ সমাজকে মননশীল, ধৈর্যশীল ও সহমর্মী করে গড়ে তোলে। এর মধ্যদিয়েই সমাজে আমূল পরিবর্তন আনা সম্ভব।’

তিনি রূপনগর ও পল্লবীসহ রাজধানীর বিভিন্ন ফাঁকা জায়গায় খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করার ইচ্ছার কথা জানিয়ে বলেন, খেলাধুলার সুযোগ থাকলে সন্তানরা সুস্থভাবে বেড়ে উঠবে এবং ডিভাইসের আসক্তি ও বিশৃঙ্খলা থেকে দূরে থাকবে। সমাজ গঠনে ক্রীড়াবিদ ও যুবকদের মূল ভূমিকা পালন করতে হবে।

বক্তব্য শেষে তিনি ‘জুলাই যোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক, আলী আহমেদ রাজু, এস এম জাহাঙ্গীর কবির জন, রূপনগর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং আরামবাগ স্পোর্টস একাডেমির সভাপতি শাহীন রহমান শাহেদসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%