ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে ১৬টি উপজেলা ও মহানগরী প্লাবিত, ৫ লাখ ৯৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত


চট্টগ্রামে ১৬টি উপজেলা ও মহানগরী প্লাবিত, ৫ লাখ ৯৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামের ১৬টি উপজেলা এবং মহানগরীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে প্রায় ৫ লাখ ৯৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে জেলার ১ লাখ ৪৭ হাজার ৫০০টি পরিবার সম্পূর্ণ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।

সাম্প্রতিক টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের কারণে এই জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১২ জন।

রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, আজ দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১৬টি উপজেলার (মহানগর সহ বাঁশখালী, সন্দ্বীপ, সাতকানিয়া, আনোয়ারা, কর্ণফুলী, সীতাকুন্ড, মীরসরাই, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া এবং ফটিকছড়ি) মোট ১৫২টি ইউনিয়ন ও পৌরসভা বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

সরকারি হিসাব মতে, বর্তমানে জেলার ১ লাখ ৪৭ হাজার ৫০০টি পরিবার সম্পূর্ণ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। গৃহহীন এবং প্লাবিত এলাকার মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে ৫৮০টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে ২১ হাজার ৯০০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, উপদ্রুত এলাকায় এ পর্যন্ত বরাদ্দ হওয়া ১ হাজার ২০০ মেট্রিক টন চালের মধ্যে ৭১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া বরাদ্দ করা ৮৫ লাখ টাকা নগদ সহায়তার মধ্যে ৬০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বন্যাকবলিত এলাকার মানুষের জরুরি খাদ্য সংকট মেটাতে ৩৯ হাজার ২৫০ প্যাকেট শুকনো খাবার এবং ১৫ হাজার ১০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বর্তমানে জেলা প্রশাসনের কাছে ৪৯০ মেট্রিক টন চাল এবং ২৫ লাখ টাকা নগদ অর্থ মজুত রয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ফের করোনা সংক্রমণ, ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


ভারতে ফের করোনা সংক্রমণ, ২ জনের মৃত্যু

ভারতের করোনা সংক্রমণ আবারো দেখা দিয়েছে। অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কদাপা জেলায় ৮জনের করোনা শনাক্ত হয়েছে। এই ভাইরাসের কারণে দু’জন মারা গেছেন। এর মধ্যে দেশটির স্বাস্থ্য বিভাগ নজরদারি ও প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদার করেছে।

রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশির পর কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। তিনি ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে (সিএমসি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরেক ঘটনায় কাদাপার ৪৩ বছর বয়সী এক ব্যক্তি শারীরিক জটিলতা নিয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনা শনাক্ত হয়। হাসপাতালের করোনা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

নতুন সংক্রমণের পর স্বাস্থ্য বিভাগ রাজ্যটির ওই জেলায় বিশেষ টিম মোতায়েন করেছে। আক্রান্ত এলাকার প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮টি নমুনার ফল নেগেটিভ এসেছে। বাকি পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

জেলা পরিষদের এক বৈঠকে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বর্তমানে জেলায় আটজন সক্রিয় করোনা রোগী রয়েছে। ভাইরাসের ধরন শনাক্ত এবং সংক্রমণের ধরণ বোঝার জন্য নমুনা পুনের একটি পরীক্ষাগারে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।

এমন অবস্থায় সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না পড়ে, সেই জন্য কাদাপায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্ধ্র প্রদেশের জেলা-দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাভিথা। তিনি আক্রান্ত এলাকাগুলোতে করোনার স্বাস্থ্যবিধি বাস্তবায়ন এবং জনসচেতনতামূলক কর্মসূচি চালানোর নির্দেশ দেন।

এছাড়া হাসপাতালসহ জনসমাগমপূর্ণ স্থানগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী সাভিথা। জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী আইসোলেশন কেন্দ্রে স্থানান্তর করতে হবে।

সূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

১১ বছরের শিশুকে গলায় কাঁচি ধরে ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগে পুলিশ একটি যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনা ঘটেছে শুক্রবার (১০ জুলাই) দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের মার্কুলি গ্রামে।

বাড়ির পেছনে হাঁস খুঁজতে যাওয়ার সময় ওই শিশুকে প্রথমে ভয় দেখিয়ে ধর্ষণ করেন একই গ্রামের সোফায়েল মিয়া। পরে ওই ঘটনাটি পরিবারের সদস্যদের কাছে জানালে থানায় ধর্ষক ও ভিডিও ধারণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ পরে ধর্ষণের অভিযোগে সোফায়েল মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, সোফায়েল মিয়া ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং সোফায়েল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১০ জুলাই দুপুরে শিশুটি হাঁস খুঁজতে বাড়ির পেছনে গিয়েছিল। সেখানে সোফায়েল মিয়া পিছন দিক থেকে শিশুটির মুখ চাপা দিয়ে, গলায় কাঁচি ধরে ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এই সময় সোফায়েলের সহযোগী সায়েক মিয়া মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে ওই শিশুদের প্রাণে মারার হুমকি দেন সোফায়েল মিয়া, যেন তারা ঘটনাটি কাউকে না বলে।

