১০:৩৩ পি.এম
বাংলাদেশে ‘পাবজি মোবাইল’ ও ‘নারুটো শিপুডেন’-এর যৌথ উদ্যোগের উদ্বোধন উপলক্ষে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে দেশের সবচেয়ে বড় নারুটো-থিমের পাবলিক ইনস্টলেশন শুরু হয়েছে।
এই ইনস্টলেশন ‘কুরামা হ্যাজ অ্যারাইভড ইন ঢাকা’ ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত হয়েছে। আজ শুক্রবার (১০ জুলাই) থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, যা আগামী ২৪ জুলাই পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এই সময়ের মধ্যে আগত দর্শনার্থীরা বাস্তবে আকারের কুরামা স্থাপনা, চরিত্রের সাজে অংশগ্রহণ, গেমভিত্তিক প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে আলোকচিত্র অভিজ্ঞতা, বিশেষ স্মারকসামগ্রী এবং বিভিন্ন অংশগ্রহণমূলক আয়োজনে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
গেমপ্রেমী, অ্যানিমে অনুরাগী, কনটেন্ট ক্রিয়েটর এবং সাধারণ দর্শনার্থীদের জন্য এই আয়োজন একটি ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আয়োজকদের প্রত্যাশা করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন