ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সায়েদাবাদ বাস টার্মিনাল দখলমুক্ত করতে উদ্যোগী ডিএসসিসি


সায়েদাবাদ বাস টার্মিনাল দখলমুক্ত করতে উদ্যোগী ডিএসসিসি

রাজধানীর অন্যতম ব্যস্ত সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে আধুনিক, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ টার্মিনালে রূপ দেয়ার ঘোষণাটি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এই ঘোষণা প্রদান করেন।

ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘টার্মিনাল কোনোভাবেই বাসের ডাম্পিং স্টোরে পরিণত হতে পারে না। শুধুমাত্র যাত্রী ওঠানামার বাসই টার্মিনালে অবস্থান করবে, এছাড়া অন্য কোনো বাস রাখা যাবে না।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি আরও জানান, ‘আগামী ১৫ জুলাইয়ের মধ্যে টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ করা হয়েছে। এই সময়ের পর নিয়ম না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হবে, জানিয়ে আব্দুস সালাম বলেন, ‘টার্মিনালের ভেতরের অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করে পুরো এলাকাকে সুশৃঙ্খল করা হবে। টার্মিনাল পরিচ্ছন্ন না থাকলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’

সিটি করপোরেশন সায়েদাবাদ বাস টার্মিনালকে একটি পরিচ্ছন্ন ও কার্যকর যাত্রীসেবার কেন্দ্রে পরিণত করতে চায় বলে জানান এই প্রশাসক। তিনি গুলিস্তান এলাকা থেকেও বাস টার্মিনাল সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানান।

আব্দুস সালাম উল্লেখ করেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: কেউ যেন চক্রান্ত করতে না পারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০১:২২ পি.এম


রিজভী: কেউ যেন চক্রান্ত করতে না পারে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি সতর্কতা অবলম্বন করার জন্য বলছেন যে, উসকানি দিয়ে কেউ যেন ব্যাঘাত ঘটাতে না পারে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তিনি এ কথাও উল্লেখ করেন যে, কেউ যেন কোনো চক্রান্ত করতে না পারে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এই কথাগুলি বলেন।

রিজভী আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব নির্বিঘ্ন করতে বিএনপি সরকারকে সহযোগিতা করবে। তিনি উল্লেখ করেন যে, কোনো অপশক্তি এই জাতির ঐক্য ভাঙতে পারবে না। চক্রান্ত, উসকানি এড়িয়ে নির্ভয়ে রথযাত্রা পালিত হবে এবং সরকারের ভাবমূর্তি কেউ যেন নষ্ট করতে না পারে, সে জন্য বিএনপি সতর্ক অবস্থানে থাকবে।

স্কুল ফিডিং কার্যক্রমের প্রসঙ্গে রিজভী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সচেতন হতে হবে। তিনি মানহীন খাবার দিয়ে যারা অপরাধ করছেন, তাদের শাস্তির আওতায় আনার আহ্বানও জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৯ জুলাই) হাইকোর্টের এক আদেশে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পর এ নিয়ে রাজধানীতে প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে আজ হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

ওই প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে হচ্ছে। পঞ্চদশ সংশোধনীগুলো বাংলাদেশের মানুষের জীবনে বোঝা ও গণতন্ত্রের জন্য অন্তরায় ছিল।

তিনি বলেন, ধারা ৭-ক ও খ ফ্যাসিজমকে চিরস্থায়ী করার কৌশল ছিল। এই রায়ে হাইকোর্ট সিদ্ধান্ত বহাল থাকল। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফল।

আসাদুজ্জামান আরও বলেন, জুলাই সনদকে সামনে রেখে কীভাবে গণতন্ত্রের পথে কাজ করা যায়; সংসদীয় কমিটি করা হবে, তারাই পুরো প্রক্রিয়া সবার মত নিয়ে বাস্তবায়ন করবে। 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা বর্ষণ-জোয়ারের পানিতে ডুবেছে হাতিয়ার নিচু এলাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


টানা বর্ষণ-জোয়ারের পানিতে ডুবেছে হাতিয়ার নিচু এলাকা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা বর্ষণ এবং অস্বাভাবিক জোয়ারের পানিতে একটি বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। এতে উপকূলীয় এলাকার মানুষের জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে, তা ছাড়া কৃষকরা চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

গত কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টি এবং জোয়ারের পানির কারণে উপজেলার ৭টি ইউনিয়নের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। বিশেষ করে তমরদ্দি, সুখচর, জাহাজমারা এবং নলচিরা এলাকায় বসতঘর, রান্নাঘর, আঙিনা, রাস্তাঘাট এবং মাছের ঘের সমস্ত কিছুই পানিতে তলিয়ে গেছে। এই পরিস্থিতিতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো।

স্থানীয়রা জানিয়েছেন, ফসলের খেত, মাছের ঘের এবং কাঁচা বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের বিস্তীর্ণ জনপদসহ উপজেলার মূল ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন দমারচর, ঢালচর, চরগাসিয়া, নলের চর, বয়ার চর, চর আতাউর এবং মৌলভীর চরেও পানি ঢুকে পড়েছে।

চরকিং ইউনিয়নের বাসিন্দা সানা উল্যাহ মন্তব্য করে বলেন, 'একদিকে জোয়ারের পানি, অন্যদিকে ভারী বর্ষণ, হাতিয়ার অধিকাংশ এলাকা এখন পানির নিচে। নিম্ন আয়ের মানুষেরা কঠিন পরিস্থিতিতে পড়েছে। অনেকের রান্নাঘরে পানি ওঠায় গত দুইদিন চুলায় হাঁড়ি ওঠেনি। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন সহযোগিতা প্রদান করা হয়নি।'

জেলা আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর হাতিয়ায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সার্বিক বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানিয়েছেন, 'হাতিয়ার কিছু এলাকার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। আবার কিছু এলাকায় ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। যেসব বেড়িবাঁধ দুর্বল, সেগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশে এলো নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশে এলো নতুন নির্দেশনা

আজ প্রকাশিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ। এই বৃত্তির ফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশের সিদ্ধান্ত থাকলেও সেই অবস্থান থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তবে সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই এই ফলাফল প্রকাশ করা হতে পারে বলে অধিদফতর সূত্রে জানা গেছে।

 

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহীনা ফেরদৌসী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ‘বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন বা নোটিশের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।’

 

প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, এবারের বৃত্তি পরীক্ষায় সারা দেশের মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি বিদ্যালয় থেকে অংশ নিয়েছে প্রায় ৯০ হাজার শিক্ষার্থী।

 

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। এর মধ্যে ‘ট্যালেন্টপুল’ বা মেধাবৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। এই মেধাবৃত্তির মধ্যে সরকারি বিদ্যালয়ের জন্য ২৭ হাজার ৫০০ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ৫ হাজার ৫০০টি কোটা নির্ধারিত রয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। যার মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪১ হাজার ২৫০টি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ হাজার ২৫০টি বৃত্তি পাবে।

 

বর্তমান বৃত্তির হার অনুযায়ী- ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে।

 

অন্যদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা ও বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী দুই বছর এ আর্থিক সুবিধা পাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%