পরবর্তীতে শিশুর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের মনে সন্দেহ হয়। এক পর্যায়ে শিশুটি তার অভিভাবকদের কাছে ঘটনার কথা বললে, পরের দিন ১১ জুলাই বাবা বাদী হয়ে সোফায়েল মিয়া ও ভিডিও ধারণকারী সায়েক মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ রাতেই সোফায়েল মিয়াকে গ্রেপ্তার করে, কিন্তু ভিডিও ধারণকারী সায়েক মিয়া পালিয়ে যায়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানিয়েছেন, শিশুর ধর্ষণের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সোফায়েল মিয়াকে মার্কুলি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সোফায়েল মিয়াকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামি সায়েক মিয়ার গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবহারিক পরীক্ষার নামে বাণিজ্যের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


ব্যবহারিক পরীক্ষার নামে বাণিজ্যের অভিযোগ

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের ব্যবহারিক পরীক্ষার উদ্দেশ্যে জনপ্রতি ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা দাবি করছেন, সরকার বা শিক্ষা বোর্ডের নির্ধারিত কোনো ফি না থাকা সত্ত্বেও কলেজের কর্তৃপক্ষ নিয়মের বাইরে গিয়ে এই অর্থ আদায় করেছে।

রোববার (১২ জুলাই) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা এ অভিযোগ করেছেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল কর্তৃক পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি লিখিত পরীক্ষা ২ জুলাই শুরু হচ্ছে এবং ১৮ জুলাই শেষ হবে। ১৮ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কলেজগুলো ব্যবহারিক পরীক্ষার আয়োজন করবে।

শিক্ষার্থীদের অভিযোগ হচ্ছে, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় সরকার নির্ধারিত সব ধরনের ফি পরিশোধ করার পরও আইসিটি ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদাভাবে ৫০০ টাকা করে নেওয়া হয়েছে। তাছাড়া, ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো বিধান নেই।

উল্লেখযোগ্য পরীক্ষার্থী মো. উজ্জ্বল বলেন, আজকে আমাদের আইসিটি শিক্ষক ইমাম হোসেন ব্যবহারিক পরীক্ষার সিট বিতরণ করার সময় প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে নিয়েছেন।

টাকা নেওয়ার বিষয়ে শিক্ষার্থী সানজিদা, সাদিয়া ও রাকিবও একই অভিযোগ করেন। তারা বলেন, স্যারের কাছে জিজ্ঞেস করলে তিনি জানান, এটি আইসিটি ব্যবহারিক পরীক্ষার টাকা। তবে, আমরা ফরম পূরণের সময়ই সব নির্ধারিত ফি দিয়েছি। তারপরেও অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, যা আমাদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক মনে হচ্ছে।

কলেজ সূত্রে জানা যায়, দুলারহাট মডেল কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ২৪২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ২৩০ জন।

যদি শুধু নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে আদায় করা হয়ে থাকে, তাহলে মোট আদায়কৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ১৫ হাজার টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক প্রভাষক জানিয়েছেন, ব্যবহারিক পরীক্ষার জন্য শিক্ষা বোর্ড কোনো অতিরিক্ত ফি নির্ধারণ করেনি। এর পরও শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে নিয়মবহির্ভূত। এতে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

অভিযোগের বিষয়টি কলেজের মধ্যে সারা জাগানির পর অভিযুক্ত আইসিটি শিক্ষক ইমাম হোসেন কলেজ ত্যাগ করেন। পরে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি অফ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

অভিযোগের ব্যাপারে দুলারহাট মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইউছুফ আলী বলেন, আমি হিসাব দেখে বলতে পারব, আইসিটি শিক্ষক কীভাবে বা কোন প্রক্রিয়ায় টাকা নিয়েছেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ জানান, আমি বিষয়টির সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।

এদিকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর শরীফ মোর্শেদ রেজা বলেন, ব্যবহারিক পরীক্ষার জন্য অতিরিক্ত ফি নেওয়ার নিয়ম নেই। বিষয়টি আমি আজই জানতে পেরেছি এবং খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ৬ বিভাগের জন্য বড় দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


ঢাকাসহ ৬ বিভাগের জন্য বড় দুঃসংবাদ

কয়েক দিনের টানা ভারি বৃষ্টির ফলে দেশের বিভিন্ন স্থানে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের তরফ থেকে ভারি বর্ষণ নিয়ে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রোববার (১২ জুলাই) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক স্থানে ভারি (৪৪-৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির ফলে সড়কগুলো ডুবে গিয়েছে এবং যোগাযোগের ব্যবস্থা ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকার বিদ্যালয় ও কলেজগুলো বন্ধ হয়ে গেছে। এর ফলে, সবচেয়ে বেশি সমস্যায় ভুগছেন নিম্ন আয়ের মানুষ। তাঁরা ভারি বৃষ্টির কারণে কাজের সন্ধানে বের হতে পারছেন না।

অতিভারি বৃষ্টির কারণে দেশের ১২ জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। রোববার (১২ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে।

পাউবো জানিয়েছে, সাঙ্গু নদী বান্দরবান এবং দোহাজারী, কুশিয়ারা নদী মারকুলি ও ফেঞ্চুগঞ্জ, সোমেশ্বরী নদী কলমাকান্দা স্টেশনগুলোতে পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে।

আগামী দুদিনে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলাগুলোর নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি অথবা পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

রোববার (১২ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা বৃষ্টিপাত ও নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার উপরে রয়েছে।

পূর্বাভাস অনুসারে, আগামী দুদিনে ফেনী, চট্টগ্রাম এবং খাগড়াছড়ির মুহুরী, ফেনী নদী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কিছু এলাকায় বিপৎসীমা অতিক্রম করে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে। এ সময় লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%