ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের সুরক্ষায় সাময়িক আবাসন কেন্দ্র নির্মাণ


মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের সুরক্ষায় সাময়িক আবাসন কেন্দ্র নির্মাণ

মালয়েশিয়ায় নতুন আসা বিদেশি কর্মীদের সাময়িক আবাসন হিসেবে 'ট্রানজিট সেন্টার' বা অন্তর্বর্তীকালীন কেন্দ্র স্থাপন করার অনুমোদন দিয়েছে সরকার। নিয়োগকর্তারা এসে নিয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত এই কর্মীরা স্থানটিতে অবস্থান করবেন।

সোমবার (৬ জুলাই) কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে দেশটির মানবসম্পদ মন্ত্রী আর রামানান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিমানবন্দরগুলোর ভিড় কমানো এবং কর্মীরা যেন নির্দিষ্ট সঠিক নিয়োগকর্তার কাছেই পৌঁছান, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, এই কেন্দ্রগুলো কোনোভাবেই 'ডিটেনশন সেন্টার' বা আটক কেন্দ্র নয়, বরং এটি পুরোপুরি একটি সাময়িক আবাসন ব্যবস্থা। মূল উদ্দেশ্য হলো, কর্মীরা যাতে বিমানবন্দর থেকে বের হয়ে অন্য কোনো অননুমোদিত কর্মস্থলে চলে যেতে না পারেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

বর্তমানে মানবসম্পদ মন্ত্রণালয় এই কেন্দ্রগুলোর জন্য উপযুক্ত স্থান খুঁজছে। স্থায়ী স্থাপনা নির্মাণের আগ পর্যন্ত সাময়িকভাবে অন্য কোনো ভবনকে এই কাজে ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে, গত ১ জুলাই মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি কর্মীদের জন্য গঠিত 'ওয়ান-স্টপ সেন্টার' এখন থেকে মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে। তবে কর্মীদের নিরাপত্তা স্ক্রিনিং, পাস এবং ওয়ার্ক পারমিট ইস্যু করার মূল দায়িত্ব আগের মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে থাকবে। জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব পালন করবে, মন্ত্রী পুনর্ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাভার্ড ভ্যানের চাপায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীর স্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


কাভার্ড ভ্যানের চাপায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীর স্ত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কাভার্ড ভ্যানের চাপায় তানজিলা আক্তার নামের এক নারী মারা গেছেন।

মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, তানজিলা ছিল আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৪০০ মেগাওয়াট নর্থ ইউনিটের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন ভূঁইয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তানজিলা তার স্বামী আমজাদ হোসেন ভূঁইয়ার মোটরসাইকেলে চড়ে ভৈরবের একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইন কোর্সের ক্লাসে যাচ্ছিলেন। তারা যখন আশুগঞ্জ গোলচত্বর এলাকায় পৌঁছান, তখন একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ওভারটেক করার চেষ্টা করে পেছন থেকে ধাক্কা দেয়।

এই ধাক্কায় তানজিলা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান সড়কে এবং কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের দেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা কর্মসূচিতে রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


নানা কর্মসূচিতে রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। ১৯৭৬ সাল থেকে প্রতি বছর ৬ জুলাই দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রূপগঞ্জ শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মন্তব্য করেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। টেকসই পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়ন ও আধুনিক সুযোগ-সুবিধা কোন প্রহরেই গ্রামাঞ্চলে পৌঁছে দিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এই কর্মসূচিগুলোর সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে গ্রাম হবে আরও সমৃদ্ধ, আধুনিক ও আত্মনির্ভরশীল।

অনুষ্ঠানের শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন ডেপুটি গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন আনিছুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


নতুন ডেপুটি গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন আনিছুর রহমান

বাংলাদেশ ব্যাংক এর নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমান। সরকার তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দিয়েছে।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমানকে বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে।

বিগত আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাকির হোসেন চৌধুরীকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। সদ্য নিয়োগ পাওয়া আনিছুর রহমান জাকির হোসেন চৌধুরীর স্থলাভিষিক্ত হতে পারেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে দুই ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে জরিমানা ৪০ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


নড়াইলে দুই ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে জরিমানা ৪০ হাজার টাকা

নড়াইল, ৬ জুলাই, ২০২৬: কালিয়া উপজেলায় দুটি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে, এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস।

পণ্য মোড়কজাত নিবন্ধন সনদপত্র ছাড়া ড্রিংকিং ওয়াটার উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে এ জরিমানা দেয়া হয়েছে।

এ সময়, বিএসটিআই যশোর আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক রাকিব ইসলাম সহ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পণ্য মোড়কজাত নিবন্ধন সনদপত্র গ্রহণ ব্যতীত ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কালিয়া উপজেলার রামনগর এলাকার ‘তাহমিদ ড্রিংকিং ওয়াটার'কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং নড়াগাতী থানার পাকুড়িয়া এলাকার ‘আল আমিন ড্রিংকিং ওয়াটার’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%