০৬:৩৮ পি.এম
রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে ঝড়ের কারণে এক নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ফালান মিয়া (২৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে ১৬ ঘণ্টা পর।
সোমবার (১৭ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করেন।
নিহত ফালান মিয়া লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ছোট মাহিল্যা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে বলে জানা যায়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় জেলে ফালান মিয়া মাছ ধরার জন্য একটি ছোট নৌকায় সার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তার সঙ্গে ছিল ৮/৯ বছরের ছেলে।
কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী চৌদ্দ নম্বর বিল এলাকায় পৌঁছালে হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির পর প্রাণের ঝুঁকি নিয়ে তিনি সন্তানকে আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন ফালান মিয়া।
একপর্যায়ে দূর থেকে অন্য একটি নৌকা তাদের নজরে পড়ে। তখন তিনি ছেলেকে ওই নৌকায় তুলে দিয়ে সক্ষম হন। তবে সন্তানকে নিরাপদে তুলে দেওয়ার পরই ফালান হ্রদের পানিতে তলিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন এবং প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার সকালে কাপ্তাই হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানালেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন